Add to Wishlist
রাড় বাংলা দুঃখিনী মা আমার
By অমিত রায়
Publisher: একুশ শতক
₹200
রাড় বাংলার প্রকৃতি ও লোকজীবনের সঙ্গে মিশে থাকে শহরের প্রাত্যহিক জীবন। এই প্রত্যক্ষতা ও সংকটের কথা তিনি ছন্দে নিয়ে আসেন সচেতন ভাবেই। ঐতিহ্যের এই পরম্পরা তার কবিতার স্বভূমি। কবিতার আদিগন্ত আকাশ।
বইটি পড়ুন এবং “পাঠক পর্যালোচনা” অংশে গিয়ে রিভিউ দিন। আমরা আপনাদের রিভিউ আমাদের ব্লগ “একুশের আড্ডা” এবং আমাদের Facebook, Twitter, Linkedin এবং Instagram এ প্রকাশ করবো।
In stock
Usually dispatched in 2 to 3 days
Safe & secure checkout
SKU:
ES - dukhhini ma amar 001
রাড় বাংলার প্রকৃতি ও লোকজীবনের সঙ্গে মিশে থাকে শহরের প্রাত্যহিক জীবন। এই প্রত্যক্ষতা ও সংকটের কথা তিনি ছন্দে নিয়ে আসেন সচেতন ভাবেই। ঐতিহ্যের এই পরম্পরা তার কবিতার স্বভূমি। কবিতার আদিগন্ত আকাশ।
Additional information
| Weight | 0.3 kg |
|---|
একই ধরণের গ্রন্থ
টিপিক্যাল মিডিলক্লাস
By সৌরভ মিত্র
₹100
‘ টিপিক্যাল মিডিলক্লাস ’ গ্রন্থটিতে তিনি, সমকালীন ও আধুনিক দিশাহীন মধ্যবিত্ত শ্রেণির পােস্টমর্টেম করেছেন। মােট সতেরােটি গল্প গ্রন্থটিতে সংকলিত হয়েছে। মধ্যবিত্ত এবং নিম্নমধ্যবিত্তের সমকালীন জীবনের বহুমাত্রিক কোণ থেকে গড়ে ওঠা গল্গুলি সম্পূর্ণ এক অনুভূতির দরজা খুলে দেয়।
তিনি যা দেখেছেন যা বুঝেছেন তাই নিয়েই গড়ে তুলতে চেষ্টা করেছেন নিজস্ব আখ্যান। তাই নিয়েই তার গল্পের পটভূমি। প্রায় সব গল্পই নগরজীবনকেন্দ্রিক। নগরজীবনের মধ্যবিত্ত, সে এক প্রভুজীব। ঈর্ষা, স্পর্শকাতরতা, লােভ, যৌনতা, আদিম রিপু থেকে শুরু করে অর্থনৈতিক নিরাপত্তাহীনতা–পােষা বিড়ালের মতন। রসায়ন ঘটিয়েছেন, সমকালীন মধ্যবিত্ত শ্রেণির জীবনযাপনের এটোকাটা, সাংসারিক ও পারিবারিক জীবনের আত্মকেন্দ্রিকতা, দেউলিয়াপনা ও হ্যাংলামাে। অতি আধুনিক সংলাপ, চলিত কথােপকথন এককথায় বলা যায় যে কথার মধ্যে পােশাক পরানাে হয়নি, মনে হতে পারে সমকালীন কিছু সংলাপের শব্দই বাস্তবে আপনার আশেপাশে ভ্রমণ করছে।

নির্বাচিত গৌতম
By গৌতমকুমার দে
₹150
১৯৯০-২০১৭ অবধি প্রকাশিত বারােটি কাব্যগ্রন্থ থেকে নির্বাচিত কবিতাগুলি কালানুসারে ' নির্বাচিত গৌতম ' গ্রন্থে সংকলিত হয়েছে। সমকালীন সময়ের ধারাবাহিকতায় লিখিত কবিতাগুলিতে গৌতম এর সময়ােপযােগী উত্তর আধুনিক ভাষায় সমাজ ও সংস্কৃতিমূলক ঘটনার প্রেক্ষিতে এই নির্বাচন সম্পূর্ণ হয়েছে। ভাষা এবং আবৃত্তিযােগ্যতার কারণেও এই কবিতাগুলি দাগ রেখে গেছে। নির্বাচনের কাজে তাঁর দীর্ঘদিনের পরিশ্রমের ফসল এই গ্রন্থখানি কবিতাপাঠক ও আবৃত্তি শিল্পীদের কাজে লাগবে আশা করা যায়।

