Add to Wishlist
একই ধরণের গ্রন্থ
সমীর রক্ষিত লেখা ও লেখক
₹400
সমীর রক্ষিত, পূর্ববঙ্গ থেকে চলে আসা এক মধ্যবিত্ত পরিবারের মেধাবী যুবক ইঞ্জিনিয়ার হবার জন্য উত্তরবঙ্গ থেকে এলেন কলকাতায়। ইঞ্জিনিয়ার হলেন ঠিকই, কিন্তু মনের মধ্যে লালন করেছিলেন লেখক হবার সংকল্প। প্রথম গল্প প্রকাশিত হয়েছিল ১৯৬৮-তে। তারপর থেকে আজ পর্যন্ত নিরবচ্ছিন্ন সাহিত্যচর্চা। গল্প, উপন্যাস প্রধানতঃ, সঙ্গে প্রবন্ধ, আত্মপর্যালােচনা, কবিতা, ভ্রমণ-সাহিত্য, ছােটোদের জন্য লেখা। কর্মজীবনে ছিলেন স্থাপত্যবিদ্যার অধ্যাপক। দীর্ঘ লেখক-জীবনে মতাদর্শগত প্রশ্নের সামনে নিজের নৈতিকতা বিসর্জন দেননি কখনও। সমাজ, ইতিহাস, মনস্তত্ত্ব, আধুনিক বিশ্ববীক্ষা এবং নিজস্ব শিল্পশৈলী-তাঁর সৃষ্টিতে এই সবেরই উজ্জ্বল উদ্ভাস। বিশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে এই সময় পর্যন্ত বাংলা কথাসাহিত্যের একটি স্বাক্ষর অন্যতম প্রতিনিধি সমীর রক্ষিতকে কেন্দ্র করে পরিকল্পিত ' সমীর রক্ষিত লেখা ও লেখক ' সংকলনে পাবেন অনেক ভাবনার উপাদান।

মানব সত্তার অভিপ্রায়
₹200
লােকে বলে দর্শন বা ভাবনা জ্ঞাপন করতে হয় জনমানসে ছড়িয়ে দেবার জন্য। কিন্তু সেই জ্ঞাপনের কি কোনাে দর্শন থাকে? হ্যা, নেপথ্যেও এক স্বকীয়তার দর্শন থাকে। ' আমি-সত্তার অভিপ্রায় ' -ই সেই দর্শনের উৎস। আবার নানা অভিপ্রায়ের দ্বন্দ্ব, বিরােধই আসলে যাবতীয় সামাজিকতার উৎস। তাই অভিপ্রায়ের দ্বন্দ্বের মধ্যেই রয়েছে যাবতীয় দমনপীড়ন, শােষণ এবং বিদ্রোহের কারণগুলি। কখনাে সাধারণ 'আমি'-র সঙ্গে প্রবল প্রতিষ্ঠানের, স্বৈরাচারী আমি-র সঙ্গে শােষিতের, আবার সবার ‘আমি’-র সঙ্গে ভােগের নেপথ্যে থাকা অদৃশ্য শক্তির। এই-ই হল জ্ঞাপনদর্শনের অন্দরমহল। সংগ্রহ করার মতো একটি বই ' মানব সত্তার অভিপ্রায় '

মেঘে ঢাকা নক্ষত্ররা
By ঈশা দাশগুপ্ত
₹200
মহাত্মা গান্ধীর অনেক আগেই আর একজনকে ‘মহাত্মা” নামে ডেকেছিল মানুষ। দল, রাজনীতির বাইরে ভারী স্বতঃস্ফূর্ত ছিল সে ডাক। তার লেখা বই থেকেই প্রথম জন্ম নেয় 'দলিত' মহাশব্দটি। তিনি জ্যোতিবা ফুলে, মহারাষ্ট্রের ইতিহাস যাঁকে চেনে মহাত্মা ফুলে নামে। বাংলা যখন জাতিভেদ বিরোধী আগুনের তাতটুকুও নেই, তখন মহারাষ্ট্রে জ্যোতিবা ফুলে সাবিত্ৰীবাঈ ফুলে তৈরী করেছিলেন এই আন্দোলন – যেমন ছিল তার আগুন, তেমনই ছিল তাপ। সেই তাপটুকু এক মুঠোতে ধরার চেষ্টা করে এই বই। বাংলা থেকে ঠিক মুখ ফিরিয়ে নয়, বাংলাকে মনে রেখেই দেশের দিকে তাকাবার চেষ্টা করে এই বই। যেমন, বেথুন স্কুল প্রতিষ্ঠার অনেক আগেই তৈরী হয় সাবিত্রীবাঈ-এর মেয়েদের ইস্কুল – সে ইতিহাস কাহনও গায় এই বই "মেঘে ঢাকা নক্ষত্ররা"। সেই পথেই আসেন ছত্রপতি সাহু, তারাবাঈ, বাবাসাহেব আম্বেদকরও - তাদের এক আকাশ মাথা তুলে দাঁড়াবার কথন নিয়ে।

