Add to Wishlist
সিনেমাযাপন
Publisher: একুশ শতক
₹300
এদেশে সিনেমাযাপনের এক চিত্তাকর্ষক বয়ান এই বই। একদিকে কয়েকজন মানুষের সিনেমাযাপন সমৃদ্ধ করেছে এদেশের চলচ্চিত্রকে, পুষ্ট করেছে সেই মাধ্যমকে ঘিরে নিবিড় অনুশীলনের ধারাটিকে। অন্যদিকে রাষ্ট্র, সমাজ, প্রতিষ্ঠান আর বাজার প্রতিনিয়ত গণ্ডী টানছে সিনেমাযাপনকে ঘিরে। সেসবেরই হদিশ দিয়েছেন অভিজ্ঞ লেখক অজানা তথ্য আর ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গী সহযোগে।
In stock
Usually dispatched in 2 to 3 days
Safe & secure checkout
SKU:
ES-csv01
এদেশে সিনেমাযাপনের এক চিত্তাকর্ষক বয়ান এই বই। একদিকে কয়েকজন মানুষের সিনেমাযাপন সমৃদ্ধ করেছে এদেশের চলচ্চিত্রকে, পুষ্ট করেছে সেই মাধ্যমকে ঘিরে নিবিড় অনুশীলনের ধারাটিকে। অন্যদিকে রাষ্ট্র, সমাজ, প্রতিষ্ঠান আর বাজার প্রতিনিয়ত গণ্ডী টানছে সিনেমাযাপনকে ঘিরে। সেসবেরই হদিশ দিয়েছেন অভিজ্ঞ লেখক অজানা তথ্য আর ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গী সহযোগে।
Additional information
| Weight | 0.5 kg |
|---|
একই ধরণের গ্রন্থ
পঁচিশটি গল্প
By সৌরভ হোসেন
₹400
মাটি-শিকড় ও জীবনের গল্প বুনেন সৌরভ হোসেন। গ্রাম চেনেন। মাটি চেনেন। জীবিকা চেনেন। চেনেন প্রান্তিক জীবনের প্রান্তিক স্বর ও শ্বাসকে। আবার রাজনীতি সচেতন সৌরভের কলমে উঠে আসে রাজনীতির সমকাল, দ্বন্দ্ব আর ভেতরের সারশূন্যতা। গ্রামে থাকার সুবাদে লেখক দেখেছেন কীভাবে সাধারণ মানুষের জীবনে ধর্ম আষ্টেপৃষ্ঠে আছে। ধর্মের সে নানান ফিকির-ফন্দি গল্পে জীবন্ত হয়ে উঠে আসে। আবার দেশ-কালের রাষ্ট্রীয় ফোঁসফাঁস আর মানুষের অস্ত্বিত্বের বিপন্নতার ছবি শব্দের মায়াজালে বুনেছেন লেখক। সে বুনন হয়ে উঠেছে মর্মস্পর্শী আর সাহিত্য-সন্দর্ভ। সৌরভের লেখার বিশেষ বৈশিষ্ট্য হল গ্রামীণ আঞ্চলিক কথ্যভাষার সুনিপুণ ব্যবহার। যা কখনও জাদুবাস্তবতায় মোড়া আবার কখনও রুঢ় বাস্তবে গাঁথা। ভাষা আর জীবন কখনই আলাদা হয় না। একে অপরের সঙ্গে জড়িয়ে থাকে। সৌরভের গল্পে মানুষ যেমন কথা বলে তেমনই কথা বলে নদী আর মাটি। সেখানে সৌরভ অন্যদের থেকে আলাদা। সেটা তাঁর নিজস্ব স্বর ও শৈলি। আবার চরিত্র সৃষ্টিতে, চরিত্রের ভাষ্যবুননে তাঁর কল্পনাশক্তির প্রয়োগও অনবদ্য। লেখক পঁচিশটি গল্পকে জীবনের নানান ক্ষেত্র ও পরিসর থেকে লিখেছেন। সেদিক দিয়ে এ বই জীবনের এক বৈচিত্রময় আখ্যান। বাগড়ি মাটির মানুষগুলো সব সময়ের সব দেশের সব কালের হয়ে ওঠেন। গল্পগুলো শুধুই গল্প নয়, সময়ের দলিল। জীবনের পরতে পরতে এসব গল্পের চরিত্ররা অনবরত কথা বলে চলেছেন। সে কথা আমাদের শুনিয়েছেন সৌরভ। আমাদের শুধু কানপাতার অপেক্ষা।

