Add to Wishlist
পঁচিশটি গল্প
By তন্বী হালদার
Publisher: একুশ শতক
₹350
এই পঁচিশটি গল্প মূলত গল্পহীন গল্প। এই ধরনের গল্প ইংরেজিতে লেখা হলেও বাংলায় খুব বেশি লেখা হয় নি। এই গল্পগুলো পড়তে বসলে নেশা না করেও অদ্ভুত এক নেশায় বুঁদ হয়ে যাওয়া যায়।
In stock
Usually dispatched in 2 to 3 days
Safe & secure checkout
SKU:
ES-pgth01
Categories:
গল্প, নারীর কলমে এই সময়, সমস্ত বই
এই পঁচিশটি গল্প মূলত গল্পহীন গল্প। এই ধরনের গল্প ইংরেজিতে লেখা হলেও বাংলায় খুব বেশি লেখা হয় নি। এই গল্পগুলো পড়তে বসলে নেশা না করেও অদ্ভুত এক নেশায় বুঁদ হয়ে যাওয়া যায়।
Additional information
| Weight | 0.5 kg |
|---|
একই ধরণের গ্রন্থ
লালমোহন ঘোষ : একটি জীবন
₹50
লালমােহন ঘােষ ছিলেন একজন দেশসেবক। তিনি আমার আদর্শ। মা-বাবার সন্তানদের মধ্যে আমি সব থেকে ছােটো। কিন্তু তার জীবনকথা লিখে রাখার এই গুরু দায়িত্ব আমার উপরেই পড়ল। এই কাজটা আমার ছােড়দার করার কথা, তিনি ছিলেন সাংবাদিক ও লেখক, তার পক্ষে এই কাজটা সহজ এবং সুন্দরভাবে করা সম্ভব ছিল, কিন্তু আমার পক্ষে যা প্রায় অসম্ভব। ভাগ্যক্রমে পেলাম অধ্যাপিকা সুমিতা চক্রবর্তীকে। তিনি আমাকে সাহায্য করতে রাজি হলেন, শুরু করলাম ' লালমোহন ঘোষ : একটি জীবন ' বই-এর কাজ।
বাবার অনুপস্থিতিতে কষ্ট করেও মা ভাইদের লেখাপড়া শিখিয়েছেন। বড়ভাই ইনজিনিয়ার যাদবপুর থেকে, মেজভাই আরটিস্ট গভর্নমেন্ট কলেজ থেকে, সেজভাইকে এগ্রিকালচার পড়িয়েছিলেন, কিন্তু টি. বি. হওয়াতে পড়া শেষ কত পারেনি। পরে রেডিও ইনজিনিয়ারিং শিখে চাকরি পায় ; আর ছােটভাই ট্রিপল এম.এ. ও ল পাশ করে সাংবাদিকতা করে। এই অবস্থায় সবাই চাকরি পেলে আমাদের অবস্থা ভালই হত, কিন্তু 1947-1948 সালে চাকরির বাজার ছিল খুব খারাপ। বিশেষত আমাদের দেশ হয়ে গিয়েছিল পাকিস্তানের অন্তর্ভুক্ত। বাবা বিধানচন্দ্র রায়ের ডাকা মন্ত্রীসভায় যােগ দিলেন না। উপরস্ত সমালােচনা ও বিরোধিতা করলেন। তাতে কংগ্রেসের অনকেই তার উপর ক্ষুব্ধ হলেন। তাতে ভাইদের চাকরি পাওয়ার সম্ভাবনা আরও কমে গেল, এইভাবে অতিকষ্টে দিন কেটেছে মা-বাবার। তবুও বাবা কারাে কাছে মাথা নত করে ছেলেদের চাকরির জন্য অনুরােধ করেননি। এই অবস্থায় দিল্লি থেকে রাজ্যসভায় যােগ দেবার ডাক এল। তাও বাবা ফিরিয়ে দিলেন। এইভাবে শেষ জীবন পর্যন্ত লড়াই করে গেছেন। সেই অবস্থাতেও লােকের দুঃখ কষ্টে এগিয়ে গেছেন। স্বাধীনতা দিবসের পুণ্য দিনে আমার স্বাধীনতা-সংগ্রামী পিতার প্রতি এই আমার নিবেদন।

