Add to Wishlist
পঁচিশটি গল্প
Publisher: একুশ শতক
₹400
বর্তমান সময় প্রবাহ জনজীবনে বিভিন্নভাবে বিস্তার পেলেও তাঁর মধ্যে গল্প খুঁজেছেন লেখক। লেখক কয়েক দশক ধরে সপঠিত ও চর্চিত। এ সংকলনের গুরুত্ব হল তাঁর তরুণ বয়েসের বেশ কিছু অগ্রন্থিত গল্প এবং তাঁর প্রথম গল্প ‘ভগ্নচর’ যা শারদীয় প্রতিশ্রুতি ১৯৭২ য়ে প্রকাশ পায়।
In stock
Usually dispatched in 2 to 3 days
Safe & secure checkout
SKU:
ES-pgjc
বর্তমান সময় প্রবাহ জনজীবনে বিভিন্নভাবে বিস্তার পেলেও তাঁর মধ্যে গল্প খুঁজেছেন লেখক। লেখক কয়েক দশক ধরে সপঠিত ও চর্চিত। এ সংকলনের গুরুত্ব হল তাঁর তরুণ বয়েসের বেশ কিছু অগ্রন্থিত গল্প এবং তাঁর প্রথম গল্প ‘ভগ্নচর’ যা শারদীয় প্রতিশ্রুতি ১৯৭২ য়ে প্রকাশ পায়।
Additional information
| Weight | .5 kg |
|---|
একই ধরণের গ্রন্থ
আমার একান্নটি গল্প
₹200
আসলে শুধু একটি প্লট পেলেই যে গল্প হবে তা নয়, তার সঙ্গে লাগসই সংলাপ জুড়ে দিলেই যে গল্প হবে তাও নয়, গল্পটি আশ্চর্যভাবে শুরু করে, অতিদক্ষতায় তার শরীর সাজিয়ে, তার শেষটিও অতি চমৎকারভাবে করেও যে একটি নিটোল গল্প হবে তাও নয়, তার সঙ্গে কোনাে একটা আশ্চর্য তুলির ছোঁয়া থাকবে গল্পের গায়ে। লেখকের হাতে এই অদৃশ্য তুলি ধরিয়ে দেয় সেই অদৃশ্য পরিটা। তারই ছোঁয়ায় খুব সাধারণ প্লট হয়ে ওঠে একটি আশ্চর্য গল্প। ' আমার একান্নটি গল্প ' গ্রন্থে স্থান পেয়েছে গত তিরিশ বছরের সময়কাল থেকে বেছে নেওয়া কিছু গল্প। তাতে সেই অদৃশ্য পরির ছোঁয়া কতটা আছে তা বিচার করবেন পাঠক।

বাংলা ছোটগল্প : ইতিহাসের প্রতিধ্বনি
₹480
'বাংলা ছোটগল্প: ইতিহাসের প্রতিধ্বনি'(১৮৭২-১৯৪৭) গ্রন্থটিতে উল্লিখিত সময় পর্বের মধ্যে প্রকাশিত বাংলা সাহিত্যের ছোট গল্পকারদের লেখায় ইতিহাসের অনুরণন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনার গতিপ্রকৃতি নির্ধারিত। উনিশ শতকের অন্তিম পর্ব থেকে বিশ্ শতকের মধ্য পর্ব পর্যন্ত খ্যাতনামা গল্পকারদের লেখায় ইতিহাসের বর্ণময় প্রকাশ ঘটেছে। ছোট গল্পে ইতিহাস প্রতিধ্বনিত হয়েছে প্রাচীন ভারতের রাজন্য বর্গের পদচারণায়, মধ্যযুগের রক্তাক্ত রণক্ষেত্রে, ১৮৫৭ র মহাবিদ্রোহের প্রেক্ষাপটে, সাঁওতাল বিদ্রোহ ও বিটিশ বিরোধী সংগ্রামে, জাতীয় কংগ্রেসের আন্দোলনে, মন্বন্তর-দাঙ্গা ও তেভাগার ঐতিহাসিক ঘটনাবলিতে। গল্পকারদের লেখার মুন্সিয়ানা ও অসম্পূর্ণতা উভয়কেই বিবেচনায় রেখেও বলা যায় ইতিহাসের ঘনঘটার আড়ালে মানুষের প্রতি দায়বদ্ধ থাকার প্রচেষ্টা আছে এদের অধিকাংশের। ইতিহাসের স্পর্শধন্য এই গল্পমালার যথাযথ অনুসন্ধান ও বিশ্লেষণই এই গ্রন্থের মূল সুর।

