Add to Wishlist
রাষ্ট্র সমাজ রাজনীতি
Publisher: একুশ শতক
₹300
সময়ের হাত ধরে সমাজ ও রাজনীতিকে কেন্দ্র করে আন্দোলিত হয় আমাদের ভাবনার জগৎ। পরিবর্তনশীল বাস্তবতায় তত্ত্ববিশ্বেও সংযোজিত হয় নতুন বর্ণালী। বিংশ শতাব্দীর শেষের দশক থেকে এই পরিবর্তন যেন যুগান্তকারী। ভাবনার জগতে তার প্রভাবও সুদূরপ্রসারী। সাম্প্রতিক কালে সমাজ ও রাজনীতিতে তত্ত্বচিন্তার এই নবদিগন্তকে আশ্রয় করেই ‘ রাষ্ট্র সমাজ রাজনীতি ‘ সংকলনের অবতারণা।
In stock
Usually dispatched in 2 to 3 days
Safe & secure checkout
SKU:
ES-rsr01
সময়ের হাত ধরে সমাজ ও রাজনীতিকে কেন্দ্র করে আন্দোলিত হয় আমাদের ভাবনার জগৎ। পরিবর্তনশীল বাস্তবতায় তত্ত্ববিশ্বেও সংযোজিত হয় নতুন বর্ণালী। বিংশ শতাব্দীর শেষের দশক থেকে এই পরিবর্তন যেন যুগান্তকারী। ভাবনার জগতে তার প্রভাবও সুদূরপ্রসারী। সাম্প্রতিক কালে সমাজ ও রাজনীতিতে তত্ত্বচিন্তার এই নবদিগন্তকে আশ্রয় করেই বর্তমান সংকলনের অবতারণা।
Additional information
| Weight | 0.5 kg |
|---|
একই ধরণের গ্রন্থ
পঁচিশটি গল্প
By অনিল ঘোষ
₹500
জীবন যেন নিরন্তর যাত্রাপথ। আমরা চলি অজস্র মুখের মিছিলের মধ্যে, তাঁদের অসহায়তা বিপন্নতা নিয়ে, হাসি-কান্না-সুখ-দুঃখ নিয়ে। গ্রাম থেকে শহর কোথাও এর ব্যত্যয় নেই। কখনও নীরব অথচ বাঙময় রণক্ষেত্রে দাঁতে-নখে লড়াই, কখনও সুন্দরবনের ওঝা গুনিনের মোহের অন্ধকার ছিঁড়েখুড়ে আলোর যাত্রায়, কখনও পানীয় জল নিয়ে লুটপাটের তামাসিকতায়, গণধর্ষণের পরিমণ্ডল পেরিয়ে জীবনের উদ্দেশ্যে জলযাত্রায়, প্রতিবাদ-প্রতিরোধের পরিচিত পথে, ইতিহাসের না-জানা অধ্যায়ে নিরন্তর চলাই যেন সত্য। সেইসব চলার পথের সামান্য দু একটা কণা নিয়ে এই সংকলন। পঁচিশটি গল্প লেখকের তিরিশ বছরের সাধনার ফসল।