বাংলার দলিত আন্দোলনের ইতিবৃত্ত
₹800
" বাংলার দলিত আন্দোলনের ইতিবৃত্ত "এই বিপুলায়তন গ্রন্থে 'কৈবর্ত বিদ্রোহ', 'চুয়াড় বিদ্রোহ', 'চাকমা ও গারো বিদ্রোহ', 'হাজং বিদ্রোহ', 'মালপাহাড়িয়া, কোল এবং লোধা বিদ্রোহ', 'সাঁওতাল বিদ্রোহ', 'নায়েক বিদ্রোহ', 'মতুয়াধর্ম আন্দোলন' থেকে শুরু করে 'দলিত সাহিত্য আন্দোলন' পর্যন্ত দীর্ঘকালবলয়ে বিভিন্ন দলিত সংগ্রামকে ৪৪টি প্রবন্ধে ধারণ করা হয়েছে। প্রবন্ধগুলি নানা মাপের এবং নানা ওজনের বেশ কিছু প্রবন্ধ রচনা করেছেন দলিত সম্প্রদায়ের মানুষেরাই সমাজে তাদের অবস্থান অনুধাবনের জন্য। পুরনো দিনে তাদের অবস্থানের কথা, তাদের লড়াইয়ের কথা, তাঁদের উত্তরাধিকারীদের মধ্যে সঞ্চারিত করার জন্যই তথ্য-প্রমাণ সংগ্রহ করে তারা এইসব প্রবন্ধ রচনা করেছেন। কিছু রচনা নির্মাণ করেছেন শুভবুদ্ধিসম্পন্ন কিছু বর্ণহিন্দু মানুষ।

জীবনানন্দের ছােটগল্পে জীবনানন্দ
₹150
জীবনানন্দের ছােটগল্পে সমাজবাস্তবতা ও ব্যক্তিজীবনের অভিজ্ঞতার সম্পর্ক দেখানাে ছাড়াও আছে ছােটগল্পের সাথে নান্দনিকতা, চিত্রকল্প ও ভাষাপ্রতিমা, রাজনীতি ও অপশব্দের সম্পর্ক। এই বইয়ে তথাকথিত আলােচনার পরিপ্রেক্ষিত রচনা করেননি, বরং বলা যায় মননশীলতার পরিবেশ গড়ে দিয়েছেন। স্বাভাবিকভাবেই পাঠ্য-পুস্তকের আলােচ্য সীমায় আবদ্ধ রাখেননি, যদিও ছাত্রছাত্রী, গবেষক, শিক্ষক, জীবনানন্দ-প্রিয় পাঠক-পাঠিকা-এদের কাছে ছড়িয়ে দেওয়া হয়েছে এই বইয়ের প্রতিপাদন বিষয়। এই বইয়ে তিন/চারটি প্রবন্ধ বিশেষ বিশেষ লিটল ম্যাগাজিনে ও জীবনানন্দ বিষয়ে প্রবন্ধের বইয়ে ইতিপূর্বে স্থান পেয়েছে। ইতিপূর্বে প্রাবন্ধিক সুখেন্দ্র ভট্টাচার্যের ছােটগল্পের উপর দুটি প্রবন্ধের বই প্রকাশিত হয়েছে, ১) ছােটগল্পের সামাজিক সূত্র; ২) ছােটগল্পের পর্ব-পর্বান্তর। এছাড়া তিনি একজন দায়িত্বশীল সম্পাদক আন্তর্জাতিক ছোটগল্প নামে ছত্রিশ বছর অতিক্রান্ত চতুর্মাসিক লিটল ম্যাগাজিনের, এখনও স্ব-মহিমায় পুরস্কার প্রাপ্ত (পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি ও কলকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র) এই লিটল ম্যাগাজিনটি চলছে এবং তিনি নিজেও ছােটগল্পকার হিসেবে রামমােহন স্মৃতি পুরস্কারে সম্মানিত ও সংবর্ধিত হয়েছেন। একুশ শতক এর আগে সুখেন্দ্র ভট্টাচার্যের ৫১টি ছােটগল্প প্রকাশ করেছে। মূলত গাব্রিয়াল গার্সিয়া মার্কেজ, ফ্রানৎস কাফকা ও মানিক বন্দ্যোপাধ্যায়ের ছােটগল্প ছাড়াও সুখেন্দ্র ভট্টাচার্যের প্রিয় বিষয় জীবনানন্দ দাশের ছােটগল্প পাঠ। তিনি নিজেও একজন প্রথাবিরােধী ছােটগল্পকার, সেই কারণেই হয়তাে তাকে মুগ্ধ করেছে জীবনানন্দের ছােটগল্প, এই মুগ্ধতারই ফসল জীবনানন্দের ছােটগল্পে জীবনানন্দ। তিনি জীবনানন্দের ছােটগল্পে জীবনানন্দকে খুঁজতে চেয়েছেন।

