Add to Wishlist
ব্ল্যাকশিপ
Publisher: একুশ শতক
₹120
কমিক্স মেট্রোর প্রথম উপস্থাপনা, ঘনশ্যাম চৌধুরী এবং কৌস্তভ চৌধুরীর “ব্ল্যাকশিপ”।
ভয়ংকর দুঃস্বপ্ন দেখলো বদ্রীনারায়ণ। এক মুখোশধারী বিস্ফোরণে ধ্বংস করে দিচ্ছে সবকিছু। গোয়েন্দা কেদারও শেষ হয়ে যাচ্ছেন। তবে স্বপ্ন ভেঙে যেতেই লড়াই শুরু। দুরন্ত গতির লড়াই। বাংলা কমিক্স এ তারই অভিনব আয়োজন।
Usually dispatched in 2 to 3 days
Safe & secure checkout
SKU:
ES-Blackship01
Categories:
কমিক্স, কিশোর সাহিত্য, সমস্ত বই
কমিক্স মেট্রোর প্রথম উপস্থাপনা, ঘনশ্যাম চৌধুরী এবং কৌস্তভ চৌধুরীর “ব্ল্যাকশিপ”।
কেদার-বদ্রী গোয়েন্দা জুটির অ্যকশন-থ্রিলার কমিকস।
Additional information
| Weight | 0.4 kg |
|---|
একই ধরণের গ্রন্থ
ইন্টারনেটে নীল আকাশ
By ঈশিতা ভাদুড়ী
₹80
আটের দশকে কবিতা দিয়ে সাহিত্য-জীবনের সূত্রপাত। ‘সেঁজুতি ভাদুড়ী’ ছদ্মনামেও একসময় তিনি লেখালিখি করেছেন। আটের দশকে ‘ঠুংরী’ নামে একটি পত্রিকা সম্পাদনা করেছেন। তাঁর সম্পাদনায় ‘ছড়া-টড়া’ ছড়ার সংকলন পর পর তিন বছর প্রকাশিত হয়েছিল। কবিতা গদ্য সম্পাদনা মিলিয়ে তাঁর গ্রন্থ-সংখ্যা ৩০টি। ই-বুক ‘গালিব অস্ফুটে’ এবং ইন্টারনেটে নীল আকাশ বিশেষ উল্লেখযোগ্য।

সলঝেনিতসিন
₹200
পদার্থবিদ্যা, গণিতশাস্ত্রে ডিগ্রিপ্রাপ্ত গবেষক সলঝেনিতসিন এর প্রথম উপন্যাস " One Day in the Life of Ivan Denisovich " যেটি Novy Mir সাহিত্যপত্রিকায় প্রকাশিত হয়। উপন্যাসটি ছিল স্ট্যালিনবাদী দমনের বিবরণ। ইভান দনিশোভিচ নামে এক সৈনিক দ্বিতীয় মহাযুদ্ধে রুশ-জার্মান যুদ্ধের পরে অন্যায়ভাবে জার্মান গুপ্তচর সন্দেহে অভিযুক্ত হয়ে সাইবেরিয়ার এক লেবার ক্যাম্পে নির্বাসিত হয়েছিলেন। সেই ক্যাম্পের এক দিন সৈনিকটি কীভাবে কাটিয়েছিলেন, তার বর্ণনা ছিল এই উপন্যাসে। পরবর্তীতে তার লেখা বিখ্যাত লেখাগুলি হলো Cancer Ward (1966), In the First Circle (1968), The Red Wheel (1971–1991), The Gulag Archipelago (1973), Two Hundred Years Together (2001–2002) ইত্যাদি।
১৯৭০ সালে সলঝেনিতসিন নোবেল পুরস্কার পাওয়ার পরে বহির্বিশ্বে পরিচিত হন। সাহিত্যতত্ত্বের বিশিষ্ট বিশ্লেষক গীয়র্গী লুকাচ সলঝেনিতসিনকে সমাজতান্ত্রিক বাস্তবতার উল্লেখযোগ্য নিদর্শক বিবেচনা করেছিলেন। আর সত্যপ্রিয় ঘোষ তার নিজের সাহিত্যদৃষ্টিতে এই সাহিত্যধারারই পথিক ছিলেন। আলেকজান্দার সলঝেনিতসিন সম্পর্কে বাঙালি পাঠককে অবহিত করতে সত্যপ্রিয় ঘোষ পাঁচটি দীর্ঘ প্রবন্ধ লিখেছিলেন। গ্রন্থটি এই পাঁচটি প্রবন্ধের সংকলন।

