Add to Wishlist
নির্বাচিত ৩০
By চন্দন আনোয়ার
Publisher: একুশ শতক
₹300
300
Usually dispatched in 2 to 3 days
Safe & secure checkout
একই ধরণের গ্রন্থ
পুরোনো চিঠির ঝাঁপি ( দ্বিতীয় খন্ড )
By শঙ্খ ঘোষ
₹400
এখন আর আমাদের চিঠি পাবার দিন নেই। দিনের শেষে ডাকবাক্স খুলে দেখবার রোমাঞ্চ আর নেই। খবর দেওয়া-নেওয়ার দ্রুত-লভ্য আর তেমনই দ্রুত-বিলীয়মান অনেক পদ্ধতি নিত্যই এসে পৌঁছচ্ছে আমাদের হাতে, খবর আসে খবর মিলিয়ে যায়। কিন্তু চিঠি তো শুধু খবর নয়। পুরোনো চিঠির ঝাঁপি যদি খোলা যায় হঠাৎ, তাহলে কত-না কালস্মৃতি ভেসে আসে তার চরির্থতা অচরিতার্থতা নিয়ে, তার সুখবোধ বা বেদনাবোধ নিয়ে!
জমে - থাকা পুরোনো চিঠি থেকে খানিকটা অংশ নিয়ে প্রকাশিত হয়েছিল " পুরোনো চিঠির ঝাঁপি "। বাকি অংশটুকু নিয়ে প্রকাশিত হলো " পুরোনো চিঠির ঝাঁপি ( দ্বিতীয় খন্ড ) "। এই বইয়ের কাছে প্রাপ্তি অনেক, সে শুধু দু'হাত ভরে নেওয়ার নয়, এই চিঠির প্রসঙ্গগুলি অন্তস্থ করার। তাহলেই এই বইটি হয়ে উঠবে আরো কাছের, নিজস্ব এক সম্পদ।
একুশ শতক থেকে প্রকাশিত লেখকের অন্যান্য গ্রন্থগুলি হলো পুরোনো চিঠির ঝাঁপি এবং বটপাকুড়ের ফেনা

পৃথিবী প্রাণ ও মহাকাশ
₹500
বিজ্ঞানের ছাত্র বা বিজ্ঞানমনস্ক মানুষের মনে অনেক সময় অনেক প্রশ্ন জাগে যার উত্তর সবসময়ে পাঠ্যপুস্তকে মেলেনা। "পৃথিবী প্রাণ ও মহাকাশ" বইয়ের প্রবন্ধগুলোতে সেই ধরনের অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়া যাবে। প্রবন্ধগুলোকে বিজ্ঞানের মূল তিনটি শ্রেণী অনুসারে ভৌতবিজ্ঞান, ভূবিজ্ঞান ও জীবনবিজ্ঞান, আর আলাদা করে জ্যোতির্বিদ্যা এই চারটি ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা প্রবন্ধই বিজ্ঞানের বিশেষ কোনো একটা বিষয়ের উপর স্বতন্ত্র একটা রচনা, কিন্তু প্রত্যেক ভাগে রচনাগুলো এমনভাবে সাজানো হয়েছে যে সেগুলোর মধ্যে বিজ্ঞানের প্রশ্নগুলো সময়ের সঙ্গে কিভাবে মানুষের চিন্তায় এসেছে তার একটা পরম্পরা ধরা পড়ে। অনেকগুলো রচনাতে আলোচিত বিষয়ের সংক্ষিপ্ত ইতিহাস দেওয়া হয়েছে যাতে বিজ্ঞান কিভাবে বহু সময় ধরে বহু বিজ্ঞানীর প্রচেষ্টায় গড়ে ওঠে তার একটা ধারণা পাঠক উপলব্ধি করতে পারেন। রচনার মধ্যে যাতে তথ্যগত কোনো ত্রুটি না থাকে সেদিকে বিশেষ যত্ন নেবার চেষ্টা করেছেন লেখক। রচনাগুলোর তথ্য নেওয়া হয়েছে বিভিন্ন প্রামাণিক বই ও কোষ গ্রন্থ থেকে।

এই আশ্চর্য বেঁচে থাকা
₹100
সত্তর দশকের বিশিষ্ট কবি উদয়ন ভট্টাচার্য। প্রথম কবিতার বই ‘বাদামী ঘোড়ায় শেষ অশ্বারোহী’ পড়ে কবি অমিয় চক্রবর্তী বলেছিলেন, ‘তোমার কবিতায় মালিন্য স্পর্শ করেনি।' শ্রীপান্থের সহকারী হিসেবে কাজ করেছেন PROBE INDIA পত্রিকায়। তাঁর দশম কবিতার বই " এই আশ্চর্য বেঁচে থাকা "। আগে প্রকাশিত প্রায় সব কাব্যগ্রন্থগুলির প্রথম সংস্করণ শেষ হয়ে গেছে।
এই কাব্যগ্রন্থটি পাঠকদের কাছে নতুন বার্তা দিতে চায়। কোভিড আবহাওয়ায় আমাদের এই আশ্চর্য বেঁচে থাকা।এই জীবন,এই মৃত্যু।কয়েকটি কবিতায় তার উল্লেখ আছে। সমাজ ব্যবস্থার দৈন্যতা, বঞ্চনা,প্রলোভন,দম্ভ,সময় সবই কবিতার বিষয়।কবি কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছেন কোভিড যোদ্ধাদের।

