Add to Wishlist
একই ধরণের গ্রন্থ
নন্দকুমার
₹100
নাট্যকার হিসাবে ক্ষীরােদপ্রসাদ বিদ্যাবিনােদের যথার্থ স্থান এখনও পর্যন্ত নিরূপিত হয়েছে কিনা বলা শক্ত। তাঁকে প্রধানত আমরা চিনি, অন্তত জনপ্রিয়তার নিরিখে বিচার করলে, তাঁর নৃত্যগীতালেখ্য 'আলিবাবা' এবং পৌরাণিক নাটক 'নর-নারায়ণ- এর সৌজন্যে। পৌরাণিক নাটকে তার সামর্থ্যের কথা নাট্যসমালােচকগণ স্বীকার করেন। আলিবাবা-র জনপ্রিয়তা এখনও বিলীন নয়।
তার নাটকগুলোর মধ্যে জাতীয় প্রেমের উন্মাদনা ছিল অতি তীব্র। সম্ভবত এই কারণেই শেষােত্ত নাটকটির অভিনয় ও প্রচার বন্ধ করে দেন ইংরেজ সরকার। ক্ষীরােদপ্রসাদের নাট্যরচনার এই পর্যায়টি অনুপুঙ্খ বিচার বিশ্লেষণের অবকাশ আমার ঘটে পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ে ' নন্দকুমার ' নাটকটি আলােচনা করতে গিয়ে। ক্ষীরােদপ্রসাদের স্বাদেশিক বােধ তার ইতিহাস-চেতনাকে আচ্ছন্ন করেছিল কিনা এবং তাতে নাটকের ক্ষতিবৃদ্ধি কিছু ঘটেছে কিনা ইত্যাকার বিষয়ে কিছু ধারণা তৈরি করতে পেরেছিলাম। এই ক্ষুদ্র গ্রন্থটি তারই অতিসামান্য পরিচয় বহন করবে।

খবর যখন অবাক করে
By জয়ন্ত সাহা
₹200
বইটির প্রতিটি পৃষ্ঠাতেই অজস্র ঘটনার বিচিত্র বিস্ফোরণ। পড়তে পড়তে মালুম হবে এ বিশ্বব্রহ্মাণ্ড যেন আজব কারখানা।‘মশারা গান ভালোবাসে’, ‘মৌমাছিরাও ফুটবল খেলতে পারে, “ছ-বছরেও কোটিপতি হওয়া যায়’ কিংবা ‘খরগোশ যখন পুলিশ সেজে শিকার ধরে' তখন আট থেকে আশি সবার চোখতো ছানাবড়া হবেই। এইসব অজস্র ঘটনার ঘনঘটায় আস্ত একটা বই জমে ক্ষীর হয়ে আছে। লেখক আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলী প্রচার তরঙ্গে দীর্ঘদিন ধরে শনিবার সন্ধে সাড়ে সাতটার বিচিত্র সংবাদ বানাতে গিয়ে এই বিশ্বব্রম্মান্ডের যে বিচিত্র সংবাদগুলি তালুবন্দি করেছেন সেই অসংখ্য মজাদার ঘটনার মলাটবন্দি সংকলন "খবর যখন অবাক করে" গ্রন্থ।

নির্বাচিত শ্রেষ্ঠ কবিতা
₹150
শ্যামলকান্তি দাশ - সত্তর দশকের কবিতাভুবনের এক অন্যতম অনিবার্য ও অগ্রগণ্য নাম। গ্রামবাংলার মাটির সঙ্গে শহরের ইস্পাতকে মিশিয়ে দিয়ে বাংলা কবিতায় এনেছেন এক ভিন্নতর স্বাদ ও অনন্য আবেদন - যা একেবারেই তাঁর নিজস্ব ঘরানা। পেয়েছেন অসংখ্য পুরস্কার এবং সম্মাননা। ১৯৭৭ থেকে ২০১৪ পর্যন্ত প্রকাশিত তাঁর বাইশটি কবিতার বই থেকে বাছাই কবিতাগুলি নিয়ে " নির্বাচিত শ্রেষ্ঠ কবিতা " গ্রন্থ।

শ্রেষ্ঠ কবিতা
₹250
ড.আদিত্য মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা প্রকাশিত হল।এই বইটিতে পুরনো সমস্ত বইয়ের কিছু কিছু কবিতা নেওয়া হয়েছে।তবু তা নিয়মমাফিক নয়। এলোমেলো বলা যায়। একজনের পছন্দকে শুধুমাত্র গুরুত্ব দিয়ে এই বিবেচনা। আগ্রহী পাঠক সেদিকে নজর দিলেই বোঝা যাবে একটা জীবনের ওঠাপড়া।'শ্রেষ্ঠ' কথাটি নেহাতই সংযোগ মাত্র।তেমন কিছু তার মধ্যে নেই। আছে শুধু অন্যতর এক ভাবনা।

গীতবিতানের আরশিনগর
₹130
গীতবিতান এর সমস্তগান স্বতন্ত্র ভাবে আলোচনা - অত্যন্ত দুরহ কাজ। আবুল বহুগান আলোচিত হয়েছে ' গীতবিতানের আরশিনগর ' গ্রন্থে এবং গীতবিতানের মধ্য দিয়ে যে ' সীমার মধ্যেই অসীমের সহিত মিলন সাধনের পালা ' অভিনীত হয়ে চলেছে, সে পালাটির মূল সুরটাকে ধরতে চেষ্টা করেছি। আশা করি রবীন্দ্রসংগীতের ভাবলোকের প্রবেশপার্থীরা কিছু দিশা পাবেন।

ভূমি ও কুসুম
By সেলিনা হোসেন
₹350
দেশবিভাগের সময় থেকে ভারত ও বাংলাদেশের সীমান্তে অনেক ছিটমহল রয়ে গেছে। রাষ্ট্রবিন্যাস ও ভৌগোলিকতার কারণে সেখানকার যাপিত জীবন নিয়ন্ত্রিত। কাঁটাতারের বেড়ায় বন্দি, পরবাসী, খণ্ডিত সে জীবন নিয়ে রচিত সেলিনা হোসেনের ' ভূমি ও কুসুম '।
ছিটমহলবাসীর সুখ - দুঃখ, ব্যাথা - বেদনা, সংগ্রাম, প্রত্যয় এবং প্রত্যাশা নিয়ে ' ভূমি ও কুসুম ' - ই প্রথম পূর্ণাঙ্গ বাংলা উপন্যাস। ভাষাহীন অর্গলবদ্ধ জীবনে মুক্তির ও স্বাধীনতার মুক্ত হওয়া ছড়িয়ে কাঁটাতারের দেয়াল ভাঙার ডাক দেয় উপন্যাসের নতুন প্রজন্মের নায়িকা। কিন্তু আইনি ফাঁসে আটকে পড়া সেই জীবনে আলো জ্বলে না। স্তব্ধ হয়ে থাকে চারিদিক। এদেরই জীবন - সংগ্রামের এক মর্মদস্তু কাহিনীবিন্ন্যাসই এই উপন্যাস। রাষ্ট্রযন্ত্র, সীমান্ত এবং সীমান্তরক্ষীরা নিয়ন্ত্রণ করে এদের গতিপথ।
এককথায় বলতে গেলে উপন্যাসটি ছিটমহলের মানুষদের আন্তঃসম্পর্কের এক অমোঘ দলিল।