পঁচিশটি গল্প
By তন্বী হালদার
₹350
এই পঁচিশটি গল্প মূলত গল্পহীন গল্প। এই ধরনের গল্প ইংরেজিতে লেখা হলেও বাংলায় খুব বেশি লেখা হয় নি। এই গল্পগুলো পড়তে বসলে নেশা না করেও অদ্ভুত এক নেশায় বুঁদ হয়ে যাওয়া যায়।

রবীন্দ্রনাথ ও অন্যান্য
By উৎপল ঝা
₹200
তার অবলম্বন, তার ঈশ্বর-রবীন্দ্রনাথ। পূর্ণতার কাছাকাছি কতদূর পৌঁছতে পারেন একজন মানুষ তার অমােঘ-উজ্জ্বল দৃষ্টান্ত রবীন্দ্রনাথ। একদিকে রবীন্দ্রনাথ অন্যদিকে বাকি ভুবন বাংলা সাহিত্য সংস্কৃতির জগত। পেশার সূত্রেই মিলেছিল সৃজনশীল শিল্পী-সাহিত্যিকদের ঘনিষ্ঠভাবে জানবার। গড়ে উঠেছিল বই ও পত্র-পত্রিকার জগতের সঙ্গে এক নিবিড় সম্পর্ক। ' রবীন্দ্রনাথ ও অন্যান্য ' বইয়ের দু-মলাটের মাঝে সেই সব প্রসঙ্গ, যা চার দশক ধরে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ পেয়েছে। বিশেষজ্ঞদের বয়ান নয়, নেহাত সংবেদনশীল অনুভব। ভেসে যাওয়ারই কথা, তবু ধরে রাখার ব্যর্থ চেষ্টা হয়তাে।

শিক্ষক আন্দোলনের ধারা
₹100
নিখিল বঙ্গ শিক্ষক সমিতি ভারতের অন্যতম বৃহৎ ও প্রাচীনতম শিক্ষক আন্দোলনের সংগঠন, যা প্রগতিশীল চিন্তা ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রে আস্থা জ্ঞাপন করে। শিক্ষাক আন্দোলনের পাশাপাশি শ্রমিক, কর্মচারি, সাংস্কৃতিক আন্দোলন গড়ে তােলার ক্ষেত্রেও এই সংগঠন উল্লেখযােগ্য ভূমিকা পালন করে চলেছে। মাধ্যমিক শিক্ষকদের অর্থনৈতিক সামাজিক উন্নয়নে সমিতি প্রতিষ্ঠা লগ্ন থেকে অবিরত সংগ্রাম আন্দোলন করে চলেছে। ' শিক্ষক আন্দোলনের ধারা ' পুস্তকটিতে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির শিক্ষা তথা শিক্ষক আন্দোলনের ধারাবাহিকতা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আন্দোলনের ইতিহাসটির গুরুত্ব কোনভাবেই অস্বীকার করা যায় না। এই প্রয়ােজনের কথা মাথায় রেখেই এই পুস্তকটি প্রকাশের আয়ােজন যা সমাজের প্রগতিশীল মানুষ ও শিক্ষক আন্দোলনের সাথে যুক্ত ব্যক্তিদের শিক্ষা আন্দোলন জানার লিপ্সা তৃপ্ত করবে। এবং প্রগতিশীল ভাবনা চিন্তার সহায়ক হবে।