ওসোর প্রেম
By উমাশঙ্কর
₹200
ওসো ছিলেন একজন ভারতীয় মানুষ্যঈশ্বর এবং রজনী আন্দোলনের প্রতিষ্ঠাতা। তাঁর জীবদ্দশায় তাঁকে এক বিতর্কিত নতুন ধর্মীয় আন্দোলনের নেতা এবং মরমী হিসাবে দেখা হত। তাঁর জীবন কাহিনী "ওসোর প্রেম" বইটিতে তুলে ধরা হয়েছে।

ভারতীয় সমাজ ও রাজনীতি
₹200
বৃহত্তর সামাজিক পরিসরেই যেহেতু রাষ্ট্র এবং রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ ক্রিয়াশীল, তাই সমাজ নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষণ অর্থহীন। বর্তমান সংকলনে ভারতীয় সামাজিক প্রেক্ষিতে পরিবর্তনশীল রাজনীতির গতিপ্রকৃতি অনুধাবনের এক বিনম্র প্রয়াস গৃহীত হয়েছে। বিদ্যমান সমাজ - বাস্তবতায় বহু - জন - জাতি অধ্যুষিত, বহু ধর্মালম্বী এবং জাতপাতের ভেদাভেদে দীর্ণ ভারতে সংশ্লিষ্ট জন - গোষ্ঠীসমূহের বহু - মাত্রিক পরিচিতি - সত্তাকে ঘিরে গড়ে ওঠা রাজনীতির প্রবাহের প্রেক্ষিতে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনাই গ্রন্থটির মূল উপজীব্য।
জাতিসত্বাগত প্রশ্ন, সাম্প্রদায়িকতা ও দলিত প্রসঙ্গ নিয়ে কিছু কথা বলতেই এই গ্রন্থের অবতারণা।

আম্বেদকর ও দলিত ভাবনা
₹800
ভারতীয় রক্ষণশীল ব্রাহ্মণ্যবাদী এবং বর্ণাশ্রমবিভাজিত সমাজের জাতিগত দ্বেষণা ও অস্পৃশ্যতার বেড়াজাল ভেঙে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত এবং দার্শনিক বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে মাথা তুলে দাঁড়াতে হয়েছিল। সামাজিকভাবে নিগৃহীত ও অর্থনৈতিকভাবে বঞ্চিত দলিত-মানুষদের সাম্য ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য তাঁকে আজীবন লড়াই করতে হয়েছে। তাঁর সামনে তখন বড়ো বাঁধা ছিল জাতপাত, অস্পৃশ্যতা, ধর্মীয় ও বর্ণগত বৈষম্য। 'মনুসংহিতা'য় বিন্যস্ত এইসব অমানবিক, অশুভ লোকাচারকে তথাকথিত ভগবানের নামে সিলমোহর দিয়ে সংবিধান হিসেবে এরা সমাজ শাসন করেছেন। এ-সব শত্রুর শেকড় উপড়ে ফেলতে আম্বেদকরকে দলিতদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে, সচেতনতা বাড়িয়ে তাঁদের দাবি দাওয়াকে একটি আন্দোলনে সংহত করতে হয়েছে। সমাজে জগদ্দল পাথরের মতো বসে থাকা বর্ণবাদী সংখ্যালঘু একটি অংশের বিরুদ্ধে তাঁকে প্রতিনিয়ত প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হয়েছে। কিন্তু তিনি এঁদের কুটবুদ্ধির সঙ্গে পেরে ওঠেননি। সংবিধানের চেয়ারম্যান হয়ে প্রতি পদে পদে বাঁধাপ্রাপ্ত হয়েও তিনি সমাজের দলিত, নিরন্ন ও দুর্বল মানুষের মুক্তির জন্য সংবিধানে কিছু সুযোগ-সুবিধার সংস্থান রেখে যেতে পেরেছিলেন। এরই সুফল ভোগ করছেন এঁরা এখন। তবুও ধর্মের নাগপাশ থেকে মুক্ত হতে শেষ পর্যন্ত তাঁকে মানবতাবাদী বৌদ্ধদর্শনের কাছেই বিনতি মানতে হয়েছে। তিনি জাতপাত, অস্পৃশ্যতা, সামাজিক, অর্থনৈতিক, বর্ণাশ্রম, বর্ণগত বৈষম্য ইত্যাকার নানান অশুভ সামাজিক ব্যাধির বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা-বিশ্লেষণের মাধ্যমে এর শিকড় তুলে দিতে গুরুত্বপূর্ণ সব প্রবন্ধ ও গ্রন্থ লিখেছেন: আইনমন্ত্রী হয়ে আইন তৈরি করেছেন ওইসব মানবতাবিরোধী বিষি ও বিধানের বিরুদ্ধে। তিনি চেয়েছিলেন জাতপাতহীন এক সমাজতান্ত্রিক সমাজ গড়তে। তাঁর স্বপ্নের সেই সামাজিক কাঠামোর পত্তন ও দলিতমুক্তির সামগ্রিক দলিতভাবনার বিশ্লেষণ নিয়েই তৈরি হয়েছে অমোঘ এই গ্রন্থটি

