Add to Wishlist
ব্ল্যাকশিপ
Publisher: একুশ শতক
₹120
কমিক্স মেট্রোর প্রথম উপস্থাপনা, ঘনশ্যাম চৌধুরী এবং কৌস্তভ চৌধুরীর “ব্ল্যাকশিপ”।
ভয়ংকর দুঃস্বপ্ন দেখলো বদ্রীনারায়ণ। এক মুখোশধারী বিস্ফোরণে ধ্বংস করে দিচ্ছে সবকিছু। গোয়েন্দা কেদারও শেষ হয়ে যাচ্ছেন। তবে স্বপ্ন ভেঙে যেতেই লড়াই শুরু। দুরন্ত গতির লড়াই। বাংলা কমিক্স এ তারই অভিনব আয়োজন।
Usually dispatched in 2 to 3 days
Safe & secure checkout
SKU:
ES-Blackship01
Categories:
কমিক্স, কিশোর সাহিত্য, সমস্ত বই
কমিক্স মেট্রোর প্রথম উপস্থাপনা, ঘনশ্যাম চৌধুরী এবং কৌস্তভ চৌধুরীর “ব্ল্যাকশিপ”।
কেদার-বদ্রী গোয়েন্দা জুটির অ্যকশন-থ্রিলার কমিকস।
Additional information
| Weight | 0.4 kg |
|---|
একই ধরণের গ্রন্থ
মাইকেল ক্যারিট – এক কমিউনিস্ট আইসিএস এর আত্মকথন
₹300
বিগত শতাব্দীর তিরিশের দশক। ব্রিটিশ সাম্রাজ্যবাদের নিষ্পেষণে ভারতবাসীর অবস্থা চরম দুর্দশাগ্রস্ত। এই অবস্থায় একদিকে ব্রিটিশ সরকারের অত্যাচার চরমে উঠেছে, অন্যদিকে প্রতিবাদী মানুষ মাথা তুলছে। চারিদিকে বিদ্রোহের পতাকা দেখা যাচ্ছে। চিরবিদ্রোহী কমিউনিস্ট পার্টির সেই অঙ্কুরোদ্গমের কালে ভারতে আই.সি.এস হয়ে এলেন মাইকেল ক্যারিট। প্রকাশ্যে নিষিদ্ধ এই পার্টির সঙ্গে যােগাযােগ গড়ে উঠল। নিজের জীবন, যৌবন, উজ্জ্বল ভবিষ্যৎ বিসর্জন দিয়ে ক্যারিট দাঁড়ালেন নিপীড়িত মানুষের পাশে। তাঁরই আত্মত্যাগ ও আদর্শের জন্য নিজেকে উৎসর্গ করার অনন্য নজির রয়েছে এই আত্মকথনে।
সাম্রাজ্যবাদী শাসনে ক্ষমতার কেন্দ্রীয় বলয়ে থাকা একজন মানুষ সমাজতন্ত্র ও উপনিবেশের স্বাধীনতায় বিশ্বাসী। শুধু নিষ্ক্রিয় বিশ্বাস নয়, সক্রিয় অংশগ্রহণ করার দুঃসাহসও তার আছে। ফলতঃ স্পষ্ট বৈপরীত্যের সংঘাতে এবং লুকোচুরির বিপজ্জনক খেলায় জীবন হয়ে ওঠে এক রহস্য-রােমাঞ্চের নায়কের মতাে। মাইকেল ক্যারিটের A Mole in the Crown সেই আত্মজৈবনিক বর্ণনাতেই টানটান।
মূলানুগ ও প্রাঞ্জল ভাষান্তরে এ গ্রন্থ বাংলার ইতিহাস-চর্চারও এক অন্যতম উপাদান হয়ে থাকবে।

