Add to Wishlist
নির্বাচিত শ্রেষ্ঠ কবিতা
Publisher: একুশ শতক
₹150
শ্যামলকান্তি দাশ – সত্তর দশকের কবিতাভুবনের এক অন্যতম অনিবার্য ও অগ্রগণ্য নাম। গ্রামবাংলার মাটির সঙ্গে শহরের ইস্পাতকে মিশিয়ে দিয়ে বাংলা কবিতায় এনেছেন এক ভিন্নতর স্বাদ ও অনন্য আবেদন – যা একেবারেই তাঁর নিজস্ব ঘরানা। পেয়েছেন অসংখ্য পুরস্কার এবং সম্মাননা। ১৯৭৭ থেকে ২০১৪ পর্যন্ত প্রকাশিত তাঁর বাইশটি কবিতার বই থেকে বাছাই কবিতাগুলি নিয়ে ” নির্বাচিত শ্রেষ্ঠ কবিতা ” গ্রন্থ।
Usually dispatched in 2 to 3 days
Safe & secure checkout
SKU:
49
শ্যামলকান্তি দাশ – সত্তর দশকের কবিতাভুবনের এক অন্যতম অনিবার্য ও অগ্রগণ্য নাম। গ্রামবাংলার মাটির সঙ্গে শহরের ইস্পাতকে মিশিয়ে দিয়ে বাংলা কবিতায় এনেছেন এক ভিন্নতর স্বাদ ও অনন্য আবেদন – যা একেবারেই তাঁর নিজস্ব ঘরানা। পেয়েছেন অসংখ্য পুরস্কার এবং সম্মাননা। ১৯৭৭ থেকে ২০১৪ পর্যন্ত প্রকাশিত তাঁর বাইশটি কবিতার বই থেকে বাছাই কবিতাগুলি নিয়ে ” নির্বাচিত শ্রেষ্ঠ কবিতা ” গ্রন্থ।
Additional information
| Weight | 0.4 kg |
|---|
একই ধরণের গ্রন্থ
যাপনে উদযাপনে : সাহিত্য ও বোধিচর্চা
By শুভময় রায়
₹200
' যাপনে উদযাপনে : সাহিত্য ও বোধিচর্চা ' সংকলনের অন্তর্ভুক্ত ষােলােটি প্রবন্ধের অধিকাংশই লেখা হয়েছে সাহিত্য ও বােধিচর্চার ক্ষেত্রে, স্বদেশ ও বিদেশের কয়েকজন অগ্রপথিকের ভিন্ন ভিন্ন কালপর্বের জন্ম বা মৃত্যুবার্ষিকী উদ্যাপনকে আলােকের ঝরণাধারায় প্রদীপ্ত করার প্রয়াসে। কোনােটি মৃত্যুর অব্যবহিত পরে লেখা শােকসন্দর্ভ, কোনােটি আবার সাফল্যের শীর্ষে ওঠা মানুষটির যাপনচিত্র। কোথাও আছে প্রতিতুলনার রূপরেখা, কোথাও বা মহাজীবনের বর্ণময়তার মধ্যেই নিহিত আঁধারকে ফিরে দেখা। তত্ত্ব, তথ্য, বিশ্লেষণ, বিনির্মাণ এই প্রবন্ধগুলির গবেষণার পরিসরটিকে আরাে বিস্তৃত করেছে। বােধিচিত্তচর্চায় এমন অবিরাম অনুসন্ধান চলতে থাকুক - কোনাে না কোনাে চিরভ্রান্ত সিদ্ধান্তে পৌঁছতেই হবে, এমন অভিপ্রায় ছিল না প্রাবন্ধিকের। সেখানেই এই প্রবন্ধ সংকলনের সার্থকতা।
প্রবন্ধগুলি হলো ' রবীন্দ্রনাথকে, শরৎচন্দ্রের না পাঠানো চিঠি ', ' কবি ও সন্ন্যাসী - সম্পর্কের আলোছায়ায় ', ' মার্কস ও বিবেকান্দ : দুই মানবতাবাদী ', ' শেকসপিয়র ও রবীন্দ্রনাথের নাটক : প্রতিতুলনার রুপরেখা ', ' লোকসংস্কৃতি, ব্রাত্যজন ও রবীন্দ্রনাথ ', ' ছোটোগল্পে সমাজবাস্তবতা - বন্দ্যোপাধ্যায় ত্রয়ী ', ' ধর্ম ও দৈশিকতা - রবীন্দ্রপ্রসঙ্গ ', ' মানুষ বিবেকানন্দ ', ' নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটোগল্প : তত্ত্ববেত্তার তত্ত্ববিসর্জন ', ' ফ্যাসিবাদ ও রবীন্দ্রনাথ ', ' ক্রিস্টোফার ফ্রাই : অবরেণ্যে বরি ', ' শার্ল বোদল্যের এবং... ', ' সার্ধশত জন্মবর্ষে চর্চিত অচর্চিত পিরানদেলও ', ' জেন অস্টেন : তিরোধানের দ্বিশতবর্ষে ', ' বব ডিলান প্রশ্নগুলি : সহজ, উত্তরও তো জানা ', ' বিদায়, গ্যুন্টার গ্রাস ' ইত্যাদি। ষোলোটি প্রবন্ধের এই সংকলন পাঠককে চিনিয়ে দেবে এক আপসহীন প্রাবন্ধিককে।