প্রসঙ্গ রবীন্দ্রগান
₹200
নদীকে রবীন্দ্রনাথ জপমালা বলেছেন একটি কবিতায়। জপমালা সাধ্যসাধনের মাধ্যম। নিরবচ্ছিন্ন জাপপ্রবাহ নদীর মতােই মানুষকে, ব্যক্তিকে পৌছে দেয় নৈর্ব্যক্তিক অসীমের চিরবিস্ময়ের কাছে, অনন্তের দুয়ারে। সমুদ্র সেই অনন্ত অসীমের প্রতীক। সেখানে মরজগৎ প্লাবিত হয় অমৃত প্রলেপে। এভাবেই সংস্কৃতির প্রবাহ নিরন্তর মুছে চলেছে অন্ধকারের আবর্জনা। তমসা থেকে নিয়ে যাচ্ছে জ্যোতিতে। সুপ্রাচীনকাল থেকেই ভারতীয় মনীষা বয়ে নিয়ে চলেছে অমৃত-মঞ্জষা - রবীন্দ্রভাবনা যার পরিণতি। গীতবিতান সেই অমৃত-পেটিকা, সােনার তরীতে কালের প্রবাহে যা প্রবাহিত। উপনিষদ থেকে শ্রীচৈতন্য, শাস্ত্রীয় থেকে লৌকিক–সংস্কৃতির সব ভাবনা-চিন্তা-দর্শনের পরিণতি এই গীতবিতান।
গীতবিতান-এর গানগুলি নিয়ে আমার চিন্তা-ভাবনা ব্যক্ত হয়েছে একাধিক গ্রন্থে। বর্তমান গ্রন্থ ' প্রসঙ্গ রবীন্দ্রগান ' তারই অনুসৃতি। এ গ্রন্থের প্রথম প্রবন্ধ-চৈতন্যপ্রবাহে দশদিশি পত্রিকায় প্রকাশিত আমার কীর্তনাঙ্গ রবীন্দ্রসংগীত-এর বর্ধিত রূপ। পরবর্তী নদী-নৌকো-নেয়ে -এর অংশবিশেষ একুশ শতক-এর উৎসব সংখ্যা ১৪২৩-এ প্রকাশিত হয়েছিল। 'গুরবে নমঃ প্রবন্ধটি 'একুশ শতক পত্রিকায় প্রকাশিত আমার পঞ্চক, মহাপঞ্চক ও রবীন্দ্রসংগীতের শুরু প্রবন্ধটির বর্ধিত রূপ।
শব্দ তরঙ্গ প্রবন্ধটিতে 'গীতবিতানে ব্যবহৃত কিছু শব্দ ও বাক্যাংশের ব্যাখ্যা করার চেষ্টা হয়েছে- যা শিক্ষার্থীকে গীতবিতান অনুধাবনে সহায়তা করবে। এর কিছু অংশ আমার নচিকেতার শেষ প্রশ্ন উত্তরে গীতবিতান থেকে গৃহীত। প্রস্থপাঠে পাঠক উপকৃত হবেন আশা করি।

সংঘ পরিবারের ভিতরের কথা
₹200
" সংঘ পরিবারের ভিতরের কথা " বইটিতে আরএসএস-কে যথাসম্ভব ভিতর থেকে বোঝার চেষ্টা করা হয়েছে। আরএসএস-এর সাংগঠনিক কাঠামো, তার প্রধান কয়েকটি শাখা সংগঠন, ভারতের সংবিধান-জাতীয় সংগীত-জাতীয় পতাকা সম্পর্কে সংঘ পরিবারের সমালোচনা, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের অভিযোগ ও তাদের চিন্তাপদ্ধতির অন্তর্লীন হিংস্রতা বিষয়ে আলোকপাত করা হয়েছে। তবে সংঘ ও তার শাখা সংগঠনগুলির কর্মকাণ্ড এতটাই গোপনীয়তার সঙ্গে চালানো হয় যে, সে বিষয়ে সম্পূর্ণ তথ্য পাওয়া প্রায় অসম্ভব। তবুও বিভিন্ন সূত্র থেকে যেটুকু তথ্য পাওয়া সম্ভব হয়েছে তার ভিত্তিতেই এই বইটি লেখা হয়েছে। যারা অরাএসএস-এর মতো ফ্যাসিস্টিক সংগঠনের বিপদকে কিছুটা হলেও উপলব্ধি করেছেন ও আরও গভীরভাবে করতে চান তাদের কাছে এই বইটি সহায়ক হবে।

