Add to Wishlist
প্রতিবেশী রাজ্যের গল্প ওড়িশা ও আসাম
By শ্যামল মৈত্র
Publisher: একুশ শতক
₹200
নানা বিষয়ে অজস্র মননশীল প্রবন্ধ রচনা করেছেন। শ্যামল মৈত্র র “প্রতিবেশী রাজ্যের গল্প ওড়িশা ও আসাম” বইটি তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে অন্যতম।
বইটি পড়ুন এবং “পাঠক পর্যালোচনা” অংশে গিয়ে রিভিউ দিন। আমরা আপনাদের রিভিউ আমাদের ব্লগ “একুশের আড্ডা” এবং আমাদের Facebook, Twitter, Linkedin এবং Instagram এ প্রকাশ করবো।
In stock
Usually dispatched in 2 to 3 days
Safe & secure checkout
SKU:
ES - protibeshi rajjer golpo 001
নানা বিষয়ে অজস্র মননশীল প্রবন্ধ রচনা করেছেন। শ্যামল মৈত্র র “প্রতিবেশী রাজ্যের গল্প ওড়িশা ও আসাম” বইটি তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে অন্যতম।
Additional information
| Weight | 0.4 kg |
|---|
একই ধরণের গ্রন্থ
লোকসঙ্গীতের চরাচর
₹200
লোকসঙ্গীত লোকায়ত জীবনের স্বতঃফূর্ত প্রকাশ। পৃথিবীর যেকোনো সাহিত্যেই তার নানামুখী বিস্তার ও বহুবিধ প্রকার চোখে পড়ার মত। ক্রমশঃ লুপ্ত এ হারামনি গবেষক, লেখকদের কপালে চিন্তার ভাজ ফেলেছে। এ বইটি তাদের সুচিন্তিত ও গবেষণালব্ধ তির্যক আলোচনায় সমৃদ্ধ। সময় ও সমাজের বহমানতার ফসল এ সঙ্গীত লোকজীবনের দর্পনও বটে। নাগরিক জীবনের শত ব্যাস্ততার মাঝে এ দর্পণে একবার নিজেদের ফিরে দেখা। ইতিহাস ও ঐতিহ্যের মিলন সেতু পেরিয়ে আত্ম-আবিস্কারের খানিকটা চেষ্টাও বলা যেতে পারে। লোকসংস্কৃতির চর্চার ইতিহাসে এ বইটি ব্যতিক্রমী সংযােজন হয় রইল।

প্রহর শেষে
₹100
সঙ্গীত, বহমান সময়, প্রেম ও নিঃসঙ্গতার সুক্ষ্ম সংযোগের কাহিনী ‘প্রহর শেষে'। এ উপন্যাসের কেন্দ্রে আছে পরজ। রাত্রি শেষ প্রহরে জন্ম তার। মার্গ সঙ্গীত শিক্ষার্থী বাবা স্বপ্ন দেখতেন পরজ-এর দিনরাত্রি যাপন হবে শাস্ত্রীয় সঙ্গীত সাধনায়। প্রহর থেকে প্রহরে সে ডুবে থাকবে ভৈরবী, পুরবী, ইমন আর দরবারীর সুরে। শৈশব ও কৈশোরে বাবার বদলির চাকরি আর তারপর নিজের কর্মজীবনে স্থান থেকে স্থানান্তরে ঘুরে বেড়ায় পরজ। প্রতিটি স্থান তার নিজস্ব বর্ণ, গন্ধ আর সৌরভে ভরা। আবার প্রতিটি অবস্থানেই থাকে তার নিজস্ব নিভৃত নির্জন নিঃসঙ্গতা। এ যেন এক সুর থেকে অন্য সুর ছুঁয়ে ছুঁয়ে যাওয়া। এক রাগে অন্য রাগের আবির্ভাব ও তিরোভাব।
ছায়ানট ও হাম্বীরের পাশেই যেমন কেদার ও কামোদের অবস্থান, ঠিক তেমনই পরজের কৈশোরে ঝঙ্কার তোলে রহস্য ঘেরা এক প্রায়-তরুণী মধুবস্ত্রী। কৈশোরের প্রথম উদ্ভাসে তা ছিল নিষিদ্ধতার গোপন শিহরণ। কলকাতায় এসে গান শিখে ফেরার পথে অবস্তিকাদির চোখের তারার ইমনের ঘন ছায়ায় অজান্তেই প্রেমের অঙ্কুরোদ্গম। পূর্ণ যৌবনে রূপলেখার সান্নিধ্যের বিষন্ন বেহাগ। পরজ অনুভব করে তীব্র সুখে মিশে থাকে যন্ত্রণার অনুভূতি। সে জানতে পারে, 'চালতে চালতে অনজানে মে রিস্তা বন্ যাতা হ্যায়'। চলার পথে সম্পর্ক গড়ে ওঠে আশ্চর্য সব মানুষের সঙ্গে। এঁরা কেউ বা গায়ক, কেউ বা শ্রোতা। কিন্তু মার্গ সঙ্গীতের আশ্চর্য মীড়, সুত, ঘসিট এক জীবনের সঙ্গে অন্য জীবনকে গেঁথে ‘প্রহর শেষে’ রেখে যায় এক অতুলনীয় মূর্ছনা। প্রহর থেকে প্রহরাস্তরে উপন্যাস ‘প্রহর শেষে’ কি পারবে নিঃসঙ্গতার শেষ প্রহরের সুরে সুর মেলাতে?