অনন্য জীবনানন্দ
₹80
' অনন্য জীবনানন্দ ' গ্রন্থে জীবনানন্দের উপন্যাস এবং জীবনানন্দের গল্পগত, এই দুটিই মূল প্রবন্ধ। তার প্রায় সমগ্র কথাসাহিত্য অনুশীলন করে, কাব্য-সাহিত্যকে তার প্রেক্ষাপটে রেখে, জীবনানন্দের বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলি স্বতন্ত্রভাবে আবিষ্কারের চেষ্টা করেছেন লেখক, যার ফলশ্রুতি অন্যান্য প্রবন্ধগুলি। তার সেইসব দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করতে গিয়ে কথাসাহিত্য থেকে বিশেষ উদ্ধৃতিগুলি হয়ত প্রয়ােজনে পুনরাবৃত্ত হয়েছে বিভিন্ন প্রবন্ধে।
রবীন্দ্র-পরবর্তী বাংলা কাব্যসাহিত্যে অনেক মহারথীর আবির্ভাব ঘটেছিল, যার অন্যতম ছিলেন কবি জীবনানন্দ দাশ। কবির জীবিতকালেই তার কাবাদীপ্তি অনেককে চমকিত, কাউকে কাউকে বিরক্তও করেছিল, যদিও সেই দীপ্তির প্রসারণ বা অন্তর্ভেদিতা সম্পর্কে যথার্থ ধারণা তাদের অনেকেরই ছিল না, সন্তবত কবির নিজেরও ছিল না। ফলে সমস্ত জীবন ধরে তাকে সংশয়ে থাকতে হয়েছে। জীবিতকালে তাে বটেই, তার মৃত্যুর পরেও কয়েক দশক সেই সংশয় আচ্ছন্ন করে রেখেছিল পাঠক-গবেষক-সমালােচকদেরও। বস্তুত, সময়েরই আছে সেই ক্ষমতা, যে তার নির্মোহ গতির সাহায্যে, প্রকৃত দীপ্তির ওপর লৌকিক যে মলিনতা জমা করে, তা অপবৃত করে সেই দীপ্তি পৌছে দেয় পাঠকের হৃদয়ে। পাঠকের মন তখন উদ্বুদ্ধ হয়ে নতুনভাবে তা আবিষ্কার করে। সেই অলাকিক সময়ের হাত ধরেই জীবনানন্দের যাবতীয় সাহিত্যকৃতি, সমস্ত সমালােচকদের ভুল প্রমাণ করে, পাঠকের সবরকম সংশয় দূর করে, তার জন্মশতবর্ষের আগেই পাঠক-হাদয়ে মহার্ঘ্য স্থানটি দখল করে নিয়েছে।

