Add to Wishlist
বর্ণালি
Publisher: একুশ শতক
₹150
উনিশ কুড়ি বছর বয়স থেকে যে সব লেখা কলেজ পত্রিকা, পাড়ার পত্রিকা, সচিত্র ভারত, শাশ্বত ভারত, উদ্বোধন, নবকল্লোল, যষ্টি মধু, পাঠশালা, শুকতারা, কথা সাহিত্য ইত্যাদি পত্রিকায় প্রকাশিত হয়েছিল আর অনেক লেখা খাতাতেই পড়েছিল। সবগুলি একত্রিত করে ‘ বর্ণালি ‘ সংকলনটি তৈরি করা হয়েছে। আশাকরি পাঠকদের ভালো লাগবে।
In stock
Usually dispatched in 2 to 3 days
Safe & secure checkout
SKU:
ES-b01
উনিশ কুড়ি বছর বয়স থেকে যে সব লেখা কলেজ পত্রিকা, পাড়ার পত্রিকা, সচিত্র ভারত, শাশ্বত ভারত, উদ্বোধন, নবকল্লোল, যষ্টি মধু, পাঠশালা, শুকতারা, কথা সাহিত্য ইত্যাদি পত্রিকায় প্রকাশিত হয়েছিল আর অনেক লেখা খাতাতেই পড়েছিল। সবগুলি একত্রিত করে ‘ বর্ণালি ‘ সংকলনটি তৈরি করা হয়েছে। আশাকরি পাঠকদের ভালো লাগবে।
Additional information
| Weight | 0.4 kg |
|---|
একই ধরণের গ্রন্থ
লালমোহন ঘোষ : একটি জীবন
₹50
লালমােহন ঘােষ ছিলেন একজন দেশসেবক। তিনি আমার আদর্শ। মা-বাবার সন্তানদের মধ্যে আমি সব থেকে ছােটো। কিন্তু তার জীবনকথা লিখে রাখার এই গুরু দায়িত্ব আমার উপরেই পড়ল। এই কাজটা আমার ছােড়দার করার কথা, তিনি ছিলেন সাংবাদিক ও লেখক, তার পক্ষে এই কাজটা সহজ এবং সুন্দরভাবে করা সম্ভব ছিল, কিন্তু আমার পক্ষে যা প্রায় অসম্ভব। ভাগ্যক্রমে পেলাম অধ্যাপিকা সুমিতা চক্রবর্তীকে। তিনি আমাকে সাহায্য করতে রাজি হলেন, শুরু করলাম ' লালমোহন ঘোষ : একটি জীবন ' বই-এর কাজ।
বাবার অনুপস্থিতিতে কষ্ট করেও মা ভাইদের লেখাপড়া শিখিয়েছেন। বড়ভাই ইনজিনিয়ার যাদবপুর থেকে, মেজভাই আরটিস্ট গভর্নমেন্ট কলেজ থেকে, সেজভাইকে এগ্রিকালচার পড়িয়েছিলেন, কিন্তু টি. বি. হওয়াতে পড়া শেষ কত পারেনি। পরে রেডিও ইনজিনিয়ারিং শিখে চাকরি পায় ; আর ছােটভাই ট্রিপল এম.এ. ও ল পাশ করে সাংবাদিকতা করে। এই অবস্থায় সবাই চাকরি পেলে আমাদের অবস্থা ভালই হত, কিন্তু 1947-1948 সালে চাকরির বাজার ছিল খুব খারাপ। বিশেষত আমাদের দেশ হয়ে গিয়েছিল পাকিস্তানের অন্তর্ভুক্ত। বাবা বিধানচন্দ্র রায়ের ডাকা মন্ত্রীসভায় যােগ দিলেন না। উপরস্ত সমালােচনা ও বিরোধিতা করলেন। তাতে কংগ্রেসের অনকেই তার উপর ক্ষুব্ধ হলেন। তাতে ভাইদের চাকরি পাওয়ার সম্ভাবনা আরও কমে গেল, এইভাবে অতিকষ্টে দিন কেটেছে মা-বাবার। তবুও বাবা কারাে কাছে মাথা নত করে ছেলেদের চাকরির জন্য অনুরােধ করেননি। এই অবস্থায় দিল্লি থেকে রাজ্যসভায় যােগ দেবার ডাক এল। তাও বাবা ফিরিয়ে দিলেন। এইভাবে শেষ জীবন পর্যন্ত লড়াই করে গেছেন। সেই অবস্থাতেও লােকের দুঃখ কষ্টে এগিয়ে গেছেন। স্বাধীনতা দিবসের পুণ্য দিনে আমার স্বাধীনতা-সংগ্রামী পিতার প্রতি এই আমার নিবেদন।

