Add to Wishlist
তপন বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত উপন্যাস
By মাম্পি বৈদ্য
Publisher: একুশ শতক
₹350
বাংলা সাহিত্য তত্ত্বের এক নির্দিষ্ট গবেষক ড. মাম্পি বৈদ্য এর দীর্ঘদিনের গবেষণালব্ধ ফসলকে ‘তপন বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত উপন্যাস : আখ্যানতত্ত্ব ও নিন্মবর্গীয় চেতনার আলোকে’ তার বই আকারে প্রথম উদ্যোগ।
বইটি পড়ুন এবং “পাঠক পর্যালোচনা” অংশে গিয়ে রিভিউ দিন। আমরা আপনাদের রিভিউ আমাদের ব্লগ “একুশের আড্ডা” এবং আমাদের Facebook, Twitter, Linkedin এবং Instagram এ প্রকাশ করবো।
In stock
Usually dispatched in 2 to 3 days
Safe & secure checkout
SKU:
ES - tapas bandopadhhai 001
বাংলা সাহিত্য তত্ত্বের এক নির্দিষ্ট গবেষক ড. মাম্পি বৈদ্য এর দীর্ঘদিনের গবেষণালব্ধ ফসলকে ‘তপন বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত উপন্যাস : আখ্যানতত্ত্ব ও নিন্মবর্গীয় চেতনার আলোকে’ তার বই আকারে প্রথম উদ্যোগ।
Additional information
| Weight | 0.6 kg |
|---|
একই ধরণের গ্রন্থ
বাংলা কবিতায় আধুনিক
By জীবেশ নায়ক
₹250
কিশাের বয়সে বাংলা কবিতা আমার কাছে উপভােগ্য বিষয় ছিল। বিশেষ করে যে সব কবিতায় দেশপ্রেম, ঐতিহ্য গৌরব, সাম্য ও স্বাধীনতার বাণী ছন্দে প্রকাশ পেত -সেসব কবিতা যথেষ্ট উদ্দীপনার সঞ্চার করত। মধুসূদন, দ্বিজেন্দ্রলাল, রবীন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, নজরুল, সুকান্ত-মূলত এরাই ছিলেন আমার ধারণায় সেরা কবি। ইংরেজ কবিদের মধ্যে শেকসপিয়র, কোলরিজ, শেলি, কিটস এবং সংস্কৃতের কালিদাস তাে সবার আগে। তার সঙ্গে আরও অনেকের শ্লোক ও প্রকীর্ণ কবিতা। বেশি আনন্দ পাওয়া যেত মানবিক আবেদনের ছোঁয়া এবং প্রতিবাদের বাণী-বৈষম্য, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে রচিত কবিতা পাঠ করে। তথাকথিত আধুনিকের ছকে বাঁধা কবিতার সঙ্গে পরিচয় হল আরও কিছু পরে। ইতিমধ্যে বৈষ্ণব ও শাক্ত পদকারদের কাব্যভাবও মনকে টানছে। সেই অবস্থায় মনে হতে লাগল বাংলা সাহিত্যে কাব্য পরিবেশ যেন স্পষ্ট দুটো ভাগে ভাগ হয়ে গেছে।
রবীন্দ্রনাথ পর্যন্ত কবিতার জনপ্রিয়তা সমাজে বিস্তারিত ক্ষেত্র পেয়েছিল। আধুনিক যেন ভাষায়, ভঙ্গিতে, বিষয়বস্তুতে একটা অচেনার দুর্বোধ্যতার দূরত্ব রচনা করে দিল। সত্য বলতে কী, সামান্য কিছু কবিতা বাদ দিলে আধুনিকের প্রতি মনে মনে একটা বিরাগ দেখা দিল। সবচেয়ে বেশি লাগত-কবিতার সম্পূর্ণ অচেনা নাগরিক ভাবাপন্ন পরিবেশ এবং একান্ত ব্যক্তি আবেষ্টনীর বেড়াজাল ছিন্ন করতে না পারার অক্ষমতা। অবশ্য ব্যক্তিগত ভাবে আধুনিক কবিতার সঙ্গে অনাত্মীয়তার বাধা আমাকে বেশি পীড়িত করত। নাগরিক ভাবের কায়দাকানুন, হাবভাব আমার অজানাই থেকে গেছে। তার সঙ্গে বিদেশি কাব্য ও মতবাদ থেকে অবিরল পরিগ্রহণ আধুনিক থেকে মানুষকে আরও দূরে সরিয়ে দিয়েছে।
বাংলা কাব্যের আঙিনায় সর্বস্তরের মানুষকে স্বচ্ছন্দ বিচরণের অধিকার থেকে কেন বঞ্চিত করা হবে? তার রহস্য যদি কিছু থাকে তা সন্ধানের একটা শপথ কাজ করছিল। বহু পরিশ্রম করে অনেক আধুনিক কাব্য রচনার পাঠোদ্ধার করার চেষ্টা করেছি। তাতে কোনাে কোনাে কবির অনেক কবিতা এবং অন্য অনেকের কিছু কবিতা আমার কাছে প্রশংসনীয় মনে হয়েছে। কিন্তু এমন পরিশ্রম ব্যয় করার শর্ত পূরণ করে কবিতার দিকে নানা কারণে সব মানুষের পক্ষে অভিমুখী হওয়া সম্ভব কি? প্রায়শই আমার মনে হত, মানবিক কোন কিছুকে ঠেকিয়ে রাখার জন্য মানুষের মনকে ভিন্নমুখী করার কোন প্রয়াস নয়তাে? তার খোঁজ নিতে গিয়ে যা পেয়েছি ' বাংলা কবিতায় আধুনিক ' বইতে তাকেই তুলে ধরা গেল।