স-আদত হাসান মান্টোর নির্বাচিত গল্প
₹200
স-আদত হাসান মান্টো (১৯১২-৫৫) আধুনিক উর্দুসাহিত্যের অন্যতম এবং বিতর্কিত লেখক। তিনি যতদিন বেঁচে ছিলেন, তাঁর রচনা বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল। মৃত্যুর পরেও তার অবসান হয়নি। সাহিত্যের প্রথম এবং শেষ কথা যদি হয় সত্য, তবে সেই সত্যের স্বতঃফূর্ত প্রকাশ এবং প্রসারের জন্যই তিনি তার সাহিত্যিক জীবনে এবং সমাজে কখনও প্রশংসা পাননি। অথচ তিনিই এখন উর্দু সাহিত্যের শ্রেষ্ঠ লেখক।
তবুও অকুষ্টিত চিত্তে মানুষের ধর্মীয় আচরণের মধ্যে, তার জীবনচারণের পদ্ধতিতে যখনই দেখেছেন অন্ধ ধর্মান্ধতার প্রাবল্য বা অসংগতি, তখনই পরিপূর্ণ নিলেষ মন নিয়ে করেছেন তার বলিষ্ঠ প্রতিবাদ। সমাজও তার ধার ধারেনি। তিনি যশ প্রার্থনার অভিলাষী হয়ে কখনও নতি স্বীকার করেননি। বরং খেলা মনের অসাধারণ সাহস নিয়ে, আজীবন একক যুদ্ধ করে গেছেন। সেই যুদ্ধ যে ভবিষ্যৎ প্রজন্মের অপরাজেয় মনােবল বাড়িয়েছে, তা বলাই বাহুল্য।

নকশিকথা
₹150
' নকশিকথা ' গল্প সংকলনটি লেখিকার দ্বিতীয় প্রয়াস। কুড়িটি ছোটো বড়ো গল্পের সমাহার। কখন হালকা চালে কখন গভীর কথনে লেখা হয়েছে মানুষের কথা। অতি কঠিন বর্তমান সময়ের প্রেক্ষাপটে অসহায় মানুষের আনন্দ বেদনা ও সামাজিক অবক্ষয়ের চিত্রটি যেমন স্পষ্ট তেমনই এই ক্ষয়িয়ু মূল্যবোধের কাঠামোতে মানুষের চিরদরদি ও মরমি মনটিকেই খুঁজেছেন যেন লেখিকা৷ ‘নকশিকথা’ অক্ষরের মালায় জীবনের জলছবিটির নকশা তোলার একটি সার্থক প্রয়াস। বিচিত্র স্বাদের গল্পগুলির ঘটনাবলি ও চরিত্রগুলি কাল্পনিক।

শ্রেষ্ঠ কবিতা
₹250
ড.আদিত্য মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা প্রকাশিত হল।এই বইটিতে পুরনো সমস্ত বইয়ের কিছু কিছু কবিতা নেওয়া হয়েছে।তবু তা নিয়মমাফিক নয়। এলোমেলো বলা যায়। একজনের পছন্দকে শুধুমাত্র গুরুত্ব দিয়ে এই বিবেচনা। আগ্রহী পাঠক সেদিকে নজর দিলেই বোঝা যাবে একটা জীবনের ওঠাপড়া।'শ্রেষ্ঠ' কথাটি নেহাতই সংযোগ মাত্র।তেমন কিছু তার মধ্যে নেই। আছে শুধু অন্যতর এক ভাবনা।

পঁচিশ ফোড়ন
₹300
একুশ শতকে দাড়িয়ে বিশ শতকের ফেলে আসা নানা ছবিকে ধুলো সরিয়ে ফিরে দেখার গল্প। শৈশব আর কৈশোর বড় কাছের সময়। নিজের সময়। আনন্দের সময়। লেখক কল্যাণ সেনগুপ্ত তেমন ভাবেই দেখেছেন পুরনো কলকাতাকে নিজে বেড়ে ওঠার সময়। তখন টিভি ছিল না, ফোন ছিল না, মেট্রো রেল ছিল না, আধুনিক মল ছিল না কিন্তু পাড়া ছিল, রোয়াক ছিল, প্যান্ডেল করে ফাংশান ছিল। ইস্ট বেঙ্গল মোহনবাগান ছিল, উত্তম সুচিত্রা ছিল। সুখ দুঃখতে ঝাঁপিয়ে পড়া ছিল। এর ওর খবর নেওয়া ছিল। গল্পগুলির মাধ্যমে সেই কিশোরকে আবার ছুঁতে চেয়ে তারই কাছে ফিরে যেতে চেয়েছেন লেখক।

রবীন্দ্রকাব্যের নানা লহরী
₹200
লেখক মিলন কুমার রায় এর অনেক গুলি প্রবন্ধ মধ্যে অন্যতম হলো “রবীন্দ্রকাব্যের নানা লহরী”। তাঁর সাহিত্য পরিধির পরিচয় এই গ্রন্থে পাওয়া যায়।