বার্ষিকীর বারান্দা
₹200
আমাদের ছোটোদের সাহিত্য অতীব সমৃদ্ধ। এই সমৃদ্ধির আড়ালে বার্ষিকীর ভূমিকাও কম নয়। স্মরণীয় বহু ছোটোদের লেখার প্রথমপাঠ লুকিয়ে রয়েছে ছিন্ন-জীর্ণ হারানো-পুরোনো বার্ষিকীতে। বছর-বছর প্রকাশিত এই সব বার্ষিকীর পাতায় পাতায় কত না বিস্ময়। ১৩২৫-এ ঠাকুরবাড়ির জামাতা নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় ছোটোদের কথা ভেবে বার্ষিকী প্রকাশের পরিকল্পনা করেছিলেন। তাঁরই সম্পাদনায় বাংলা ভাষার প্রথম বার্ষিকী ‘পার্বণী’ প্রকাশিত হয়েছিল, শারদোৎসবের প্রাক্কালে। প্রকাশমাত্রই অভূতপূর্ব সাফল্য পায়। রবীন্দ্রজামাতার হাত ধরেই ছোটোদের সাহিত্যের নতুন এক দরজা খুলে যায়। গলি, মেঠোপথ, পিচপথ পেরিয়ে দাঁড়ায় উন্মুক্ত এক প্রাঙ্গণে। সন্দেহ নেই যে, এর ফলে শিশু-কিশোর সাহিত্যের পরিসর অনেক বিস্তৃত হয়েছিল।
এখন আর পুজোর মুখে নতুন লেখার ডালি সাজিয়ে সে-ভাবে বার্ষিকী প্রকাশিত হয় না। দু-একটি যদিও বা প্রকাশিত হয়, তা পুরোনো লেখারই পুনর্মুদ্রণ। বার্ষিকী নিয়ে কৌতূহলের শেষ নেই। অনেক বার্ষিকীই এখন সুলভ নয়। তাই বার্ষিকীর হারানো ইতিহাস ফিরে দেখতে চেয়েছেন পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। বার্ষিকীর এই বারান্দায় দাঁড়ালে, লেখাগুলি পড়লে ছোটোরা জানতে পারবে আমাদের শিশু-কিশোর সাহিত্যের সমৃদ্ধির ইতিহাস। মনে মনে তারা নিশ্চয়ই গৌরববোধ করবে, কত সোনার ফসল তাদের জন্য ছড়ানো রয়েছে। বড়োরা অনায়াসে পেয়ে যাবেন অনেক স্মরণীয় রচনার প্রথম প্রকাশের হদিশ। স্পষ্ট হয়ে উঠবে বার্ষিকীর প্রবহমানতা, খানিক ইতিহাস। ধারাবাহিকতা রেখে সব বার্ষিকীর কথা লেখা না হলেও অনেকখানিই তুলে ধরা হয়েছে " বার্ষিকীর বারান্দা " গ্রন্থে।

শ্রেষ্ঠ কবিতা
₹150
শংকর চক্রবর্তী - সত্তর দশকের কবিতাভুবনের এক অন্যতম অনিবার্য ও অগ্রগণ্য নাম। বাংলা কবিতায় এনেছেন এক ভিন্নতর স্বাদ ও অনন্য আবেদন - যা একেবারেই তাঁর নিজস্ব ঘরানা। পেয়েছেন অসংখ্য পুরস্কার এবং সম্মাননা। ২০১৫ পর্যন্ত প্রকাশিত তাঁর কবিতার বইগুলি থেকে বাছাই কবিতাগুলি নিয়ে এই গ্রন্থ।

লোকসাহিত্য শিষ্টসাহিত্য : পারস্পরিক প্রভাব
₹300
আদিম শিকার-ভিত্তিক জীবন থেকে কৃষি সভ্যতা—শিল্প বিপ্লব ও নগর সভ্যতার ক্রমবিকাশ ও ক্রম পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিয়ত পরিবর্তিত হচ্ছে সবকিছু। সাহিত্য, সংস্কৃতির নানাবিধ শাখা এবং মানুষের চিন্তন-ক্ষেত্রে এই ক্রমপরিবর্তন-পরিবর্ধন পরিমার্জনও এর ব্যাত্যয় হয় না। সবকিছুর মূলে বা আদিতে কিছু না কিছু থাকে। বিশিষ্টজনেরা সেসবকে আধুনিক, উত্তর আধুনিক—যেভাবেই চিহ্নিত করুন না কেন, সেই আদিকে বাদ দিয়ে কিছু হবার নয়। গ্রন্থকার ড. কার্ত্তিকচন্দ্র প্রামাণিক তাঁর এই ‘লোকসাহিত্য শিষ্টসাহিত্য : পারস্পরিক প্রভাব' শিরোনামের গ্রন্থে সেই আদি ও আপাত অন্তে বিচরণ করেছেন নিগুঢ়ভাবে। সমসাময়িক শিষ্ট সাহিত্য কীভাবে লোকসাহিত্য ও সংস্কৃতিকে আত্তীকরণ করে পুষ্ট ও ঋদ্ধ হয়েছে তার অনুসন্ধানই এই পুস্তকের মূল প্রতিপাদ্য।