একজন যুক্তিবাদীর মৃত্যু ও অন্যান্য লেখা
By অংশুতোষ খাঁ
₹200
দেশজুড়ে মৌলবাদী গোষ্ঠীগুলির তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। জাত - পাত - ধৰ্ম - বর্ণ চেতনা সাধারণ মানুষের ভাবনাচিন্তা আচ্ছন্ন করে ফেলেছে। এমন সংকটের সময়ে পরাধীন ভারতের যে বিজ্ঞানীরা আধুনিক বিজ্ঞানচর্চা আন্তর্জাতিক মানে পৌছে দিয়েছিলেন এবং দুনিয়াজুড়ে যাঁরা যুক্তি বিজ্ঞান বিচার বোধের চর্চা শানিত করেছিলেন, তাঁদের কয়েকজন প্রসঙ্গে এই সংকলনের প্রবন্ধগুলি রচিত। সঙ্গে আছে ম্যাক্সিম গোর্কির একটি দুষ্প্রাপ্য রচনার অনুবাদ। যে কোনো চিন্তাশীল পাঠক এই সুখপাঠ্য সংকলন পরে সমৃদ্ধ হবেন।
আশুতোষ কলেজের পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তন অধ্যাপক ও জ্ঞানবিজ্ঞান আন্দোলনের সংগঠক অধ্যাপক অংশুতোষ খাঁর সমস্ত লেখাই সহজ সরল কিন্তু গভীর চিন্তার স্মারক। এই প্রবন্ধ সংকলন তাঁর সম্পন্ন কলমের উজ্জ্বল ফসল।

জ্যোতি বসু কেন জ্যোতি বসু
₹600
'জ্যোতি বসু কেন জ্যোতি বসু' নামাঙ্কিত গ্রন্থে কমরেড জ্যোতি বসু সম্পর্কে তথ্য সংবলিত যে সব কথা উল্লেখ করেছেন তা সত্যিকারের একটি রাজনৈতিক জীবন আলেখ্য। ছয়টি খণ্ডে প্রকাশিত হতে চলেছে বইটি। এই খণ্ডে জ্যোতি বসুর জন্ম থেকে ১৯৫৩ সাল পর্যন্ত কর্মকাণ্ডের আলোচনা রয়েছে। একজন সাধারণ ছাত্র জ্যোতি বসুর ক্রমান্বয়ে মার্কসবাদী হয়ে ওঠার এবং গণসংগঠনের মধ্যে কাজ করতে করতে পার্টিসদস্য থেকে পার্টিনেতা ও দক্ষ সংগঠক হয়ে ওঠার আনুপূর্বিক বর্ণনা এই গ্রন্থের একটি বিশিষ্ট দিক।
পশ্চিমবঙ্গ তথা ভারতে জ্যোতি বসুর প্রায় সাত দশকের রাজনৈতিক কর্মকান্ডের সঙ্গে পাঠকের পরিচয় ঘটিয়ে দেবে এই বই। জ্যোতি বসুর জন্মের ১১১ তম বর্ষে তাঁর সম্পর্কে লেখা এই বইটির এই খণ্ডটি পাঠক সাধারণের কাছে একটি আকর গ্রন্থ হিসাবে বিবেচিত হতে পারে।
বর্তমান প্রজন্মের তরুণ তরুণীদেরও বিগত প্রায় সাত দশকের বাংলার বামপন্থী আন্দোলন-সংগ্রামের ইতিহাস জানতে ও বুঝতে অবশ্যই সাহায্য করবে বইটি।

