Add to Wishlist
পুরুলিয়ার মন্দির
Publisher: একুশ শতক
₹300
পুরুলিয়া জেলার মন্দির স্থাপত্যের হাজার বছরের ব্যাখ্যা ও মননশীল বিশ্লেষণ ‘ পুরুলিয়ার মন্দির ‘ গ্রন্থে বিধৃত হয়েছে। জেলার প্রস্তর নির্মিত শিখর মন্দির, পীড়া মন্দির, চারচালা, আটচালা, পঞ্চরত্ন মন্দির, জোড়বাংলা মন্দিরগুলির চিত্রসহ ও বিস্তারিত বিবরণ এখানে উপস্থাপিত হয়েছে। প্রায় ৭০ টি মন্দির সম্পর্কে বিস্তারিত আলোচনা গ্রন্থের মর্যাদা বাড়িয়েছে।
In stock
Usually dispatched in 2 to 3 days
Safe & secure checkout
SKU:
ES-pm01
পুরুলিয়া জেলার মন্দির স্থাপত্যের হাজার বছরের ব্যাখ্যা ও মননশীল বিশ্লেষণ এই গ্রন্থে বিধৃত হয়েছে। জেলার প্রস্তর নির্মিত শিখর মন্দির, পীড়া মন্দির, চারচালা, আটচালা, পঞ্চরত্ন মন্দির, জোড়বাংলা মন্দিরগুলির চিত্রসহ ও বিস্তারিত বিবরণ এখানে উপস্থাপিত হয়েছে। প্রায় ৭০ টি মন্দির সম্পর্কে বিস্তারিত আলোচনা গ্রন্থের মর্যাদা বাড়িয়েছে।
Additional information
| Weight | 0.5 kg |
|---|
একই ধরণের গ্রন্থ
ইকির – মিকির
₹100
গত দুই দশকে বাংলা ছড়াচর্চায় নিবেদিত দুই তরুণ কবি শৈলেন্দ্র হালদার ও দেবাশিস্ বসু নিরলস নিষ্ঠায় ও অন্তহীন আন্তরিকতায় সম্পাদনা করেছেন সমকালের প্রায় আড়াইশাে ছড়ার প্রতিনিধিত্থানীয় ' ইকির - মিকির ' সংকলনটি। পাতায়-পাতায় খুদেদের আঁকিবুকি প্রকাশন-সৌকর্ষের সহায়ক হবে বলেই আমাদের বিশ্বাস। বর্তমান সংকলনটি কেন্দ্র করে বাংলা ছড়াচর্চার নবতর মানচিত্র নির্মাণ হলে আমাদের প্রয়াস সার্থক হবে।

নদিয়া জেলার লোকসঙ্গীতে বৈষ্ণব প্রভাব
By মায়া মজুমদার
₹300
বাংলা লোকসংগীতের ধারায় নদিয়া জেলার একটি বিশিষ্ট ভূমিকা রয়েছে, সে লোকসংগীতটির ধারা পুষ্ট হয়েছে শ্রীচৈতন্য প্রবর্তিত বৈষ্ণবধর্মের সঙ্গে লোকায়াত বৈষ্ণবধর্ম ও সংস্কৃতির মেলবন্ধনে। বৈষ্ণবধর্মের নামসংকীর্তন মানুষকে জাতি-ধর্ম-নির্বিশেষে প্রলুব্ধ করলেও নদিয়া জেলায় শ্রীচৈতন্য প্রচারিত ধর্মীয় আবেগ বা ভাবটি কেবল সংকীর্তনের মধ্যে জায়মান থাকেনি, বরং তা বাংলার লোকসংগীতে তার সাঙ্গীকরণের দিকটি স্পষ্ট হয়ে ওঠে বহু মাত্রিক চেতনার পরিসরের দ্বারা–বিশেষ করে নদিয়ায় যে লোকসঙ্গীতের উদ্ভব ও বিকাশের পথে, যে ধর্মটি নদিয়ার লোকসংগীতকে পুষ্ট করেছে, সেটি অবশ্যই শ্রীচৈতন্য প্রবর্তিত বৈষ্ণবধর্মান্দোলনের ধারা।
শ্রীচৈতন্যের ‘প্রেমভক্তি’ আচ্ছন্নভাবে নদিয়ার লোকসংগীতকে বিশেষভাবে প্রভাবিত করেছে, যেমন—সারি, জারি, অষ্টক, কবিগান, কর্মসংগীত, বোলান ও অন্যান্য ধর্মীয় সঙ্গীতকে। আর এর মূলে পদাবলীর কথা সঙ্গীতসহ সুর-তাল-লয় সুষমাও নদিয়ার লোকসংগীতকে প্রভাবিত করেছে বলা চলে। নদিয়ার অধিকাংশ সঙ্গীতেই রাধা, কৃষ্ণ, শ্রীচৈতন্য প্রসঙ্গ এমন নিবিড়ভাবে বন্দিত হয়েছে, এবং যাকে বলতে গেলে উপেক্ষা করা যায়নি। ' নদিয়া জেলার লোকসংগীতে বৈষ্ণব প্রভাব ' গ্রন্থটি যেকোনো বৈষ্ণবধর্ম জিজ্ঞাসু ব্যক্তিত্ব, বহু অজ্ঞাত অজানা বিষয় সম্পর্কে অবগত হয়ে নিজেও যেমন ঋদ্ধ হতে পারবেন, তেমনি সাধারণ পাঠকও গ্রন্থটির মধ্যে পেয়ে যাবেন অনেক নতুন তথ্য।