প্রতীচ্যের সৃষ্টি ভুবন
₹200
সমস্ত সার্থক জিজ্ঞাসাই তত্ত্বজিজ্ঞাসা। তত্ত্বের পরিশীলিত দর্পনে উদ্ভাসিত মনন ও সৃষ্টির প্রকৃত তাৎপর্যই চিন্তাবিদ প্রাবান্ধিক তপোধীর ভট্টাচার্য এই বইয়ের বিভিন্ন প্রতিবেদনে স্পষ্ট করতে চেয়েছেন। তাঁর কেন্দ্রীয় প্রত্যয় হল,মানববিশ্বে সমস্ত বয়ানই কোন না কোনভাবে ভাষাদর্শ খচিত। কালে-কালান্তরে,দেশে-দেশান্তরে যত সাহিত্যকৃতি উদ্ভুত হয়েছে, সময়ের স্বর ও অন্তঃস্বর পরিশীলিত হয়েছে নান্দনিক ও সামাজিক চেতনার নিগৃঢ় দ্বিবাচনিকতায়।অর্ন্তরবস্তু ও প্রকরন,শিল্পভাষা ও সংবিদ, বিশ্বাস ও মূল্যবোধের অবিরত খননে কিভাবে দ্বিরালাপে সার্বিক প্রতিষ্ঠা ঘটে, প্রতিটি বয়ানে প্রাবন্ধিক তা বিরল নৈপুণ্য বিশ্লেষণ করেছেন।আধুনিকতাবাদী ও আধুনিকোত্তরবাদী চিন্তাপ্রস্থানের বিভিন্ন বিভঙ্গ যেমন পর্যালোচিত হয়েছে তেমনই অন্তর্ভেদী আলোকসম্পাতে উদ্ভাসিত হয়েছেন ফ্রেডরিক জেমসন ও রবো, ও এলিয়ট সহ মার্কেজ কার্পেস্তিয়ের ফুয়েন্তেজ।

