Add to Wishlist
ব্ল্যাকশিপ ২
Publisher: একুশ শতক
₹150
ব্ল্যাকশিপ ১ এর গল্প যেখানে শেষ, ২ এর শুরু সেখানেই। ব্ল্যাকশিপের খোঁজে বোস ক্যান্সার রিসার্চ সেন্টারে পৌছাল গোয়েন্দা কেদার-বদ্রী কিন্তু হাতের মুঠো থেকে পালালো পাখি । এবার কেদার-বদ্রী কি পারবে প্রেমোনিশনে দেখা সুইসাইড অ্যাটাক কে থামাতে? সব প্রশ্নের উত্তর ২য় এবং অন্তিম পর্বে।
In stock
Usually dispatched in 2 to 3 days
Safe & secure checkout
SKU:
ES-bs2
Categories:
কমিক্স, কিশোর সাহিত্য, সমস্ত বই
ব্ল্যাকশিপ ১ এর গল্প যেখানে শেষ, ২ এর শুরু সেখানেই। ব্ল্যাকশিপের খোঁজে বোস ক্যান্সার রিসার্চ সেন্টারে পৌছাল গোয়েন্দা কেদার-বদ্রী কিন্তু হাতের মুঠো থেকে পালালো পাখি । এবার কেদার-বদ্রী কি পারবে প্রেমোনিশনে দেখা সুইসাইড অ্যাটাক কে থামাতে? সব প্রশ্নের উত্তর ২য় এবং অন্তিম পর্বে।
Additional information
| Weight | 0.3 kg |
|---|
একই ধরণের গ্রন্থ
এভারেস্ট ও অন্যান্য প্রসঙ্গ
₹200
আমাদের দেশের উত্তরদিক জুড়ে ২,৫০০ কিলােমিটার বিস্তৃত হিমালয়ের ভ্রমণ -ট্রেকিং-মাউন্টেনিয়ারিংয়ের বাইরে তার ইতিহাস, নৃতত্ত্ব, পুরাতত্ত্ব, প্রাণীতত্ত্ব নিয়ে যে রূপ আছে তা নিয়েই ১৬টি সিরিয়াস লেখার সুন্দর সংকলন ' এভারেস্ট ও অন্যান্য প্রসঙ্গ '। পড়তে পড়তে হিমালয় সম্পূর্ণ নতুন রূপে ধরা দেবে, যা হয়তাে নতুন দেখা নতুন ভাবনার দিক উন্মােচিত করবে।

আধুনিক চিত্রকলায় সমাজ বাস্তবতা
By অসীম রেজ
₹200
যুদ্ধ পরবর্তী দেশগুলিতে নতুন রাজনৈতিক মতাদর্শ দেখা যাই। একদিকে একনায়কতন্ত্রী সামরিক শাসন বা ফ্যাসিজম - এর আবির্ভাব ঘটে, অন্যদিকে ফ্যাসি-বিরোধী বামপন্থী সমাজবাদী আদর্শের জন্ম হয়। বর্তমান গ্রন্থে প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কাল পর্যন্ত এমন ঘটনাবলীর প্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পকলায় সমাজবাস্তবতা অনুসন্ধানের চিত্রটি তুলে ধরা হয়েছে।
আলোচনা প্রসঙ্গে এসেছে প্রথম বিশ্বযুদ্ধ, জার্মানীর নভেম্বর বিপ্লব ও নাৎসী অভ্যুত্থান, রুশ বিপ্লব, ইতালির ফ্যাসিস্ত অভ্যুত্থান, মেক্সিকোর বিপ্লব, স্পেনের গৃহযুদ্ধ, আমেরিকার গ্রেট ডিপ্রেশন ও আর্থিক সংকট দূরীকরণে নানান কর্মসূচি এবং তার পরিপ্রেক্ষিতে শিল্পীদের সামাজিক অবস্থান ও কর্মকান্ডের ইতিহাস। একই সঙ্গে আলোচিত হয়েছে ইউরোপীয় আভা - গ্রাদ বৈশিষ্টগুলি শিল্পীরা কিভাবে কাজে লাগিয়েছেন এবং সামাজিক ভূমিকা পালনে তাঁদের স্বতন্ত্র শিল্পীস্বত্তাটি বজায় রাখতে সক্ষম হলেন।

জানোয়ার ও অন্যান্য গল্প
₹100
আজকাল পত্রিকার অবসরপ্রাপ্ত প্রধান সহসম্পাদক রুচিরা মুখােপাধ্যায়। তিনি ' জানোয়ার ও অন্যান্য গল্প ' সংকলনের সম্পাদক। তাঁর আর একটি পরিচয়-তিনি একজন পশুপ্রেমিক। 'জানােয়ার' গল্পটি তাঁর জীবনের এবং অবশ্যই আজকের সমাজের প্রতিচ্ছবি।