গাড়োয়ালের গহীন পথে
By সঞ্জীব দাস
₹350
পুন্যভূমি গাড়োয়াল। দেবভূমি গাড়োয়াল। হিমালয়ের এই পর্বতশ্রেণী নিয়ে ইতিপূর্বে অগুনতি ভ্রমণ সাহিত্য রচিত হয়েছে। কোথাও পাওয়া যায় দেবভূমির মাহাত্ম্যকথা আবার কোথাও পর্বত-পদচারনার রোমাঞ্চ। তবে অনেক ক্ষেত্রেই উপেক্ষিত থেকেছে প্রকৃতি। যদিও পাকদন্ডীর গল্প নিয়েই এই বই! তবে গাড়োয়াল হিমালয়ের এক ভিন্ন রূপ তুলে ধরে এই গ্রন্থ। দেওরিয়া তাল, চন্দ্রশিলা, তুঙ্গনাথকে সাথী রেখে হাঁটার পথে উঠে আসে এক অচিন হিমালয়ের আফসানা; পাহাড়ের আশ্চর্য জগৎ, রন পা ধারী পাইনের বনে লুকিয়ে থাকা গল্পরা, বুগিয়ালে অস্ত্রনমিত সূর্য; হাঁটার সঙ্গীরা, তাদের মজা, আনন্দ, দুঃখ; পোর্টার, গাইড ও চলার পথে কোনো না কোনোভাবে জড়িয়ে থাকা গাড়োয়ালি মানুষ, তাদের সহজ সরল চলন আর সিকি জীবনের টুকরো কথা এসবই ছড়িয়ে আছে বই জুড়ে। আবার সেই পাকদন্ডী-পথ বারংবার জড়িয়ে ধরে গাড়োয়ালের নিরাভরণ, নিরাবরণ প্রকৃতি। কখনো শান্ত, মোহিনী আবার পরক্ষণেই সে রুদ্ররূপী। রহস্যের স্তরভূমি ভেদ করে কখনোবা তার নিষ্কম্প কণ্ঠ জেগে ওঠে! খাঁচার আগল খুলে সে বলে ওঠে এই পাহাড় ধ্বংসের আড়ালে থাকা রুদ্ধ সত্য। প্রকৃতিমনা লেখকের তীক্ষ্ণ কলমের বিশ্লেষণে তা মরমীয়া হয়ে ওঠে। পাহাড়ের গল্পকে এগিয়ে নিয়ে যায়। পাহাড়, জীবন আর সময় মিলিয়ে মিশিয়ে প্যালেটে রঙ গুলে এ যেন তুলি বোলানোর চেষ্টা! এক অনন্য বায়োস্কপ! কত ভালবাসলে তবে প্রকৃতির পৃষ্ঠা খোলা যায়! আহা! পড়তে পড়তে, দেখতে দেখতে কখন যেন গাড়োয়াল হিমালয়ের ঢেউ খেলানো অসীমে মন হারিয়ে যেতে চায়।

সংস্কৃতির উত্তরাধিকার ও বাংলার লোকসংস্কৃতি
₹100
পশ্চিমবঙ্গের দাই, লৌকিক গয়না, লোকধর্ম ও ধর্মরাজের ঘোড়া, সর্প সংস্কৃতি প্রভৃতি বিচিত্র বিষয়েও তিনি নতুনভাবে বিশ্লেষণ করেছেন। প্রথাসিদ্ধ ভাবাবেগ সম্পূর্ণভাবে বর্জন করে বাংলার গ্রামীণ সংস্কৃতির সাম্প্রতিক অবস্থানকে বিশ্লেষণ করেছেন লেখিকা। এটাই সমাজবিজ্ঞাননির্ভর ও সাংস্কৃতিক নৃবিজ্ঞানভিত্তিক গবেষণার প্রাথমিক শর্ত। ' সংস্কৃতির উত্তরাধিকার ও বাংলার লোকসংস্কৃতি ' গ্রন্থটি মনোযোগ দিয়ে পড়লে পাঠক আমাদের লোকসংস্কৃতির মর্মান্তিক অথচ অবশ্যম্ভাবী পরিণতি বিষয়ে সচেতন হবেন।

মুসলমানমঙ্গল
₹300
দ্বিভাজিত হয়নি বাঙালির মন। কিন্তু রাষ্ট্রীয় বিভাজন আর বণিক পুঁজির ষড়যন্ত্র আমাদের মানব যোগাযোগের মধ্যে অবিরল বুনতে চায় দৃশ্য - অদৃশ্য কাঁটাতারের ব্যবধান। পৃথিবীর সকল অংশে বসবাসকারী বাঙালি পারছে না নিজেদের মধ্যে বাধাহীন চিন্তার বিনিময় এবং সমন্বয় ঘটাতে। তারপরেও বাঙালি তো হার স্বীকার করে না। সেই হার না মানা মানসিকতার উদাহরণ সৃষ্টি হচ্ছে প্রতিদিন। সমকালীন বাঙালি মুসলমান সমাজ ও মননকে ইসলামের ইতিহাস, ধর্মতত্ত্ব ও দর্শনের মধ্যে প্রক্ষিপ্ত করে লিখিত হয়েছে ‘মুসলমানমঙ্গল’।

