Add to Wishlist
রাষ্ট্র সমাজ রাজনীতি
Publisher: একুশ শতক
₹300
সময়ের হাত ধরে সমাজ ও রাজনীতিকে কেন্দ্র করে আন্দোলিত হয় আমাদের ভাবনার জগৎ। পরিবর্তনশীল বাস্তবতায় তত্ত্ববিশ্বেও সংযোজিত হয় নতুন বর্ণালী। বিংশ শতাব্দীর শেষের দশক থেকে এই পরিবর্তন যেন যুগান্তকারী। ভাবনার জগতে তার প্রভাবও সুদূরপ্রসারী। সাম্প্রতিক কালে সমাজ ও রাজনীতিতে তত্ত্বচিন্তার এই নবদিগন্তকে আশ্রয় করেই ‘ রাষ্ট্র সমাজ রাজনীতি ‘ সংকলনের অবতারণা।
In stock
Usually dispatched in 2 to 3 days
Safe & secure checkout
SKU:
ES-rsr01
সময়ের হাত ধরে সমাজ ও রাজনীতিকে কেন্দ্র করে আন্দোলিত হয় আমাদের ভাবনার জগৎ। পরিবর্তনশীল বাস্তবতায় তত্ত্ববিশ্বেও সংযোজিত হয় নতুন বর্ণালী। বিংশ শতাব্দীর শেষের দশক থেকে এই পরিবর্তন যেন যুগান্তকারী। ভাবনার জগতে তার প্রভাবও সুদূরপ্রসারী। সাম্প্রতিক কালে সমাজ ও রাজনীতিতে তত্ত্বচিন্তার এই নবদিগন্তকে আশ্রয় করেই বর্তমান সংকলনের অবতারণা।
Additional information
| Weight | 0.5 kg |
|---|
একই ধরণের গ্রন্থ
আত্মানুসন্ধানঃ বাঙালি জাতিসত্তা
By অলোক রায়
₹300
আত্মানুসন্ধানঃ বাঙালি জাতিসত্তা - রাজার রাজধর্মের মতোই কি পবিত্র কবির কবিধর্ম ! মধ্যযুগ থেকে বহমান প্রতিবাদী কবিতার এক সমৃদ্ধ ধারা নজরুল ইসলাম, মুকুন্দ দাস, সুকান্ত ভট্টাচার্যে এসে হয়ে ওঠে বাঙালি অস্মিতারই এক অংশ। গভীর মমত্বে আলোচিত হয়েছে, কেন নির্মম দেশভাগের যন্ত্রণা বিধৃত হলো না আমাদের আধুনিক কবিতায়। দেশভাগের গরলে ভেসেছে নারীর মর্যাদা, মনুষ্যত্ব। এক মানসিক বৈকল্যের শিকার হয়ে প্রায় স্তব্ধ যেন আধুনিক কবিদের সদাজাগ্রত বিবেক। প্রতিবাদে উত্তোলিত হলো না একটি ও মুষ্টিবদ্ধ হাত !
রাম কি বাঙালির অধ্যাত্ম সাধনায়, মননে বহিরাগত! কেন বাঙালির জীবনদেবতা রবীন্দ্রনাথের অধরা রইলো বাঙালির প্রানেশ্বরী কালীর মাধুরী! চর্চিত হয়েছে বাঙালির বিচিত্রমুখ ভাবনা, বোধ, উত্তরণের অগ্নিপথ। অভিমানে ঋদ্ধ এক আলোচনা ‘এ কি আমার মেয়ের বিয়ে!' এই শব্দবন্ধে নিহিত যেন পুরুষতন্ত্রের আস্ফালন আর নারীত্বের হাহাকার। মুখোমুখি হয়েছেন “হিন্দুত্ব” নামক সম্প্ৰতি বহু চর্চিত একটি মতবাদের। স্মরণে এনেছেন মাতৃভাষায় শিক্ষার ভগীরথদের। তথ্যসমৃদ্ধ আলোচনায় স্পষ্ট হয়েছে, আমাদের সর্বত্যাগী বিপ্লবীরা ব্রাত্য হয়ে আছেন ইতিহাসে, আর ইতিহাস নির্মাণে এক আপাত তাচ্ছিল্যে ম্লান হয়েছে বাঙ্গালির স্বাভিমান।
ভোরের আগেই কি বেশী অন্ধকার! রাজনীতি, সমাজজীবনে সংস্কৃতির আজ যে অবক্ষয় তা মেনে নিয়ে কি বিলুপ্ত হবে একদা দেশের নবজাগরণের অগ্রদূত এক মনুষ্য প্রজাতি-বাঙালি ! এর যোগ্য উত্তর দেবেই বাঙলার বুদ্ধিদীপ্ত, হার না মানা প্রাণোচ্ছল যুবসমাজ ।

