Add to Wishlist
একই ধরণের গ্রন্থ
কথাসাহিত্যের মুসলিম লেখক ; ধর্মীয় সংস্কার ও মানুষের মুখ
By লিপিকা ঘোষাল
₹350
বাঙালি মুসলিম লেখক ও তাঁদের লেখা, বিশেষ করে তাঁদের কথাসাহিত্যই এই গ্রন্থের প্রধান আলোচ্য বিষয়। এই গ্রন্থের অনেক লেখকই বর্তমানে বাংলাদেশের লেখক হিসাবে পরিচিত। তবে তাঁদের লেখাই তাঁদের প্রতি কৌতূহলী করেছে লেখককে। এক্ষেত্রে দেশগত, জাতিগত, ধর্মগত ব্যবধান অপেক্ষা, ভাষাগত ঐক্যই গ্রন্থকারকে তাঁদের লেখার কাছে পৌঁছে দিয়েছে। এই গ্রন্থ বাংলাসাহিত্যের কিছু অমূল্য সম্পদের সঙ্গে পাঠকের পরিচয় ঘটায়। লেখক নির্বাচনের ক্ষেত্রে দুই বাংলার মধ্যে বিভাজন এখানে করা হয়নি। সময়ের এক সুদীর্ঘ যাত্রাপথ অতিক্রম করেছেন এই লেখকেরা। ইংরেজ অধীনস্থ ঔপনিবেশিক ভারত, স্বাধীন ভারত, দেশভাগ, পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্তি, পাকিস্তানি সেনাদের অত্যাচার, মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশ গঠন, এবং এরপর নানা বিপর্যয়ের মধ্য দিয়ে বাংলাদেশের এগিয়ে চলা। সময়ের এই যাত্রাপথে শাসকের অত্যাচার, ধর্মের অনুশাসন, সাধারণ মানুষের অসহায়তা, নারীর বিপন্নতা বিভিন্ন লেখকের লেখায় উঠে এসেছে। আলোচ্য কথাসাহিত্যিকদের অনেকেই আজও আমাদের কাছে বিশেষ পরিচিত নন। সবমিলিয়ে এইসব লেখকদের লেখা এবং তাঁদের লেখার মধ্য দিয়ে প্রকাশিত ভাবনাকে পাঠকের সামনে তুলে ধরাই এই গ্রন্থের লক্ষ্য।

গল্প সঞ্চয়
₹150
যােগীন্দ্রনাথ মূলত ছােটোদের নিয়েই ভেবেছেন, লিখেছেন। মােহনলাল নামে একটি উপন্যাস লিখেছিলেন। লিখেছেন বহু গল্পও। ছােটোদের কাছে পুরাণ-কাহিনি। ভারি আকর্ষণীয় ভঙ্গিতে পরিবেশন করেছেন। ছড়া-কবিতা রচনার ক্ষেত্রেও তিনি বিশেষভাবে স্মরণীয়। খুকুমণির ছড়া’ নামে লােকায়ত ছড়ার একটি গুরুত্বপূর্ণ সংকলনও সম্পাদনা করেছিলেন। ' গল্প সঞ্চয় ' হাসিখুশি যােগীন্দ্রনাথ সরকারের এক অবিস্মরণীয় সৃষ্টি। আজও তা আমাদের শৈশব-সঙ্গী। ছন্দের আনন্দে হাসিখুশি পড়তে পড়তেই বঙ্গভাষী শিশুর বর্ণ পরিচয় হয়।