মঙ্গলকাব্যের বিবর্তনের ধারায় বাঙালির সামাজিক ইতিহাস
By বিকাশ পাল
₹300
মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধান তিনটি ধারা-অনুবাদ সাহিত্য, বৈষ্ণবসাহিত্য এবং মঙ্গলকাব্যের মধ্যে মঙ্গলকাব্য অবশ্যই অন্যতম। অনুবাদ সাহিত্য ও বৈষ্ণব সাহিত্য অনেকটা আদর্শায়িত, সেখানে রচয়িতারা ইহলৌকিক জীবনকে উপেক্ষা করে কবি কল্পনা ও সীমাহীন ঔদাসীনাের পরিচয় দিয়েছেন। একমাত্র মঙ্গলকাব্যের কবিগণ দেবতা-নির্ভর কাব্যকাহিনি গ্রহণ করেও বাস্তব জীবনকে উপেক্ষা করেননি। সাহিত্য-ভিত্তিক ইতিহাস আলােচনায় সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বাঙালির সামাজিক ইতিহাস আলােচনায় মঙ্গলকাব্যের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই সূত্রেই বাঙালির সামাজিক ইতিহাস সম্পর্কে আগ্রহী হয়ে পড়ি।
আমার আগ্রহ আরাে বাড়িয়ে তুলেছিলেন আমার গবেষণা তত্ত্বাবধায়িকা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপিকা মঞ্জুলা বেরা মহাশয়া। মঙ্গলকাব্য বাঙালির সামাজিক ইতিহাসের বিবর্তন শিরােনামে একটি অভিসন্দর্ভ রচনা করি। 'মঙ্গলকাব্যের বিবর্তনের ধারায় বাঙালির সামাজিক ইতিহাস' -এই শিরােনামটি গ্রহণ করি। নামটি পাঠক সমাজের অনুমােদন পেলে সার্থকতা বােধ করবাে। গ্রন্থটিতে মােট সাতটি অধ্যায় আছে।
প্রথম অধ্যায় : মধ্যযুগের বাংলা সাহিত্যের পশ্চাট। এই অধ্যায়ে মঙ্গলকাব্য এবং মধ্যযুগের অন্যান্য সাহিত্য শাখার উদ্ভবের পশ্চাদ্পট বিশ্লেষণ করা হয়েছে।
দ্বিতীয় অধ্যায় : মনসামঙ্গল কাব্যে বাঙালির সামাজিক ইতিহাস।
তৃতীয় অধ্যায় : চণ্ডীমঙ্গল কাব্যে বাঙালির সামাজিক ইতিহাস।
চতুর্থ অধ্যায় : ধর্মমঙ্গল কাব্যে বাঙালির সামাজিক ইতিহাস।
পঞ্চম অধ্যায় : শিবায়ন বা শিবমঙ্গল কাব্যে বাঙালির সামাজিক ইতিহাস।
ষষ্ঠ অধ্যায় : অন্নদামঙ্গল কাব্যে বাঙালির সামাজিক ইতিহাস।
সপ্তম অধ্যায় : মনসামঙ্গল কাব্য থেকে অন্নদামঙ্গল কাব্য পর্যন্ত বাঙালির সামাজিক ইতিহাসের বিবর্তন। মঙ্গলকাব্যগুলিতে প্রাপ্ত তথ্যগুলিকে কয়েকটি ভাগে ভাগ করে নিয়ে উপস্থাপন করা হয়েছে।
যেমন:
১। বস্তু-কেন্দ্রিক উপাদান : খাদ্য-পানীয়, ব্যবহার্য সামগ্রী, পােশাক-পরিচ্ছদ, খানবাহন, বাদ্যযন্ত্র, অলঙ্কার, সাজসজ্জা ইত্যাদি।
২। আচার-বিচার ও সংস্কার-বিশ্বাস-কেন্দ্রিক উপাদান: রীতিনীতি, আচার, অনুষ্ঠান ইত্যাদি।
৩। ভাবকেন্দ্রিক উপাদান : শিক্ষা-সংস্কৃতি।
৪ | স্বাস্থ্য ও শরীরচর্চা-কেন্দ্রিক উপাদান : লােকক্রীড়া, শরীরচর্চা ইত্যাদি।

পাচার
₹150
নারী পাচার একটা ভয়াবহ সামাজিক সমস্যা। আইন করেও এই অপরাধ কমানো যাচ্ছেনা। এর একটি বোরো কারণ যদি হয় দারিদ্র তাহলে আর একটি বৃহৎ কারণ হলো সচেতনার অভাব। মেয়েদের ভোগপণ্য হিসাবে দেখার প্রবণতা সমাজের সব স্তরেই বর্তমান। যন্ত্রনায় বিদ্ধ হয় পাচার হওয়া মেয়েটি। উপন্যাস "পাচার" এ লেখিকা মধুমিতা চক্রবর্তী সেইসব অত্যাচার ও অমানুষিক শোষণের কাহিনী তুলে ধরেছেন।

বিশ্বায়ন ও হাতি
By কিশোর চৌধুরী
₹100
হাতিদের প্রতি লেখকের আকর্ষণ বহুদিনের এবং হাতি নিয়ে তার পড়াশুনাও অত্যন্ত গভীর। হাতিদের প্রতি তার দরদও অনস্বীকার্য। তাঁর গভীর অরণ্যপ্রীতি এবং বন্যপ্রাণীপ্রেম সত্যি প্রশংসনীয়। বনজঙ্গল এবং বন্যপ্রাণী ছাড়াও সে নানা আদিবাসীদের কথাও মুনশিয়ানার সঙ্গে লিখেছেন ' বিশ্বায়ন ও হাতি ' গ্রন্থটিতে, যা গভীর অভিজ্ঞতা ছাড়া সম্ভব ছিল না। যে সমস্ত অঞ্চল নিয়ে তিনি লিখেছেন সেগুলি হলো সারান্ডা, উড়িষ্যার কালাহান্ডি ও ছত্তিশগড়ের দান্তেওয়াড়া, অবুঝমার, নারায়ণপুর, বাস্তারা ইত্যাদি।
পাঠকেরা কিশাের চৌধুরীর এই বইটি পড়ে উপভােগ তাে করবেনই এবং তাদের জ্ঞানের পরিধি অনেক বিস্তৃত হবে।