বৈষ্ণব দর্শন ও বৈষ্ণব সাহিত্য
₹400
বৈষ্ণব সাহিত্য - বৈষ্ণব ধর্ম ও দর্শনকে কেন্দ্র করে মধ্যযুগে রচিত একটি কাব্যধারা। রাধাকৃষ্ণের প্রণয়লীলা এর মূল উপজীব্য। জয়দেবের গীতগোবিন্দম্ এ ধারার প্রথম কাব্য। পরে চতুর্দশ শতকে বড়ু চন্ডীদাস বাংলা ভাষায় রচনা করেন শ্রীকৃষ্ণকীর্তন নামে একখানি আখ্যানকাব্য। মিথিলার কবি বিদ্যাপতি (আনু. ১৩৭৪-১৪৬০) ব্রজবুলিতে রাধাকৃষ্ণের লীলাবিষয়ক অনেক পদ রচনা করেন। পদগুলি বাঙালিদের নিকট এতই জনপ্রিয় হয়েছিল যে, সেগুলির কারণে ব্রজবুলি ভাষাটিই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং পরবর্তীকালে অনেক বাঙালি কবি এ ভাষায় বৈষ্ণবপদ রচনা করেন। লেখক বৈষ্ণব ধর্মতত্ত্ব ও দর্শন এর সম্পূর্ণ ধারণা এই বইটিতে তুলে ধরেছেন।

শক্তিতত্ত্ব ও শাক্তপদাবলি
By বিকাশ পাল
₹700
শাক্তপদাবলি নিয়ে অনেক বই থাকাসত্ত্বেও মনে হয়েছে, ছাত্র, গবেষক এবং অধ্যাপকদের উপযুক্ত বই-এর অভাব রয়েছে। সেদিকে লক্ষ রেখেই শক্তিতত্ত্ব ও শাক্তপদাবলি র বিভিন্ন দিক প্রাঞ্জল ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। সেই সঙ্গে কিছু পদের রসগ্রাহী আলােচনা টীকা-টিপ্পনীসহ করার চেষ্টা করেছি। তবে আলােচনায় অনেক সময় একই প্রসঙ্গ এবং উদ্ধৃতি একাধিকবার এসেছে আলােচনার সূত্রেই। কোথাও পাঠক যাতে হোঁচট না খান সেদিকে দৃষ্টি রেখেই অবশ্য তা করতে হয়েছে।

ভাষাতত্ত্ব ও বাংলা ভাষার ইতিহাস
₹300
ভাষাতত্ত্বের প্রথম পাঠ এবং মৌলিক ধারণা গ্রহণ করার জন্য ক্ষুদ্রায়তন, সহজবােধ্য এবং সরলভাবে লিখিত ' ভাষাতত্ত্ব ও বাংলা ভাষার ইতিহাস ' গ্রন্থটি চোখের জল না ফেলেও হৃদয়ঙ্গম করা যাবে। সাহিত্যের ছাত্রছাত্রীদের যেটুকু ভাষাতত্ত্বজ্ঞানের প্রয়ােজন হয়, এই বই থেকেই তার সম্যক জ্ঞান তাঁরা আহরণ করতে পারবেন মুখের হাসি অক্ষুন্ন রেখে। ধারণা একবার তৈরি হয়ে গেলে তা প্রসারিত করবার মতাে গ্রন্থ আরাে অনেক আছে, ছাত্রছাত্রীরা তার খোঁজ রাখেন, লেখক নিজেও গ্রন্থের শেষে তার একটি সংক্ষিপ্ত তালিকা দিয়ে দিয়েছেন।

জ্যোতি বসু কেন জ্যোতি বসু
₹600
'জ্যোতি বসু কেন জ্যোতি বসু' নামাঙ্কিত গ্রন্থে কমরেড জ্যোতি বসু সম্পর্কে তথ্য সংবলিত যে সব কথা উল্লেখ করেছেন তা সত্যিকারের একটি রাজনৈতিক জীবন আলেখ্য। ছয়টি খণ্ডে প্রকাশিত হতে চলেছে বইটি। এই খণ্ডে জ্যোতি বসুর জন্ম থেকে ১৯৫৩ সাল পর্যন্ত কর্মকাণ্ডের আলোচনা রয়েছে। একজন সাধারণ ছাত্র জ্যোতি বসুর ক্রমান্বয়ে মার্কসবাদী হয়ে ওঠার এবং গণসংগঠনের মধ্যে কাজ করতে করতে পার্টিসদস্য থেকে পার্টিনেতা ও দক্ষ সংগঠক হয়ে ওঠার আনুপূর্বিক বর্ণনা এই গ্রন্থের একটি বিশিষ্ট দিক।
পশ্চিমবঙ্গ তথা ভারতে জ্যোতি বসুর প্রায় সাত দশকের রাজনৈতিক কর্মকান্ডের সঙ্গে পাঠকের পরিচয় ঘটিয়ে দেবে এই বই। জ্যোতি বসুর জন্মের ১১১ তম বর্ষে তাঁর সম্পর্কে লেখা এই বইটির এই খণ্ডটি পাঠক সাধারণের কাছে একটি আকর গ্রন্থ হিসাবে বিবেচিত হতে পারে।
বর্তমান প্রজন্মের তরুণ তরুণীদেরও বিগত প্রায় সাত দশকের বাংলার বামপন্থী আন্দোলন-সংগ্রামের ইতিহাস জানতে ও বুঝতে অবশ্যই সাহায্য করবে বইটি।