আমার অকমিউনিস্ট জীবন
₹500
ঘরের দেওয়ালে বাবার আঁকা লেনিনের ছবি আর বাড়ির পাশের পোলো গ্রাউন্ডে লাল পতাকার সুবিপুল সমাবেশে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ এক কিশোরকে অনুপ্রাণিত করেছিল। কমিউনিস্ট তাকে হতেই হবে। না হলে এত মানুষের সঙ্গে জীবন বিনিময়ের সুযোগ পৃথিবীর আর কোনো সংগঠন তাকে দিতে পারবে না। সেই অভীষ্ট পূরণ করতে সে কী না করেছে। কিন্তু এদেশের কমিউনিস্ট পার্টিগুলি এত ব্যক্তিস্বার্থ আর সাংগঠনিক জটিলতায় ভরা যে, সে কখনোই পার্টির সদস্য হতে পারলো না। একের পর এক পারিবারিক ও ব্যক্তিগত বিপর্যয়ের পর বাবার মৃত্যু। এক অপরিণত বয়সে। দাহক্ষেত্রে বাবার প্রাণহীন শরীরে সে যখন একটা লাল পতাকা জামার মধ্যে রেখে দিয়েও দিতে পারলো না, তখন থেকেই সে নিজেকে অকমিউনিস্ট ঘোষণা করলো। পরিণত বয়সের আগেই লেখা এই রুদ্ধশ্বাস আত্মজীবনী সেই কাহিনী পাঠকের কাছে তুলে ধরবে। আশ্চর্য এই যে, সেদিনের সেই কিশোর আজও ব্রিগেডে লাল পতাকার সমাবেশে যায়। কৈশোরের স্মৃতি আর মানুষের সঙ্গ পেতে।

শব্দেরা ঘুমিয়ে পড়ার আগে
₹100
"শব্দেরা ঘুমিয়ে পড়ার আগে" কবি সুনন্দ অধিকারী ষষ্ঠ কাব্যগ্ৰন্থ। আশা করা যায় এই গ্ৰন্থটিও পূর্বের মতোই পাঠক সমাদৃত হবে। এখানে কবির ব্যক্তিগত যাপন অভিজ্ঞতা অত্যন্ত মর্মস্পর্শী ভাবে কাব্যাকারে প্রকাশিত হয়েছে যেমন। অন্যদিকে আবার ফুটে উঠেছে বর্তমান সময়ের চালচিত্র। বেশ কিছু কবিতায় স্পষ্ট সুররিয়ালিজমের ছোঁয়া।

ভারতীয় সমাজ ও রাজনীতি
₹200
বৃহত্তর সামাজিক পরিসরেই যেহেতু রাষ্ট্র এবং রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ ক্রিয়াশীল, তাই সমাজ নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষণ অর্থহীন। বর্তমান সংকলনে ভারতীয় সামাজিক প্রেক্ষিতে পরিবর্তনশীল রাজনীতির গতিপ্রকৃতি অনুধাবনের এক বিনম্র প্রয়াস গৃহীত হয়েছে। বিদ্যমান সমাজ - বাস্তবতায় বহু - জন - জাতি অধ্যুষিত, বহু ধর্মালম্বী এবং জাতপাতের ভেদাভেদে দীর্ণ ভারতে সংশ্লিষ্ট জন - গোষ্ঠীসমূহের বহু - মাত্রিক পরিচিতি - সত্তাকে ঘিরে গড়ে ওঠা রাজনীতির প্রবাহের প্রেক্ষিতে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনাই গ্রন্থটির মূল উপজীব্য।
জাতিসত্বাগত প্রশ্ন, সাম্প্রদায়িকতা ও দলিত প্রসঙ্গ নিয়ে কিছু কথা বলতেই এই গ্রন্থের অবতারণা।

সৌরজগতের সৃষ্টি ও নানা প্রসঙ্গ
₹120
' সৌরজগতের সৃষ্টি ও নানা প্রসঙ্গ ' গ্রন্থটিতে সৌরজগতের অতীত, ভবিষ্যৎ এবং বর্তমানের কয়েকটি বিষয় নিয়ে আলােচনা করা হয়েছে এবং তার মধ্যে প্রাণের বিকাশ ও প্রাণের সম্ভাব্য ভবিষ্যৎ ইত্যাদি ছাড়াও আলােচনার স্থান পেয়েছে রাতের আকাশ অন্ধকার কেন' রচনাটি। আপাত দৃষ্টিতে রাতের আকাশের অন্ধকারের বিষয়টি নিতান্তই সহজ সরল। কেননা রাতের আকাশে সূর্য থাকে না। তাই রাতের আকাশ অন্ধকার। সূর্য না থাকলেও রাতে নক্ষত্র তো থাকে এবং তাদের সংখ্যাও অনেক। তাই অনেক দুরের হলেও নক্ষত্রদের সম্মিলিত আলােয় রাতের আকাশ উজ্জ্বল হওয়ার কথা। অথচ রাতের আকাশ থাকে অন্ধকার।