ঘুরে এলাম পাহাড় মরু সাগরের দেশ
₹200
ভ্রমণ নিয়ে আমার প্রথম বই 'লিড্সের ডায়েরি'। মাঝখানে বেশ কয়েকটি বছর পেরিয়ে এসে ' ঘুরে এলাম পাহাড় মরু সাগরের দেশ ' বইটি আমার ভ্রমণমূলক গ্রন্থ হিসেবে দ্বিতীয় প্রকাশ। কিশোরীবেলা থেকে আজ প্রবীণত্বের মধ্যগগনে পৌঁছে অনুভব করছি ভ্রমণের নেশা আমার অস্তিত্বে মিশে গিয়েছে। আমার ভালো লাগে লেখার ভিতর দিয়ে পাঠককে আমার সাথে আমার পাশে নিয়ে সর্বত্র ঘুরে বেড়াতে। বাংলার বহু প্রথিতযশা ভ্রমণ কাহিনি লেখকেরা আমার মধ্যে যে নেশার বীজ বপন করেছিলেন তার অবদানও কিছু কম নয়। আমার বারবার মনে হয়েছে আমি যা দেখেছি, যা অনুভব করেছি তা শুধু নিজে উপলব্ধি না করে যাঁরা বেড়াতে ভালোবাসেন তাঁদের মাঝেও যদি পৌঁছে দেওয়া যায়, এই ভাবনা থেকেই লেখার তাগিদ অনুভব করেছি। পুস্তিকাকারে ভ্রমণের অভিজ্ঞতা লিপিবদ্ধ করে প্রকাশ করার থেকে আর ভালো কিই বা হতে পারতো।

লোকসঙ্গীতের চরাচর
₹200
লোকসঙ্গীত লোকায়ত জীবনের স্বতঃফূর্ত প্রকাশ। পৃথিবীর যেকোনো সাহিত্যেই তার নানামুখী বিস্তার ও বহুবিধ প্রকার চোখে পড়ার মত। ক্রমশঃ লুপ্ত এ হারামনি গবেষক, লেখকদের কপালে চিন্তার ভাজ ফেলেছে। এ বইটি তাদের সুচিন্তিত ও গবেষণালব্ধ তির্যক আলোচনায় সমৃদ্ধ। সময় ও সমাজের বহমানতার ফসল এ সঙ্গীত লোকজীবনের দর্পনও বটে। নাগরিক জীবনের শত ব্যাস্ততার মাঝে এ দর্পণে একবার নিজেদের ফিরে দেখা। ইতিহাস ও ঐতিহ্যের মিলন সেতু পেরিয়ে আত্ম-আবিস্কারের খানিকটা চেষ্টাও বলা যেতে পারে। লোকসংস্কৃতির চর্চার ইতিহাসে এ বইটি ব্যতিক্রমী সংযােজন হয় রইল।

নির্বাচিত পঁচিশটি গল্প
By তৃষ্ণা বসাক
₹200
তৃষ্ণা বসাক এই সময়ের বাংলা সাহিত্যের একজন একনিষ্ঠ কবি ও কথাকার। গল্প, উপন্যাস, কবিতা, কল্পবিজ্ঞান, মৈথিলী অনুবাদকর্মে তিনি প্রতিমুহুর্তে পাঠকের সামনে খুলে দিচ্ছেন অনাস্বাদিত জগৎ। দীর্ঘ সময় ধরে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত এবং অপ্রকাশিত সমস্ত গল্পগুলি থেকে শুধুমাত্র পঁচিশটি নির্বাচিত গল্প নিয়ে প্রকাশিত হল ' নির্বাচিত পঁচিশটি গল্প ' সংকলনটি। স্থান পেয়েছে মৃদু বসন্ত ও কয়েকটি বেড়াল, জলযাচক, অমেরুদণ্ডী এবং বৃষ্টি আসবে এর মতো কিছু উল্লেখযোগ্য এবং সারা জাগানো গল্প।

অন্ধ জন্মান্ধদের কথা অথবা একটি প্রেমের উপাখ্যান
By সমীর রক্ষিত
₹100
প্রথমত এই ' অন্ধ জন্মান্ধদের কথা অথবা একটি প্রেমের উপাখ্যান ' উপন্যাসটি শারদ সংখ্যা নন্দন ২০১৫-তে প্রকাশিত হয়। স্বল্পায়তনের এই উপন্যাসটি মােটামুটি এভাবেই আমার ভাবনায় ছিল। তবে একটি দুটি ক্ষেত্রে সামান্য কিছুটা যুক্ত করার ভাবনাও ছিল। তেমনটা করেই এই উপন্যাসটি প্রকাশিত হল। এই প্রসঙ্গে আমি সেই সব পাঠক-পাঠিকা ও শুভানুধ্যায়ী ও সাহিত্যিক বন্ধুদের স্বত:স্ফূর্ত মতামত জানাবার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।