আইনস্টাইনের গোয়েন্দা ফাইল এবং অন্যান্য প্রবন্ধ
₹300
এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি রাজেন্দ্রলাল মিত্রের দ্বিশতবর্ষ উপলক্ষ্যে তাঁর জীবন ও কাজের উপর একটি নিবন্ধ দিয়ে সংকলনের শুরু। ডা. মহেন্দ্রলাল সরকারের সুযোগ্য সন্তান ডা. অমৃতলাল সরকার সম্পাদিত একটি বিজ্ঞান পত্রিকার বিষয়বস্তু ও বিজ্ঞাপন নিয়ে অনালোচিত অধ্যায়ের সূত্রপাত হয়েছে দ্বিতীয় নিবন্ধে। একটি নিবন্ধে রয়েছে বিজ্ঞানী প্রফুল্লচন্দ্রের শ্রেণি ও স্বদেশ চেতনা। মহানগর কলকাতার স্বাধীনতাপূর্ব গবেষণা প্রতিষ্ঠান নিয়ে একটি নিবন্ধ রয়েছে। অন্ধবিশ্বাস ও অপবিজ্ঞানের যে স্রোত প্রবাহিত হচ্ছে দেশ জুড়ে, তার বিরুদ্ধে প্রতিবাদী প্রবন্ধ ‘জ্যোতিষশাস্ত্র, বিজ্ঞান ও রাষ্ট্র'। বিজ্ঞান ঐতিহাসিক আচার্য প্রফুল্লচন্দ্ৰ রায়, আচার্য ব্রজেন্দ্রনাথ শীল ও দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়কে নিয়ে একটি নিবন্ধ সংযোজিত হয়েছে। রয়েছে বিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান ও আইজাক আসিমভের গোয়েন্দা ফাইল নিয়ে একটি নিবন্ধ। বিজ্ঞানী আইনস্টাইনের গোয়েন্দা ফাইলের উপর আকর্ষণীয় নিবন্ধ রয়েছে। দুবার নোবেলজয়ী বিজ্ঞানী লাইনাস পাউলিং উগ্র জাতীয়তাবাদীদের হাতে কেমন করে নিগৃহীত হয়েছেন তার কাহিনী রয়েছে একটি রচনায়। সবশেষে পরিবেশ সংকট ও পরিবেশ ইতিহাস বিষয়ে দুটি নিবন্ধ। নিঃসন্দেহে এই সংকলন গভীরমনস্ক বিজ্ঞানপিপাসুদের কাছে একটি প্রয়োজনীয় সংকলন হিসেবে বিবেচিত হবে।

কারুবাসনার কবি জীবনানন্দ
₹150
বাংলা কাব্যভুবনে রবীন্দ্রনাথ কবিসম্রাট। তার পরে যাঁরা কবি খ্যাতি পেয়েছেন, জনপ্রিয় হয়েছেন তারাও প্রণম্য। কিন্তু রবীন্দ্রযুগের পর কবিতায় জীবনানন্দ-যুগ সৃষ্টির অসামান্য প্রতিভা ও শক্তির পরিচয় দিয়েছেন জীবনানন্দ দাশ। তাই তাকে ঘিরে অজস্র আলােচনা ও গ্রন্থ আজও প্রকাশিত হয়ে চলেছে। বাঙালি কবিরা এখনও পর্যন্ত জীবনানন্দ-প্রাণিত। আমার অন্যতম প্রিয় কবি জীবনানন্দ। আসলে জীবনানন্দ নিয়ে ভাবতে গিয়ে বেশ কিছু লেখা জমে উঠেছিল। সেইসব নতুন লেখার সঙ্গে কয়েকটি পুরনাে লেখা যুক্ত করে কারুবাসনার কবি জীবনানন্দ প্রকাশ করা হলাে। যাঁরা জীবনানন্দকে অগতানুগতিক ভাবে পড়তে ও জানতে চান, মনে করি এই গ্রন্থ তাদের প্রত্যাশা কিছুটা পূরণ করবে। সহৃদয় সুপাঠকের পাঠপ্রতিক্রিয়া পেলে খুশি হবাে।

পঁচিশটি গল্প
₹500
" পঁচিশটি গল্প - তিলোত্তমা মজুমদার " এই গ্রন্থের গল্পগুলি বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ পেলেও এই প্রথম গ্রন্থবদ্ধ হলো। বিভিন্ন আকার ও প্রকারের গল্পগুলি লেখকের অন্য কোনও সংকলনে অন্তর্ভুক্ত হয়নি। পঁচিশটি গল্পের স্বাদ পরস্পরের থেকে পৃথক। লেখক নানা সময়ে, বিচিত্র প্রেক্ষিতে এগুলি রচনা করেছেন।