সমীর রক্ষিত লেখা ও লেখক
₹400
সমীর রক্ষিত, পূর্ববঙ্গ থেকে চলে আসা এক মধ্যবিত্ত পরিবারের মেধাবী যুবক ইঞ্জিনিয়ার হবার জন্য উত্তরবঙ্গ থেকে এলেন কলকাতায়। ইঞ্জিনিয়ার হলেন ঠিকই, কিন্তু মনের মধ্যে লালন করেছিলেন লেখক হবার সংকল্প। প্রথম গল্প প্রকাশিত হয়েছিল ১৯৬৮-তে। তারপর থেকে আজ পর্যন্ত নিরবচ্ছিন্ন সাহিত্যচর্চা। গল্প, উপন্যাস প্রধানতঃ, সঙ্গে প্রবন্ধ, আত্মপর্যালােচনা, কবিতা, ভ্রমণ-সাহিত্য, ছােটোদের জন্য লেখা। কর্মজীবনে ছিলেন স্থাপত্যবিদ্যার অধ্যাপক। দীর্ঘ লেখক-জীবনে মতাদর্শগত প্রশ্নের সামনে নিজের নৈতিকতা বিসর্জন দেননি কখনও। সমাজ, ইতিহাস, মনস্তত্ত্ব, আধুনিক বিশ্ববীক্ষা এবং নিজস্ব শিল্পশৈলী-তাঁর সৃষ্টিতে এই সবেরই উজ্জ্বল উদ্ভাস। বিশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে এই সময় পর্যন্ত বাংলা কথাসাহিত্যের একটি স্বাক্ষর অন্যতম প্রতিনিধি সমীর রক্ষিতকে কেন্দ্র করে পরিকল্পিত ' সমীর রক্ষিত লেখা ও লেখক ' সংকলনে পাবেন অনেক ভাবনার উপাদান।

টিপিক্যাল মিডিলক্লাস
By সৌরভ মিত্র
₹100
‘ টিপিক্যাল মিডিলক্লাস ’ গ্রন্থটিতে তিনি, সমকালীন ও আধুনিক দিশাহীন মধ্যবিত্ত শ্রেণির পােস্টমর্টেম করেছেন। মােট সতেরােটি গল্প গ্রন্থটিতে সংকলিত হয়েছে। মধ্যবিত্ত এবং নিম্নমধ্যবিত্তের সমকালীন জীবনের বহুমাত্রিক কোণ থেকে গড়ে ওঠা গল্গুলি সম্পূর্ণ এক অনুভূতির দরজা খুলে দেয়।
তিনি যা দেখেছেন যা বুঝেছেন তাই নিয়েই গড়ে তুলতে চেষ্টা করেছেন নিজস্ব আখ্যান। তাই নিয়েই তার গল্পের পটভূমি। প্রায় সব গল্পই নগরজীবনকেন্দ্রিক। নগরজীবনের মধ্যবিত্ত, সে এক প্রভুজীব। ঈর্ষা, স্পর্শকাতরতা, লােভ, যৌনতা, আদিম রিপু থেকে শুরু করে অর্থনৈতিক নিরাপত্তাহীনতা–পােষা বিড়ালের মতন। রসায়ন ঘটিয়েছেন, সমকালীন মধ্যবিত্ত শ্রেণির জীবনযাপনের এটোকাটা, সাংসারিক ও পারিবারিক জীবনের আত্মকেন্দ্রিকতা, দেউলিয়াপনা ও হ্যাংলামাে। অতি আধুনিক সংলাপ, চলিত কথােপকথন এককথায় বলা যায় যে কথার মধ্যে পােশাক পরানাে হয়নি, মনে হতে পারে সমকালীন কিছু সংলাপের শব্দই বাস্তবে আপনার আশেপাশে ভ্রমণ করছে।