বিজ্ঞানীর বিবেক
₹300
কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ও বিজ্ঞান গবেষক ড: গৌতম গঙ্গোপাধ্যায় জনচেতনায় বিজ্ঞান প্রসার আন্দোলনের অন্যতম সংগঠক। বিজ্ঞানীর বিবেক তাঁর সাম্প্রতিক প্রবন্ধ সংকলন। বিজ্ঞান গবেষণার দিক নির্ধারণে বিজ্ঞানীদের ভূমিকা, সমাজ ও রাষ্ট্র বিজ্ঞান গবেষণায় কতটা প্রভাব বিস্তার করতে পারে, বিজ্ঞান ভাবনায় বিকৃতি ঘটছে কিভাবে? মৌলবাদ ও সংঘ পরিবারের সংগঠকদের অবৈজ্ঞানিক চিন্তাভাবনার সামাজিক প্রতিক্রিয়া, সাহিত্য ও বিজ্ঞান আন্ত সম্পর্ক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইতিহাস ইত্যাদি প্রসঙ্গে বিজ্ঞান জগতের ভিতর থেকে বিজ্ঞান ও সমাজকে দেখার চেষ্টা করেছেন লেখক। বৈজ্ঞানিক বিশ্লেষণী দৃষ্টির সঙ্গে সাহিত্য রসের সংমিশ্রণ ঘটিয়েছে তার কলম, যে কোনো মননশীল পাঠক পরে সমৃদ্ধ হবেন।

বিমল করের গল্পবিশ্ব
By অমরেশ মন্ডল
₹150
মনোজগতের গহনচারী কথাশিল্পী বিমল কর। তিনি মানবমনের এমন সব খবর প্রকাশ করেছেন তাঁর ছোটগল্পে যা এককথায় অতুলনীয়। তাঁর গল্পে মনস্তত্ত্ববিশ্লেষণের সূত্রে ধরা পড়েছে আধুনিক ব্যক্তি মানুষের মনের বিকার, বাসনা, লোভ ও পাপের পাশাপাশি পাপস্খালনের আকাঙক্ষা; আত্মিক উত্তরণের আর্তি। তাঁর অনেক গল্পে ব্যাধি ও মৃত্যুর নিকট সংস্পর্শে ব্যক্তির মধ্যে দেখা দিয়েছে দার্শনিক জিজ্ঞাসা। আবার কোন কোন গল্পে সূচিত হয়েছে ব্যক্তির আত্ম-অন্বেষণের নিরন্তর প্রয়াস। গল্পকার বিমলকরের গল্পে বিম্বিত মনোবিশ্বের স্বরূপসন্ধানই ' বিমল করের গল্পবিশ্ব ' গ্রন্থের লক্ষ্য। তাঁর গল্প বিশ্লেষণ থেকে প্রাপ্ত সিদ্ধান্ত অনুযায়ী ভিন্ন ভিন্ন অধ্যায়ের সূচকনাম নির্ধারিত হয়েছে এবং এক একটি অধ্যায়ে সেই গোত্রের গল্পকে স্থান করে দেওয়া হয়েছে।

চন্দাবতী
By তৃষ্ণা বসাক
₹350
ষোড়শ শতকের কবি চন্দ্রাবতী। তাঁর জীবন যেকোন লেখকের কাছেই লোভনীয়। কিন্তু শৈশব সাথী জয়ানন্দর সঙ্গে প্রেম, জয়ানন্দর বিশ্বাসভঙ্গ, বিবাহ বিপর্যয়, এবং তার পরে মন্দির প্রতিষ্ঠা এবং একমনে সাহিত্য সাধনা, শেষে জয়ানন্দর আত্মবিসর্জন। এর মধ্যে নতুন সংযোজনের সুযোগ কোথায়? জীবনী আর জীবন নির্ভর উপন্যাস তো এক নয়। সেই ভিন্নতা সীমার মধ্যেই উদ্ভাবনী স্বাধীনতা নিতে প্ররোচিত করে, দেখতে শেখায় ইতিহাসের অনুচ্চারিত সত্য এবং রহস্যময় নৈশব্দ্যকে। তৃষ্ণা বসাকের সংবেদনশীল কলমে তাই চন্দাবতী শুধু একটি দেশে বা কালে আটকে থাকেনি, তা হয়ে উঠেছে সব দেশের সব কালের নারী কবির একাকী পথ চলার রক্তাক্ত আখ্যান।