Add to Wishlist
একই ধরণের গ্রন্থ
চার অঙ্গ
₹100
শৈশবের সখ্য, বিচ্ছেদ ও জৈন আশ্রমে আবার মিলিত হবার পর বিবস্থান ও স্থূলভদ্র শিখতে চেয়েছিল দ্বাদশ অঙ্গ। কিন্তু মগধের আচার্য স্বয়ং অষ্টম অঙ্গের পর বাকি চার অঙ্গ বিস্মৃত হয়েছেন। তা একমাত্র বলতে পারবেন তীক্ষ্ণধী সন্ন্যাসী ভদ্রবাহু। চার অঙ্গের জ্ঞান আহরণের জন্য দুই যুবক সন্ন্যাসী-শিক্ষার্থী রওনা দেয় বিন্ধ্যগিরি পর্বতে। কিন্তু সেই অন্তঃসার নিয়ে কি শেষ পর্যন্ত মঠে ফিরতে পারে তারা? জৈনধর্ম বা তার দর্শন বা তীর্থঙ্করদের নিয়ে বাংলায় লেখা খুব কম। বিশেষ একটি সময়ের পটভূমিতে লেখা ' চার অঙ্গ ' উপন্যাস আসলে সময়কে অতিক্রম করতে চেয়েছে। ধর্ম বা ধর্মাচরণকে ছাপিয়ে শিক্ষা এবং জ্ঞানের প্রয়োগ ও তার অপপ্রয়োগকে চিহ্নিত করেছে।

রিপোর্টাজ : দীপেন্দ্রনাথ বন্দোপাধ্যায়
₹500
দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একজন বাঙালি সাহিত্যিক ও প্রথিতযশা সাংবাদিক। তার উপন্যাস ও ছোটগল্প ছাড়াও রিপোর্টাজগুলি উন্নতমানের সাহিত্য হিসেবে বিবেচিত হয় বাঙালি পাঠকমহলে।
সিপিআই পার্টির মুখপত্র কালান্তর দৈনিকের সম্পাদনার মাধ্যমে তার সাংবাদিক জীবন শুরু হয়। প্রকাশকালের শুরু থেকে তিনি এখানে সাংবাদিকতা করেছেন। কালান্তরে 'জনমত' বিভাগে শ্রীচরণ বন্দ্যোপাধ্যায়, তপন উপাধ্যায়, নচিকেতা দাস, সিরাজ ইসলাম ইত্যাদি ছদ্মনামে লিখতেন। তার 'রিপোর্টাজ'গুলি অত্যন্ত জনপ্রিয় এবং সাহিত্যগুনে সমৃদ্ধ ছিল। সারা ভারত প্রগতি লেখক সংঘের সম্পাদক ছিলেন।

আলহামব্রার লোককাহিনি
By এষা দে
₹200
স্পেনে দীর্ঘ আটশো বছর মুসলমান শাসনের অন্ত ঘটে ১৪৯২ সালে খ্রিস্টান শক্তির পুনর্বিজয় অভিযানের সমাপ্তিতে। শেষ মুসলমান রাজ্য গ্রানাডার একদা শাসক ও অনুপম স্থাপত্যকীর্তি রাজপ্রাসাদ আলহাম্ব্রাকে ঘিরে জনগণ পরবর্তী কালে সৃষ্টি করেন অপরূপ সব কাহিনি। রহস্য, রোমাঞ্চ, অলৌকিক, কৌতুক, প্রেম-বহু রসের সমাহারে এক একটি নিটোল গল্পে আছে মধ্যযুগীয় সমাজের সর্বশ্রেণির চরিত্র চিত্রন, আছে বিজেতা ও বিজিতের আদানপ্রদান, অথচ নেই ধর্মীয় বিদ্বেষের কোন চিহ্ন। 'আলহামব্রার লোককাহিনি' গ্রন্থের উদার মানবতার স্নিগ্ধ কাহিনিগুলির পাঠযোগ্যতা অপরিসীম।

পঁচিশটি গল্প
By তৃষ্ণা বসাক
₹300
সঞ্চরণশীল কোন বিন্দুর গতি এবং অবস্থান যেমন একই সঙ্গে নিশ্চিত করে বলা যায় না, তেমনই এই গল্পগ্রন্থের পঁচিশটি গল্পের প্রতিটিরই গম্ভব্য অনিশ্চিত, অনির্ণেয় এবং অকল্পনীয়। এই গল্পগুলি লেখকের অন্য কোনও সংকলনে অন্তর্ভুক্ত হয়নি। লেখকের মেধাবী, মায়াবী কলমে লেখা গল্পগুলো বারবার পড়েও ফুরিয়ে ফেলা যায় না, খুঁজে চলতে হয় দুটি শব্দের অন্তবর্তী নৈঃশব্দ্যকে।

স্বপ্ন শিখর থেলু
₹80
অনেক দিন আগের কথা—১৯৮৮ সালে একদল স্কুলছাত্রের সঙ্গে আমার পশ্চিম গাড়ােয়াল হিমালয়ের কোটেশ্বর ও থেলু পর্বত অভিযানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। অভিযানটির উদ্যোক্তা ছিলেন দমদম কিশাের ভারতী উচ্চ বিদ্যালয়। অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে ক্ষুদে অভিযাত্রীরা সেবারে থেলু শৃঙ্গ আরােহণ করতে সমর্থ হয়। ছােটদের সেই অ্যাডভেঞ্চার কাহিনী ফিরে এসে সে-বছরই ' স্বপ্নশিখর থেলু ’—এই শিরােনামায় লিখেওছিলাম প্রতিক্ষণ-এর শারদ সংখ্যাতে। সুদীর্ঘ উনিশ বছর বাদে 'স্বপ্নশিখর থেলু ' র অবশেষে গ্রন্থাকারে আত্মপ্রকাশ।