Add to Wishlist
শব্দেরা ঘুমিয়ে পড়ার আগে
Publisher: একুশ শতক
₹100
“শব্দেরা ঘুমিয়ে পড়ার আগে” কবি সুনন্দ অধিকারী ষষ্ঠ কাব্যগ্ৰন্থ। আশা করা যায় এই গ্ৰন্থটিও পূর্বের মতোই পাঠক সমাদৃত হবে। এখানে কবির ব্যক্তিগত যাপন অভিজ্ঞতা অত্যন্ত মর্মস্পর্শী ভাবে কাব্যাকারে প্রকাশিত হয়েছে যেমন। অন্যদিকে আবার ফুটে উঠেছে বর্তমান সময়ের চালচিত্র। বেশ কিছু কবিতায় স্পষ্ট সুররিয়ালিজমের ছোঁয়া।
In stock
Usually dispatched in 2 to 3 days
Safe & secure checkout
SKU:
ES-sgpa01
“শব্দেরা ঘুমিয়ে পড়ার আগে” কবি সুনন্দ অধিকারী ষষ্ঠ কাব্যগ্ৰন্থ। আশা করা যায় এই গ্ৰন্থটিও পূর্বের মতোই পাঠক সমাদৃত হবে। এখানে কবির ব্যক্তিগত যাপন অভিজ্ঞতা অত্যন্ত মর্মস্পর্শী ভাবে কাব্যাকারে প্রকাশিত হয়েছে যেমন। অন্যদিকে আবার ফুটে উঠেছে বর্তমান সময়ের চালচিত্র। বেশ কিছু কবিতায় স্পষ্ট সুররিয়ালিজমের ছোঁয়া।
Additional information
| Weight | 0.3 kg |
|---|
একই ধরণের গ্রন্থ
ছোটগল্পের গভীরতায় প্রচেত গুপ্ত
₹350
প্রচেত গুপ্ত বাংলা ছোটগল্পের আকাশে এ সময়ের, সব সময়ের অন্যতম সেরা নক্ষত্র। নক্ষত্রের আলো যেমন অন্ধকারে পথ অ-পথের পার্থক্য বুঝতে সাহায্য করে, তেমনই তাঁর ছোটগল্পগুলি শিল্পের সিদ্ধি ও ঋদ্ধি খুঁজে পায়। শিল্পীর মধ্যে থাকা সৃষ্টির 'রঙ' এক সহনীয় আলো তৈরি করে। প্রচেতের গল্প আমাদের অনুভূতির প্রদেশে জন্ম নেওয়া বিচিত্র অনুভূতির রূপ। সব বয়স, সব সময়ের জন্য গল্পকার এমন সব কাহিনি নির্মাণ করেন যা মনস্তত্ত্ব, ভয়, জাদু বাস্তবতা, অতি উচ্চ হিউমার আশ্রিত হয়ে পাঠককে এক বিচিত্র অনুভূতির সাগরে স্নান করায়। 'সাগর' আবার তাঁর প্রিয় চরিত্র। সে কি লেখকের অল্টার ইগো? এ মীমাংসা পাঠকই করবেন। তাঁর সমুদ্র প্রবাহের মতো গতিময় গদ্য বিষয় অনুযায়ী প্রবাহিত হয়। মিতকথন, কল্পনার বিস্তৃত অথচ শিল্পিত রূপ আর জীবনকে মোহহীন ভাবে দেখে চমৎকার কাহিনি নির্মাণ তাঁর গল্পকে কালোত্তীর্ণ করবে সন্দেহ নেই। প্রচেত বা সমুদ্রের মতো বিশাল ব্যাপ্তি তাঁর ছোটগল্পগুলিকে পাঠকমনে ভাবনার তরঙ্গ শীর্ষ তৈরি করতে সাহায্য করে। সে চৈতন্য-তরঙ্গের প্রতি কণায় থাকে আশ্চর্য এক জীবন বেদ।

আলহামব্রার লোককাহিনি
By এষা দে
₹200
স্পেনে দীর্ঘ আটশো বছর মুসলমান শাসনের অন্ত ঘটে ১৪৯২ সালে খ্রিস্টান শক্তির পুনর্বিজয় অভিযানের সমাপ্তিতে। শেষ মুসলমান রাজ্য গ্রানাডার একদা শাসক ও অনুপম স্থাপত্যকীর্তি রাজপ্রাসাদ আলহাম্ব্রাকে ঘিরে জনগণ পরবর্তী কালে সৃষ্টি করেন অপরূপ সব কাহিনি। রহস্য, রোমাঞ্চ, অলৌকিক, কৌতুক, প্রেম-বহু রসের সমাহারে এক একটি নিটোল গল্পে আছে মধ্যযুগীয় সমাজের সর্বশ্রেণির চরিত্র চিত্রন, আছে বিজেতা ও বিজিতের আদানপ্রদান, অথচ নেই ধর্মীয় বিদ্বেষের কোন চিহ্ন। 'আলহামব্রার লোককাহিনি' গ্রন্থের উদার মানবতার স্নিগ্ধ কাহিনিগুলির পাঠযোগ্যতা অপরিসীম।

