Add to Wishlist
বাংলা উপন্যাস কথা
Publisher: একুশ শতক
₹350
উনিশ-বিশ ও একুশ শতকের বাংলা উপন্যাসের আধুনিক মনন একই বই-বৃন্তে বাঁধা পড়েছে। মোট কুড়িটি প্রবন্ধমালায় সাজানো হয়েছে। হ্যানা ক্যাথারিন থেকে সোহারাব হোসেন পর্যন্ত – উপন্যাসের মননশীল বিশ্লেষণ, সূক্ষ্ম মূল্যায়ন এবং ঔপন্যাসিকের জীবন-দর্শন নিয়ে আলোচনা এক বিশেষ মাত্রা দিয়েছে। বাংলা উপন্যাস চর্চায় কুড়িটি অধ্যয়নমূলক প্রবন্ধ—ছাত্র-শিক্ষক গবেষক সবার কাজে লাগবে।
In stock
Usually dispatched in 2 to 3 days
Safe & secure checkout
SKU:
ES-buk01
উনিশ-বিশ ও একুশ শতকের বাংলা উপন্যাসের আধুনিক মনন একই বই-বৃন্তে বাঁধা পড়েছে। মোট কুড়িটি প্রবন্ধমালায় সাজানো হয়েছে। হ্যানা ক্যাথারিন থেকে সোহারাব হোসেন পর্যন্ত – উপন্যাসের মননশীল বিশ্লেষণ, সূক্ষ্ম মূল্যায়ন এবং ঔপন্যাসিকের জীবন-দর্শন নিয়ে আলোচনা এক বিশেষ মাত্রা দিয়েছে। বাংলা উপন্যাস চর্চায় কুড়িটি অধ্যয়নমূলক প্রবন্ধ—ছাত্র-শিক্ষক গবেষক সবার কাজে লাগবে।
Additional information
| Weight | 0.4 kg |
|---|
একই ধরণের গ্রন্থ
সাক্ষাৎকার সংগ্রহ
By জয়ন্ত সরকার
₹600
বাংলা ভাষায় সাক্ষাৎকার ভিত্তিক কয়েকটি বই ইতিপূর্বে প্রকাশিত হলেও তার সংখ্যা খুবই কম। " সাক্ষাৎকার সংগ্রহ " এক্ষেত্রে হতে পারে বেশ কিছুটা ব্যতিক্রমী। সাহিত্য ও সংস্কৃতি জগতের বিশিষ্ট মানুষজনের ব্যক্তিগত জীবন কিংবা সৃষ্টিকর্মের প্রেক্ষাপট আজও অজ্ঞাত রয়ে গেছে বহু পাঠকের কাছে। তাই শুধু সাহিত্য সম্পর্কে তাত্ত্বিক আলোচনা নয়, লেখার বাইরে একজন কবি বা লেখকের নিজস্ব জগতকে তুলে আনার প্রচেষ্টা করা হয়েছে প্রত্যেকটি সাক্ষাৎকারে। তাদের জীবন বা দিনযাপন, বাল্য-কৈশোর, যৌবনের রঙিন দিনগুলি, বন্ধুবান্ধব, পদস্খলন, সম্মান-অসম্মান, ধর্ম-অধর্ম, নৈতিকতা নীতিহীনতা প্রভৃতি নানা বিষয় স্থান পেয়েছে এইসব কথোপকথনে। পাশাপাশি রয়েছে তাদের সংগ্রাম ও বেড়ে ওঠার কাহিনি, যশ ও প্রতিষ্ঠা লাভ, রাজনৈতিক, আর্থ-সামাজিক পরিমণ্ডলের সঙ্গে একাত্মতা ও বিচ্ছিন্নতাবোধ কিংবা নিতান্ত সাদামাঠা নানা কৌতুকস্নিগ্ধ ঘটনার খোলাখুলি বর্ণনা।
যাদের সাক্ষাৎকার নিয়ে এই গ্রন্থ, তাঁরা হলেন মনীন্দ্র গুপ্ত, অলোকরঞ্জন দাশগুপ্ত, অতীন বন্দ্যোপাধ্যায়, মোহিত চট্টোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বুদ্ধদেব গুহ, পবিত্র সরকার, নবনীতা দেবসেন, দিব্যেন্দু পালিত, বাণী বসু, বুদ্ধদেব দাশগুপ্ত, সমরেশ মজুমদার, দেবারতি মিত্র, শংকর চক্রবর্তী, নবারুণ ভট্টাচার্য, শ্যামলকান্তি দাশ, ব্রততী বন্দ্যোপাধ্যায়। টুকরো - টুকরো কথন, অভিজ্ঞতা, ঘটনাপঞ্জী ও তথ্যে সমৃদ্ধ এই সংকলনটি বাংলাভাষার অন্যতম একটি আকরগ্রন্থ হিসাবে বিবেচিত হওয়ার দাবি রাখে।