অমৃতের কাছে
₹100
সায়ন্তনী ভট্টাচার্যের জন্ম হাওড়ার বালিতে। ' অমৃতের কাছে ' এটিই প্রথম উপন্যাসের বই। অবশ্য এর আগে বিভিন্ন শারদসংখ্যায় বেশ কয়েকটি উপন্যাস লিখেছেন। তাঁর প্রথম গল্পের বই ম্যাজিক ছাতা ও আরও ৯' প্রকাশ পেয়েছে এই বইমেলাতেই। কবিতার বইয়ের সংখ্যা চার। উল্লেখযােগ্য কবিতার বই সিগনেট থেকে ২০১৮-তে প্রকাশিত ভাঙা নদী গােটা চাদ। উপন্যাসের জন্য শৈবভারতী পুরস্কার পেয়েছেন ২০১৭ সালে। সম্প্রতি সাহিত্য অকাদেমির আমন্ত্রণে ত্রিপুরার আগরতলায় যুবালেখক সম্মেলনে গল্প পাঠ করেছেন।

জলাঞ্জলি
₹150
ছদ্মনামের আড়ালে নবীন লেখক কৃষ্ণেন্দু দেব নিয়মিত বাঁকাচোরা চোখে দেখা তাঁর সময় এবং যাপিত জীবন নিয়ে রসিকতা করেন। নিজে গম্ভীর থেকে অন্যকে হাসান। নিম্ন রুচির কৌতুক নকশা তাঁর কলমে আসেনা।তাঁর বিষয় গুরুগম্ভীর। পাতার পর পাতা প্রবন্ধ লেখা যায় এমন সব বিষয় আশ্চর্য দক্ষতায় নিজস্ব স্টাইলে রসাত্মক শব্দে তীক্ষ্ণ করে তোলেন।

বঙ্গ রঙ্গমঞ্চে গিরিশ কারনাড
₹600
ভারতীয় থিয়েটারের নব দিগন্তের দ্রষ্টা গিরিশ কারনাড (১৯৩৬-২০১৯)-এর অনেক নাটক বাংলাভাষায় অনূদিত ও রূপান্তরিত হয়েছে – সেগুলির বেশ কয়েকটি বঙ্গরঙ্গমঞ্চে প্রযোজিত হয়ে তাঁকে বাঙালির নাট্যসংস্কৃতি ক্ষেত্রে পরিচিতি ও প্রতিষ্ঠা এনে দিয়েছে। বর্তমান গ্রন্থ প্রস্তুত করার উদ্দেশ্য—সেসব প্রযোজনায় বিষয়ে প্রয়োজনীয় তথ্য, বিশ্লেষণ এবং মঞ্চায়নের নানা দিকের পূর্বাপর বিবরণ একসঙ্গে ধরে রাখার চেষ্টা। নাটককার হিসেবে ভারতীয় নাট্যক্ষেত্রে গিরিশের বহুতর পরিচয়ই যে তাঁর অনন্যতার দ্যোতক - এ বইয়ের বহু নিবন্ধে সেই প্রমাণ বিধৃত। নাট্যানুসন্ধানী পাঠক, গবেষক এবং গিরিশ - অনুরাগীরা এ-সংকলন নিশ্চয় সমাদরের সঙ্গে গ্রহণ করবেন।

তাঁতির বাড়ি ব্যাঙের বাসা
₹32
‘আশু, আশুতোষ দাস দশঘড়া হাইস্কুলে ক্লাস নাইনে পড়ে। স্কুলে ভালো ছেলে হিসেবে সবাই এক ডাকে চেনে। থার্ড হয়ে সে নাইনে উঠেছে। ফার্স্ট-সেকেন্ড বা ফোর্থ-ফিফথ যারা হয়েছে, কেউ-ই তার মতো গরিবঘরের তাঁতিপুত্র নয়। রাজপুত্র বললেই ভালো হয়।' তাঁত বোনে আশুর বাবা। তাঁত বোনে দাদা। খটাং খট খটাং খট। মাকু চলে । তৈরি হয় শাড়ি। রংচঙে উজ্জ্বল শাড়ি। সেই শাড়ির রং আশুদের জীবনে লাগে না। বিবর্ণ ধূসরই রয়ে যায়। তাঁতিজীবনের দুঃখের বারমাস্যা, এক কিশোরের আশা নিরাশা ছোটোদের মতো করে শুনিয়েছেন লেখক। বানানো গল্পকথা নয়, ওদের কথা লিখবেন বলে ক'দিন ছিলেনও মহিষগড়িয়া গ্রামে। মানুষজন তাদের দুঃখ-সংগ্রাম, পথঘাট, গাছপালা সবই বাস্তব থেকে উঠে এসেছে ' তাঁতির বাড়ি ব্যাঙের বাসা ' বইয়ের পাতায়। এ বই পড়তে পড়তে ছোটোরা গ্রামকে চিনবে। আশুর প্রতি সহানুভূতি সমবেদনা জাগবে। জীবনের উত্তাপ তাদেরও স্পর্শ করবে।