ইচ্ছেঢেউ
₹150
ইচ্ছেঢেউতে দুলতে দুলতে মানুষের দিন যায়। দিবাকর, বীর, সুলতা আরাে অনেক মানুষ চেষ্টা করে ইচ্ছাপালনের। মানুষের সব ইচ্ছে কি পূরণ হয়? পঙ্গু দিবাকর কি আবার হাঁটতে পারে? বীর কি তার প্রিয়তমাকে খুঁজে পায় ? বিজ্ঞানকর্মী অনির্বাণ কি ক্লাবের ভাঙন আটকাতে পারেন? রঞ্জনের ইচ্ছে কেন। সহসা বদলে যায়? তমাল কেন ইচ্ছেকৃত বেছে নেয় সর্বনেশে জীবন! চন্দ্রার-ই বা কি হয়? ইচ্ছেঢেউ কি শেষপর্যন্ত পারে অধরা ইচ্ছেগুলিকে মিলিয়ে দিতে? নাটকীয়তায় ভরা এ উপন্যাসে জীবন বড় মায়াময়।

বস বৃত্তান্ত
₹200
আমলা শব্দটা বারবরই একটু গোলমেলে ধরনের৷ যারা আমলা তাঁরা নিজেরাও পছন্দ করেন না এই ব্যঙ্গ-মিশ্রিত তকমাটা, অথচ অনিচ্ছাসত্ত্বেও জড়িয়ে থাকতে হয় ব্যুরোক্রেসির ধোঁয়াশা-মেশানো জগতের অন্দরমহলের মধ্যে৷ যারা এই জগতের সঙ্গে ওতপ্রোত তাঁরা এর ভিতরের গল্প কিছুটা জানেন, হয়তো অনেকটাই জানেন না৷
লেখক নিজে একজন আমলা, চাকুরিজীবনে তাঁকে প্রতিমুহূর্তে মুখোমুখি হতে হয়েছে বড়ো বড়ো আমলাদের, জেনেছেন এই জগৎটা কখনও ধোঁয়াশা-মিশ্রিত, কখনও ভীতিপ্রদ, কখনও পরিপূর্ণ মজার৷
স্যাটায়ার লেখা বর্তমান সময়ে খুব বেশি হয় না, কিছুটা ঝুঁকিও থেকে যায় এই সব বিষয় নিয়ে লিখতে গেলে কেননা স্যাটায়ার লেখায় বিদ্ধ করতে হয় কাউকে না কাউকে৷ আর বাস্তব এই যে, পাঠক খুবই উপভোগ করেন ও ধরনের লেখা৷

মাটির চিত্রী রামকিঙ্কর
₹300
রাধামাধব মণ্ডল, এ প্রজন্মের তরুণ লেখকদের তিনি মুখ। রামকিঙ্করকে নিয়ে গবেষণার কাজে, বার বার শান্তিনিকেতন লাইব্রেরিতে এসেছেন তিনি। কথা বলেছেন, সে যুগের বহু প্রবীণ আশ্রমিকদের সঙ্গে। এভাবেই শিল্পীর খোঁজে, নানা মানুষের কাছে গিয়েছেন লেখক। এমন একজন মাটির শিল্পীকে নিয়ে কাজ করা মুখের কথা নয়। শিল্পীর জীবন যাপনের ইতিহাসের সঙ্গে একাত্ম হতে পারলেই, সেই গবেষণা সার্বিক বাস্তবতা লাভ করে। সে দিক দিয়ে রাধামাধবের ভূমিকা অপরিসীম। কল্পনাশক্তি নয়, গবেষণার রীতি নীতি মেনেই বইয়ের আলোচনায় যেন জীবন্ত হয়ে উঠেছেন কিংবদন্তি ভাস্কর্য্য, মাটির চিত্রী রামকিঙ্কর বেইজ।
রামকিঙ্কর বেইজ, জীবনযাপন ও শিল্পভাবনায় প্রথাভাঙা, নবীনতার অভিলাষী। পরিমিত ও প্রথামাফিক সংজ্ঞায়নের বাইরে গিয়ে তিনি বোধ ও শিল্পকলার সীমাকে বার বার প্রসারিত করেছেন। শিল্পভাবনার মতোই বিচিত্রপথগামী তার জীবনচর্যা - বিতর্কিত, উৎকেন্দ্রিক এবং নিজস্ব। সেই বিচিত্র, সংজ্ঞাবহির্ভূত প্রান্তিক ও অপসায়িত জীবনের আলো অন্ধকারের খোঁজ দিয়েছেন তরুণ লেখক রাধামাধব মণ্ডল তার এই মূল্যবান প্রবন্ধগ্রন্থে। লোকায়ত জীবন-দর্শনের একনিষ্ঠ গবেষক রাধামাধব মানুষ রামকিঙ্করের অপরূপ শিল্পী সত্ত্বাটিকে এখানে বিধৃত করেছেন, যে শিল্পসত্ত্বায় মাটি-শিকড়-জলের আঘ্রানে মিশেছে চিরায়তের সংগীত। বাঙালির রামকিঙ্কর চর্চায় একটি বিশিষ্ট সংযোজন।