গন আন্দোলনের ধারা প্রবন্ধ সংকলন
₹300
কমরেড অজয় মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গ ও সর্বভারতীয় রাজ্য সরকারি কর্মচারী আন্দোলনের এক প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব। রাজ্য কো - অর্ডিনেশন কমিটির উন্মেষ ও বিকাশপর্বের নেতা, দীর্ঘকালের সাধারণ সম্পাদক, সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাম্মানিক সভাপতি, ক্রমান্বয়ে চার দফায় লোকসভার নির্বাচিত প্রতিনিধি, প্রতিটি দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। বাগ্মী ও সুলেখক, কমরেড অজয় মুখার্জী তাঁর সারা জীবনের আন্দোলন, সংগ্রাম এবং সংগঠন গড়ে তোলার মধ্য দিয়ে যে অমুল্য অভিজ্ঞতা অর্জন করেছেন বিভিন্ন প্রবন্ধের মধ্য দিয়ে তা ব্যক্ত করেছেন। সেই প্রবন্ধগুলি নিয়েই " গণআন্দোলনের ধারা প্রবন্ধ সংকলন " গ্রন্থটি তৈরী হয়েছে।
গ্রন্থটি সরকারি কর্মচারীদের নানামুখী আন্দোলনের একটি জীবন্ত দলিল। গ্রন্থটি সরকারি কর্মচারীদের শুধু নয়, সমস্ত বামপন্থী গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের শিক্ষিত করবার কাজ করবে।

পঁচিশটি গল্প
₹400
মোটামুটি ২০১০ সাল থেকে করোনাকালের আগে পর্যন্ত একরকম ঢেউহীন অথচ গতিময় সমাজের চিত্রই গল্পগুলির বিষয়বস্তু। পটভূমি কলকাতা। শহুরে মধ্যবিত্ত্ব পরিবারের মহিলাদের যাপনের উপর আলো পড়েছে চেনা-অচেনা নানা আঙ্গিক থেকে। তাদের ভাবনা, তাদের সমস্যা, সমাজ-সংসারে তাদের লড়াইকে কেন্দ্র করে হারজিতের নানা গল্পে সেজে উঠেছে এই বই।

গণতন্ত্র, নাগরিক অধিকার এবং ধর্ম
₹250
গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রধান নীতি হল সাধারণ নাগরিকের মতামত প্রকাশের স্বাধীনতা এবং খোলামেলা পরিসর। কিন্তু বাস্তব চালচিত্র অন্যরকম। কেবল ভারতবর্ষ নয়, এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং লাতিন আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক সমাজ, বিরোধী রাজনৈতিক দল, মানবাধিকার কর্মী ও সংগঠনের উপরে নিরবিচ্ছিন্ন আগ্রাসন চালানো হচ্ছে। এর সঙ্গে তথাকথিত ধর্ম এবং মৌলবাদী ভাবনাপুষ্ট প্রাতিষ্ঠানিক গোষ্ঠীকে সহায়ক উপাদান হিসাবে ব্যবহার করা হচ্ছে। মানুষের উপর কীভাবে ফ্যাসীবাদী কায়দায় অত্যাচার করা হচ্ছে, তার বিস্তৃত তথ্য এবং পরিপ্রেক্ষিত বর্ণনা করা হয়েছে " গণতন্ত্র, নাগরিক অধিকার এবং ধর্ম " গ্রন্থে ।

আলো নেই
₹100
আমলা-খেলােয়াড়-অভিনেতা-অভিনেত্রী-গায়ক-গায়িকারা রাজনীতির অঙ্গনে ঘটনা পরস্পরায় হঠাৎ-ই কেউকেটা হয়ে উঠেছেন, অচিরেই তাদের প্রথম ও শেষ গল্পের নায়ক তীরেন্দ্রর মতাে বেইজ্জৎ হয়ে মুখ কালাে করে ফিরতে হবে। ' আলো নেই ' গ্রন্থের গল্পগুলি টানটান উত্তেজনাপূর্ন, নিঃসন্দেহে পাঠকেরা আকৃষ্ট হবেন।
গল্প প্রসঙ্গে কোনাে কথাই বলা উচিত না, তবু বেশ অনেক আগের লেখা গল্প নতুন গল্পের সঙ্গে মিশিয়ে দিতে গিয়ে কিছুটা বাড়তি সংশয় দানা বাঁধছে, আর তাই কয়েকটা কথাও লিখে ফেললাম। প্রত্যেকটা গল্পই তীব্রভাবে বাস্তব অভিজ্ঞতার ফসল। বানানাে গল্প ফাদিনি।

আকাশবাণীতে তিন দশক
₹100
আকাশবাণীতে তিন দশক গ্রন্থে একদিকে রয়েছে ভারতবর্ষে আকাশবাণীর সূচনার ইতিহাস, আকাশবাণী নামটি রবীন্দ্রনাথের দেওয়া - এই ভুল ধারণার খণ্ডন, আকাশবাণীতে অ্যানাউন্সার, নিউজ রিডার - ইত্যাদি পদে প্রার্থীর কাঙ্ক্ষিত যােগ্যতা এবং অন্যান্য প্রশাসনিক তথ্য; অন্যদিকে ভারতের বিভিন্ন জনপদে - যেমন উত্তর-পূর্ব সীমান্তে নাগাল্যান্ডের রাজধানী কোহিমায়, শৈল-সুন্দরী হিমাচল-রাজধানী শিমলায়, চিত্র প্রতিম পর্বতমালা শােভিত উদয়পুর অথবা ভারত-পাকিস্তানের যুদ্ধ-বিধ্বস্ত জম্মু-কাশ্মীরের দুর্গম-দুর্লভ পার্বত্য ঐতিহাসিক স্থানগুলিতে ভ্ৰমণ-আলেখ্য। অন্তরঙ্গে রয়েছে। আকাশবাণীর ঘনিষ্ঠ নেপথ্য কাহিনী যা পাঠককে যুগপৎ চমকিত ও বিস্মিত করবে।