ধুলামাটির আখ্যান
By তৃণময় সেন
₹200
সাত ভাই চম্পার দেশ উত্তরপূর্ব ভারতে বঙ্গ সাহিত্যের এক রত্নখনি বর্তমান।কথাসাহিত্যের রয়েছে এক সমৃদ্ধ ঐতিহ্য। সময়ের সঙ্গে তাল রেখে বারবার সৃষ্টি হয়েছে নবীন সব পাঠকৃতি। দেখার চোখ পালটে গেছে, প্রবীণরা তাদের নির্ধারিত ওভার শেষ করে ফিরে গেছেন প্যাভেলিয়ানে। যখন পালটে যাচ্ছে কথাভাষা তখন ব্যাটন ধরার জন্য দৌড়তে শুরু করেছেন একঝাঁক নতুন কথাকার। রূপদক্ষ শিল্পীর আগমনে আবার উর্বর হয়েছে উত্তরপূর্বের শিল্পভূমি। প্রান্তিক ভারতবর্ষ সীমান্তে নদীতীরবর্তী ভূখণ্ডের কৃষিভিত্তিক গ্রামীণ জনবিন্যাস প্রাধান্য পেয়েছে কথাবয়নে। বাঙালিপ্রধান প্রধান তিন জেলা কাছাড় হাইলাকান্দি করিমগঞ্জের প্রধান শহরসীমা থেকে নিরাপদ দূরত্বে বেড়ে ওঠা কথাকার তৃণময় সেন এখন দিল্লির বাসিন্দা, বহুজাতিকের কর্মচারী। দূরে থাকলেও তৃণময় উত্তরপূর্বের কথাসাহিত্যে এক অপরিহার্য নাম। লিটিল ম্যাগাজিন থেকে সামাজিক মাধ্যমে আত্মপ্রকাশ করে এখন ‘ধুলামাটির আখ্যান’ নামের অনবদ্য এক ছোটোগল্প সংকলন গ্রন্থ প্রকাশে উদ্যোগী হয়েছেন।

কানাডার সাম্প্রতিক কবিতা
₹100
শিল্পীর চেতনা ও অনুভূতির সচেতন অভিপ্রকাশে মূর্ত হয় তাঁর সৃষ্টি। সেই সৃষ্টির গুণমান এক উল্লেখযােগ্য উচ্চতায় পৌছালে উত্তরণ ঘটে সে শিল্পের। ব্যাপারটা কবিতার ক্ষেত্রেও সমভাবে প্রযােজ্য। কবি হৃদয়ের একান্ত অনুভূতি, বােধ ও সত্তা এক সূক্ষ্ম আত্মায় উন্মােচিত হয় কবিতায়। শব্দের বহুকৌণিক, বহুমাত্রিক দীপ্তি বিচ্ছুরণে ব্যক্তিক অনুভূতি হয়ে ওঠে সর্বজনীন। তখন তার দাবি অমােঘ। ' কানাডার সাম্প্রতিক কবিতা ' র ওপর কাজ করতে করতে আমার মনে হয়েছে সে দেশের বর্তমান কাব্যধারা যথেষ্ট সমৃদ্ধ, উন্নত ও বেগবান, এবং সে সম্পর্কে আমাদের পরিচয় থাকা সম্ভবত জরুরি ও আবশ্যিক।
একটি দেশের শীর্ষস্থানীয় একগুচ্ছ কবির কবিতায় ধরা পড়ে সমসাময়িক কাব্যধারার এক নিবিড় রূপ ও মান। কানাডার মতন বস্তুতান্ত্রিক দেশে যেসব কবিরা রয়েছেন ঠিক এ মুহূর্তে তারা কী ভাবছেন, কী লিখছেন তা জানার আগ্রহ প্রকৃত কবিতাপ্রেমিক মাত্রেরই থাকা স্বাভাবিক। সেই বিশ্বাস থেকে আমার এ প্রয়াস। এ ধরনের কাজের প্রয়ােজনীয়তা কিংবা মূল্য কতটা তা নির্ণয়ের ভার গুণীজনদের। তবে মনে হয়, কবিতাকে যারা খুব সাধারণ অর্থে ভালােবাসেন তাদেরও সংকলনটি ভাল লাগবে।
সংকলনে কানাডার বহু প্রথম সারির কবির কবিতা গ্রন্থিত হল। এর বেশ কিছু কবিতা কিছু লিটল ম্যাগে প্রকাশিত হয়েছে। পাঠক ও সম্পাদকদের আগ্রহ আমাকে উদবুদ্ধ করেছে কবিতাগুলি একত্রিত করে একটি সুসংহত রূপ দিতে, তাদের ধন্যবাদ।