বস বৃত্তান্ত
₹200
আমলা শব্দটা বারবরই একটু গোলমেলে ধরনের৷ যারা আমলা তাঁরা নিজেরাও পছন্দ করেন না এই ব্যঙ্গ-মিশ্রিত তকমাটা, অথচ অনিচ্ছাসত্ত্বেও জড়িয়ে থাকতে হয় ব্যুরোক্রেসির ধোঁয়াশা-মেশানো জগতের অন্দরমহলের মধ্যে৷ যারা এই জগতের সঙ্গে ওতপ্রোত তাঁরা এর ভিতরের গল্প কিছুটা জানেন, হয়তো অনেকটাই জানেন না৷
লেখক নিজে একজন আমলা, চাকুরিজীবনে তাঁকে প্রতিমুহূর্তে মুখোমুখি হতে হয়েছে বড়ো বড়ো আমলাদের, জেনেছেন এই জগৎটা কখনও ধোঁয়াশা-মিশ্রিত, কখনও ভীতিপ্রদ, কখনও পরিপূর্ণ মজার৷
স্যাটায়ার লেখা বর্তমান সময়ে খুব বেশি হয় না, কিছুটা ঝুঁকিও থেকে যায় এই সব বিষয় নিয়ে লিখতে গেলে কেননা স্যাটায়ার লেখায় বিদ্ধ করতে হয় কাউকে না কাউকে৷ আর বাস্তব এই যে, পাঠক খুবই উপভোগ করেন ও ধরনের লেখা৷

দলিত সাহিত্যের দিগবলয়
₹300
বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে এই মুহূর্তে দলিত সাহিত্য ও তার আন্দোলন সজীব। বাংলার থেকে দলিতরা তাদের নিজেদের বিষয়ে লিখছেন চর্যাপদের কাল থেকে বা তারও আগে। এই গ্রন্থে সর্বভারতীয় দলিত সাহিত্যের কথা, মূল্যায়ণের ধারা, প্রতিবাদ, পশ্চাদভূমি, উদ্দেশ্যমুখীনতা, প্রতিবন্ধকতা এবং দলিত সাহিত্যে মহিলাদের উপস্থিতিসহ ভারতের প্রথম মহাকাব্যের সৃজনকর্তা অস্পৃশ্যসন্তান মহাকবি বাল্মীকি এবং দ্বিতীয় মহাকাব্যের স্রষ্টা শূদ্রসন্তান কৃষ্ণদ্বৈপায়ণকে নিয়েও আছে আলোচনা।