উইনি ম্যান্ডেলার “পার্ট অব মাই সোল”
By অশোক রাহা
₹200
নেলসন ম্যান্ডেলা তাঁর অনবদ্য গ্রন্থের নাম দিয়েছিলেন 'সংগ্রামই আমার জীবন। তার দীর্ঘ জীবন সংগ্রাম আর প্রতিকূল পরিস্থিতিতে অবিচল থাকার এক অনন্য দলিল। আর এই অনন্য সংগ্রামে তার দ্বিতীয় স্ত্রী উইনি ম্যান্ডেলার ছিল অসামান্য অবদান। নেলসন যখন রোবেন দ্বীপপুঞ্জে বন্দি, হাড়ভাঙা পরিশ্রমে ক্ষত-বিক্ষত, রক্তাক্ত, তখন শ্বেতাঙ্গ প্রভুদের ভ্রুকুটি উপেক্ষা করে নেলসন ম্যান্ডেলার মুক্তির দাবিতে নিরবচ্ছিন্ন লড়াই-এ নেতৃত্ব করেছেন উইনি। বস্তুত উইনির অবিরাম প্রচেষ্টাতেই নেলসন ম্যান্ডেলার মুক্তির দাবি দেশ-বিদেশে ছড়িয়ে আবেগ সৃষ্টি করেছিল। লক্ষ লক্ষ মানুষকে বর্ণবৈষম্যবাদী দক্ষিণ আফ্রিকার সরকারের বিরুদ্ধে মুখরিত করেছিল। উইনির সেই মহান প্রচেষ্টার অনেক ছবি, বিধৃত আছে " পার্ট অব মাই সোল " গ্রন্থে।
উইনি ম্যান্ডেলা, অ্যানি বেনজামিনকে তার সঙ্গে বিভিন্ন সময়ে সাক্ষাৎকারের টেপ-রেকর্ডিং করতে সুযোগ দিয়েছিলেন, এবং তা বেশ দীর্ঘকাল যাবৎ। উপরন্তু, তাঁকে আস্থাভাজন বিবেচনায় তিনি কারান্তরাল থেকে লেখা তাঁর স্বামীর চিঠিপত্র এবং অপরাপর দলিলগুলি দিয়েছিলেন বাছাই করে সম্পাদনা ও প্রকাশনার জন্যে। বর্তমান গ্রন্থখানি তারই ফসল।
'পার্ট অব মাই সোল' তার আত্মজীবনীমূলক গ্রন্থ, কিন্তু নিজের জীবনের কথা থাকা সত্ত্বেও মামুলি আত্মকথা নয়। উইনির জীবনবোধ ভিন্নতর—' এই বিশাল মুক্তির যন্ত্রে আমি অতি নগণ্য। এই আদর্শের সংগ্রামে আমাদের কালো মানুষেরা মরছে প্রতিদিন। ...আমার ব্যক্তিগত জীবনে কী ঘটছে বা না ঘটছে তা সম্পূর্ণ অবান্তর '—এই কথা কটির মধ্যেই রয়েছে তাঁর আত্মকথার মূল সুরের দ্যোতনা।
প্রশ্ন উঠতে পারে, সেই উইনিও নেই, নেই সেই নেলসন - উইনির অবিচ্ছিন্ন সংগ্রাম, তবু কেন এ গ্রন্থের পুনঃপ্রকাশ। ইতিহাসের উপাদান কখনো গুরুত্ব হারায় না। নেলসন - উইনির বিচ্ছেদ যেমন সত্য, তেমন সত্য তাঁদের ঐতিহাসিক সংগ্রাম। উইনির জীবনকথা কোনো স্বামীসঙ্গহীন নারীর জীবনকথা নয়, এটা দক্ষিণ আফ্রিকার বর্নবিদ্দেষবাদবিরোধী সংগ্রামের এক অনন্য দলিলও।
জাত - পাত - ধর্ম - বর্ণের ভেদাভেদে রক্তাক্ত, ক্ষতবিক্ষত ভারতবর্ষের মানুষও লড়াই-সংগ্রামের মধ্যবর্তীতায় উন্নততর মানবজীবন অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রগতি ও প্রতিক্রিয়ার দ্বন্দ্ব আমাদের কখনো এক কদম এগিয়ে দিচ্ছে, আবার কখনো দু-কদম পেছনে ঠেলে দিচ্ছে। অথচ ইতিহাসের নিয়মে মানবসমাজকে সামনের দিকে এগোতেই হবে। এই সামনের দিকে এগিয়ে যাওয়ার লড়াই যাঁরা করছেন, তাঁদের কাছে এই গ্রন্থের গুরুত্ব কখনোও কমবে না।