পছন্দের ৬ নাটক
By চন্দন সেন
₹150
এই সময়ের প্রবল জনপ্রিয় নাটককারদের অন্যতম প্রবীণের লেখা মঞ্চে আলােড়ন-তােলা ছটি বিচিত্র স্বাদের আধুনিক নাটক, - তিনটি বড়, তিনটি ছােট, -বিষয়ে নয়, আয়তনে। একদিকে চৈতন্যদেবের কৈশাের ও যৌবনের আশ্রয়ে গড়ে ওঠা এক ভিন্ন ব্যাখ্যার দৃশ্যকাব্য, - অন্যদিকে ক্যানিং থেকে নাম বদলে কোলকাতার এক ধর্মপ্রাণ' অভিজাত বাড়ীতে পরিচারিকার কাজ করতে আসা জাহানারাদের জীবন। সঙ্গে ইচ্ছেমৃত্যু বা মার্সি কিলিং-এর পরােক্ষে পাশে দাঁড়ানাে এক যন্ত্রণাদগ্ধ জীবনকথা। কবি পুশকিন, বিজ্ঞানী গ্যালিলিও কিংবা রাজনৈতিক উচ্চাশায় মানবিকতা বিসর্জনের আধারে লেখা তিনটি ছােট নাটক যা ইতিমধ্যেই বিষয়বৈচিত্র্যে ও প্রযােজনাগুণে দারুণ রসিকাদৃত।

এখানে টাওয়ার নেই
By তৃষ্ণা বসাক
₹100
সবাই চেয়েছিল কোনরকমে দার্জিলিং পৌঁছতে, আর মানব ততই ওদের নিয়ে যাচ্ছিল অজানা, অনাঘ্রাত প্রকৃতির কাছে, আর এই দ্বন্দ্বের মধ্যে সে-ই তো ক্রমে হয়ে উঠেছিল আদিম পুরুষ, দলের বিভিন্ন বয়সের, এমনকি অগম্য সম্পর্কের নারীরাও চাইছিল তার বন্যতার স্বাদ পেতে। তার কাছ থেকে সত্যিই কি বিচ্ছেদ চাইছিল তার স্ত্রী সোহিনী? ঘরের পুঁইমাচাকাতর তীর্থযাত্রীর মতো কেউ কেউ আবার কেবল পেতে চাইছিল মোবাইলের টাওয়ার। ভ্রমণরত দলটি এভাবেই ক্রমে একা হয়ে পড়েছিল সীমায়িত নিশ্চলতায় কিংবা বারবার আত্ম-অবলোকনের পিছুটানে। দলছুট হাতির মতো বিচরণ করতে করতে তারা কি পৌঁছতে পারল তাদের ঈপ্সিত গন্তব্যে? নাকি শেষপর্যন্ত তা হয়ে দাঁড়াল এক বিভ্রমকাহিনী? এক অসাধারণ উপন্যাস " এখানে টাওয়ার নেই "

দলিত সাহিত্য
₹900
যারা অর্থনৈতিকভাবে বঞ্চিত এবং সামাজিকভাবে নিগৃহীত, তারাই সাধারণত দলিত। তবে এইসব বৈশিষ্ট্যের সঙ্গে যুক্ত হয়েছে জাতিগত দ্বেষণা এবং বর্ণবাদী বিদ্বেষ, ঘৃণা। ভারতীয় ধর্মনিয়ন্ত্রিত ও জাতপাতভিত্তিক সমাজে এর সঙ্গে 'অস্পৃশ্য' শব্দটিকেও জুড়ে দেয়া হয়েছে। ফলে দলিত বললে সমাজের এক প্রান্তিক শোষিত, বঞ্চিত ও অবহেলিত নৃগোষ্ঠীর বিপর্যয়-যাপিত জীবনের দৃশ্য ফুটে ওঠে। এই প্রতিকূল পরিসরে জন্ম ও বেড়ে ওঠা মানুষেরা যখন তাদের জীবনের অভিজ্ঞতার কথা নিজের মনের মাধুরী মিশিয়ে শিল্পে রূপ দেন, তখনই তা হয়ে ওঠে দলিত সাহিত্য। এই সংকলনে দলিত সাহিত্যের স্বরূপ, পরিসর, পরিপ্রেক্ষিত, ঐতিহ্য, ঐতিহাসিক বিবর্তন, বিষয়বস্তু এবং নন্দনতত্ত্ববিষয়ক আলোচনার পাশাপাশি বিভিন্ন রাজ্যের দলিত-সাহিত্যচর্চার ধারাভাষ্য এবং পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের প্রবন্ধকার, কবি, গল্পকার, ঔপন্যাসিক এবং নাট্যকারের অভিজ্ঞতাসঞ্জাত কিছু মৌলিক রচনা বিন্যস্ত হয়েছে। তবে দলিত- সাহিত্যিকদের সঙ্গে কিছু অ-দলিত এবং দলিত-বান্ধব লেখকেরও কিছু প্রবন্ধ যুক্ত হয়েছে এখানে। ফলে সব মিলিয়ে সংকলনটি রূপ নিয়েছে দলিত-সাহিত্য ও তৎসংক্রান্ত সাহিত্যচর্চার এক পূর্ণাঙ্গ অমনিবাসে।

রবীন্দ্রনাথ ও বিজ্ঞান
₹100
রবীন্দ্র সাহিত্যে বিজ্ঞানের অনুপ্রবেশ অবলম্বনে লেখা ' রবীন্দ্রনাথ ও বিজ্ঞান ' গ্রন্থটি। গ্রন্থটির প্রথম শ্রোতারা হলেন জ্ঞান ও বিজ্ঞান মাসিক-পত্রিকার সম্পাদক গােপালচন্দ্র ভট্টাচার্য, জ্ঞানী ও বিজ্ঞানী সুধাংশুপ্রকাশ চৌধুরী এবং রবীন্দ্রজ্ঞানী এবং একাধারে সেন ও সেনসর পুলিনবিহারী সেন। রবীন্দ্রসাহিত্য এবং বিজ্ঞান এর পাঠকেরা সমান ভাবে গ্রন্থটির আকর্ষণ অনুভব করবে।