পুরোনো চিঠির ঝাঁপি
By শঙ্খ ঘোষ
₹300
এখন আর আমাদের চিঠি পাবার দিন নেই। দিনের শেষে ডাকবাক্স খুলে দেখবার রোমাঞ্চ আর নেই। খবর দেওয়া-নেওয়ার দ্রুত-লভ্য আর তেমনই দ্রুত-বিলীয়মান অনেক পদ্ধতি নিত্যই এসে পৌঁছচ্ছে আমাদের হাতে, খবর আসে খবর মিলিয়ে যায়। কিন্তু চিঠি তো শুধু খবর নয়। পুরোনো চিঠির ঝাঁপি যদি খোলা যায় হঠাৎ, তাহলে কত-না কালস্মৃতি ভেসে আসে তার চরির্থতা অচরিতার্থতা নিয়ে, তার সুখবোধ বা বেদনাবোধ নিয়ে!
কিন্তু সে তো নিছক ব্যক্তিগত, নিজস্ব, অভন্ত্যরীণ কথা। ঠিকই, তবু হয়তো সেইটুকু মাত্রই নয়। অনেক সময়ে সেখানে ব্যক্তিগত সূত্রেই ব্যক্তিনিরপেক্ষ কিছু পরিপার্শ্বও থেকে যেতে পারে, থেকে যেতে পারে অন্য কোনো কোনো মানুষজনের চরিত্রাভাস বা চরিত্রদ্যুতি। কিছুটা দ্বিধান্বিত ভাবেই, সেইসব জমে-থাকা পুরোনো চিঠি থেকে খানিকটা অংশ প্রকাশ করতে হলো এখানে।
এই বইয়ের কাছে প্রাপ্তি অনেক, সে শুধু দু'হাত ভরে নেওয়ার নয়, এই চিঠির প্রসঙ্গগুলি অন্তস্থ করার। তাহলেই এই বইটি হয়ে উঠবে আরো কাছের, নিজস্ব এক সম্পদ।
একুশ শতক থেকে প্রকাশিত লেখকের অন্যান্য গ্রন্থগুলি হলো পুরোনো চিঠির ঝাঁপি ( দ্বিতীয় খন্ড ) এবং বটপাকুড়ের ফেনা

মালতীবালা বালিকা বিদ্যালয় ও আরও চারটি স্বরচিত একাঙ্ক নাটক
₹200
"মালতীবালা বালিকা বিদ্যালয় ও আরও চারটি স্বরচিত একাঙ্ক নাটক" পুস্তকের পাঁচটি নাটকের প্রথম নাটক ইঁদুর মানুষ বিশ্বাস-এ সুরিয়ালিজমের ধারাকে সঠিক ভাবে প্রয়োগ করা হয়েছে। ভারতের বিভিন্ন শহরে, কলকাতায় মুম্বাইতে, চেন্নাই-এ, নাগপুরে, দেশের বাইরে মধ্যপ্রাচ্যের কুয়েতে নক হয়ে খ্যাতি অর্জন করেছে নাটকটি। কিন্তু এই সংকলনের সেনাপতি হল বাংলা কাব্য-সাহিত্যের নক্ষত্র, বর্তমান মুখের অন্যতম শ্রেষ্ঠ কবি জয় গোস্বামী রচিত নাট্যরূপ দেওয়া "মালতীবালা বালিকা বিদ্যালয়"।

মানবকোষের উল্লাস
₹150
শ্রীরুশি লালা তথা আর. এম. লালা বিরচিত মূল গ্রন্থ 'সেলিব্রেশন অব যা সেলস' এর অনুবাদ মানবকোষের উল্লাস। গ্রন্থটি ক্যান্সার রোগের প্রকৃতি, তার সবিস্তার হিসেব নিকেশ, তার কারণ, শুশ্রূষা ও তার নিরাময় সম্পর্কিত একটি আলেখ্য। লেখক শ্রীলালা নিজেই একজন ক্যান্সার আক্রান্ত মানুষ ও আজও তিনি সেই রোগ থেকে বিজয়ী হয়ে দীর্ঘ কুড়ি বছরের ওপর জীবিত রয়েছেন। চিকিৎসকদের প্রতি এবং ঈশ্বর, পরিবার আর পরিজনদের প্রতি আস্থা : প্রকৃতি ও পরিবেশ ; আহার, কর্ম ও সৃষ্টিশীলতার প্রতি আকাঙ্ক্ষা; যোগ এবং ব্যায়াম, মন ও তার আচরণ কেমনভাবে সুস্থ ও ক্যান্সারে আক্রান্ত কোষগুলির ওপর প্রভাব বিস্তার করে সেই সবই লেখক তার নিজের অভিজ্ঞতার লিপিবদ্ধ করেছেন। গ্রন্থটি আরও গুরুত্বপূর্ণ কারণ এটি ক্যান্সারে আক্রান্ত রোগীদের রোগনির্ণয় থেকে পরিচর্যা পর্যন্ত যে শারীরিক ও মানসিক বিপর্যয়গুলিতে অংশগ্রহণ করতে হয় তারই ছবিতে পূর্ণ।
ক্যান্সার থেকে রক্ষাপ্রাপ্ত লেখকের এই কাহিনীটি অনেক ক্যান্সার রোগে বশীভূত মানুষের মনে আশার রশ্মি ও সাহস প্রদান করতে পারে।