আমাদের রবীন্দ্রনাথ
₹500
মানবজীবনের প্রতিটি অনুপুঙ্খে, সম্পদে-বিপদে, আনন্দে-বেদনায়, উৎসবে-ব্যসনে-দুর্ভিক্ষে- রাষ্ট্রবিপ্লবে, সামাজিক ও সাংস্কৃতিক মারি ও মড়কে, মননের দহন ও শৈত্যে তিনি আজও চিরসখা, প্রতিটি বিগত ও অনাগত ভােরের বৈতালিক। তিনি যত গদ্য লিখেছেন,সম্ভবত তাঁকে নিয়ে এর চেয়ে ঢের বেশি গদ্য লেখা হয়েছে। তবু তাঁর প্রতিটি শব্দ যেন একেকটি অনাবিষ্কৃত দূর নক্ষত্র—সেগুলাে থেকে ক্রমে আলো আসিতেছে। এই অনিঃশেষ আলােকরাশিকে সময়ােপযােগী বােধ ও মননে বিম্বিত ও প্রতিবিম্বিত করার বিশ্বস্ত দৰ্পণ ' আমাদের রবীন্দ্রনাথ ' গ্রন্থটি। রবীন্দ্রনাথকে নিয়ে চর্বিত চর্বণ নয়, বরং ষড়যন্ত্রময় সাংস্কৃতিক রাজনীতি ও দানবীয় না-সংস্কৃতি আক্রান্ত মানুষের প্রিয় পৃথিবীকে সব দিক দিয়ে রক্ষা করার কবচকুণ্ডল এই পুস্তক-প্রয়াস।

তেভাগার তিন তীর্থ
₹600
পৃথিবীর আদিমতম লড়াই জমির লড়াই। আজও সে লড়াই অব্যাহত। কখনো জয়, কখনো পরাজয়, কিন্তু লড়াই চলমান। সাম্প্রতিক মহাযুদ্ধে আবার প্রমাণ হল যে, আমাদের দেশে কৃষকরাই প্রকৃত লড়াই করেন এবং তাঁরাই পথ দেখান। প্রকৃতি দেয় জমি। কান্না, ঘাম, রক্তের বিনিময়ে সেই জমিতে ফসল ফলান কৃষকবন্ধুরা। আর সেই ফসল ভোগ করে বলদর্পী জমিদার, জোতদার, মহাজন তথা শক্তিমানেরা। আর কৃষক ঘরে ফেরে শূন্য হাতে। সঙ্গে থাকে বাড়তি ঋণের বোঝা, ক্ষুধা, অনাহার, ক্রমক্ষীয়মান কঙ্কাল সদৃশ রোগপীড়িত দেহ। যুগযুগ ধরে চলতে থাকা এমন ব্যবস্থাকে ‘বিধিলিপি' বলে মেনে নিয়ে কৃষকের মনুষ্যেতর জীবন কেটে যায়। এমন দুঃসহ অবস্থার বিরুদ্ধে বিদ্রোহের অপর নাম তেভাগা আন্দোলন।
এমন নয় যে এর আগে বিক্ষোভ, আন্দোলন হয়নি। সব আমলেই নিরন্ন, পদদলিত, অপমানিত কৃষক মাথা তুলবার চেষ্টা করেছেন। কিন্তু, সেগুলি স্ফুলিঙ্গ থেকে অগ্নিশিখায় পরিণত হতে পারেনি। তেভাগাই বাংলার বুকে প্রথম সুসংগঠিত ব্যাপক বিদ্রোহ—যেখানে যুগলাঞ্ছিত কৃষক সরাসরি রাজশক্তিকে চ্যালেঞ্জ জানিয়েছিল। তারই বিবরণ রয়েছে আলোচ্য " তেভাগার তিন তীর্থ " বইটিতে। তেভাগা মানে শুধু উৎপন্ন ফসলের ভাগাভাগির হিসেবের লড়াই নয়, তার চেয়েও আরো বড় অন্যকিছু। দেশ বিভাগের কুটিল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রথম প্রতিরোধের ডাক এসেছিল এই কৃষক সমাজ থেকেই। সেই পাপ আজও দূর হয়নি, এখনও চলেছে। তাই অভিযাত্রা থামছে না। শোষণ ও সাম্প্রদায়িকতার দুই দুর্লঙ্ঘ্য পাহাড় যতদিন না অপসারিত হয় ততদিন শুধু কৃষকের নয় শ্রমিক, কৃষকসহ সকল শোষিত মানুষের সংগ্রাম চলবেই। আমাদের সংগ্রাম চলবেই।