পড়ুয়ার ছোট গল্প
₹200
উনিশ শতকের একান্ত নিজস্ব শিল্পকৃতি হিসেবে ছোটগল্প জন্ম নিয়েছিল জায়মান ব্যক্তিসত্তার চেতনায়। আধুনিকতার পর্বে - পর্বান্তরে ব্যক্তির স্বরূপ যত বদলে যেতে লাগল, ছােট গল্পের অন্তর্বস্তু ও প্রকরণ, ভাষাবােধ ও শিল্পিত অন্ধিষ্ট তত রূপান্তরিত হলাে। বিশ শতকের অভূতপূর্ব জটিলতা আত্মস্থ করতে-করতে ছােটগল্প থেকে এমন কী ঝরে গেল গল্পও। এই অনিবার্য প্রবণতা লেখক-সত্তার ভূমিকাকেও অনবরত বদলে দিচ্ছে। সময়ের অভিঘাতে গ্রহীতা পাঠকের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হলাে না কেবল, লেখক-কেন্দ্রিকতাও প্রত্যাখ্যানের মুখােমুখি হলাে। পড়ুয়ার চোখে ছােটগল্পের প্রতিবেদন কত আশ্চর্য ইন্দ্রজালের উৎস, তার কিছু নিদর্শন গ্রথিত রইল এই বইয়ে। বাংলা সাহিত্যে যাঁরা গল্প বিশ্বের স্থপতি হিসেবে প্রসিদ্ধ, তাদের রচনা পাঠের আনন্দে শরিক হবেন উৎসুক পড়ুয়ারা - এই প্রত্যয়ে নিবেদিত হচ্ছে শিল্পিত জীবনের কিছু নিবিড় উন্মােচন ' পড়ুয়ার ছোট গল্প ' গ্রন্থে।

ভারতের অনুপম লোকনৃত্য কলা
₹600
ভারতের লোকনৃত্য অগণন। রূপে রসে স্নিগ্ধ। স্থান মাহাত্ম্যে ভাস্বর। নৃত্য আঙ্গিক, চঞ্চল চরণছন্দে মুদ্রা কেবল রেখাগতি নয়। আরও, আরও কিছু। দৃষ্টি সুখের সৃজনমুদ্রা। লেখক স্বচক্ষে প্রত্যক্ষ করেছেন নানারঙের নিতি নৃত্য, লোকনৃত্য। ভারত সরকারের সংস্কৃতি কেন্দ্রের উপ - অধিকর্তা হওয়ার দরুন , কর্মসূত্রে রাজ্য রাজ্য ঘুরে সংগ্রহ করেছেন নৃত্যকলা। সরল বিশ্লেষণ, তৌলবিচার, শিল্পীদের শরীরী নৃত্যছন্দ, রূপবিভৰ, বস্ত্ৰ আবরণ, আভরণ স্থানিক রূপ বৈশিষ্ট্য, মেলা উৎসব, পুজো-পার্বণ লোকবিশ্বাস, সংস্কার আনন্দের বর্ণ সমাহার লক্ষ করা যাবে আমাদের দেশের সাড়ে চারশোর অধিক লোকনৃত্যে। ফলকথা, দীর্ঘ অভিজ্ঞতার ফসল - " ভারতের অনুপম লোকনৃত্য কলা" । পুলকিত হবেন, নবীন শিল্পী ও নৃত্যকলা রসের সন্ধানী। খুঁজে নিতে পারেন অনেক, অনেক কিছু। এবং সমৃদ্ধ করতে পারেন, নিজেকে আপন চর্যার শ্রমজলে, ঐরূপে ও ঐশ্বর্যে।

পুরুলিয়ার মন্দির
₹300
পুরুলিয়া জেলার মন্দির স্থাপত্যের হাজার বছরের ব্যাখ্যা ও মননশীল বিশ্লেষণ এই গ্রন্থে বিধৃত হয়েছে। জেলার প্রস্তর নির্মিত শিখর মন্দির, পীড়া মন্দির, চারচালা, আটচালা, পঞ্চরত্ন মন্দির, জোড়বাংলা মন্দিরগুলির চিত্রসহ ও বিস্তারিত বিবরণ এখানে উপস্থাপিত হয়েছে। প্রায় ৭০ টি মন্দির সম্পর্কে বিস্তারিত আলোচনা গ্রন্থের মর্যাদা বাড়িয়েছে।

মানবজাতি কি বিনাশের পথে
₹350
সভ্যতার অন্যতম অভিশাপ দূষন। বায়ু দূষন, জল দূষন, মাটি দূষন। এছাড়া জনসংখ্যা অত্যধিক হারে বৃদ্ধি, নির্বিচারে সবুজ নিধন, অস্বাভাবিক শক্তি চাহিদা, যানবাহনের সংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত কল-কারখানা, অ্যাকুইফার নিঃষেশ করে জল উত্তোলন, সবে মিলে বিপদ চারিদিক থেকে গ্রাস করছে। বিপদের শিকড় কতটা গভীরে, আদৌ প্রতিকারের উপায় আছে কিনা ইত্যাদি বিষয় আলােচিত হয়েছে ' মানবজাতি কি বিনাশের পথে ' গ্রন্থে। বিশ্বে সমগ্র মানবজাতি আজ এক গভীর সংকটের মুখে। গণজাগরণ, বিপদ সম্পর্কে সচেতন হওয়া, প্রয়ােজনে প্রতিরােধ গড়ে তােলা ছাড়া অন্য পথ নাই। এই বইয়ের প্রধান উদ্দেশ্য বিপদ সম্পর্কে সাধারন মানুষকে অবহিত করা।

ঐতিহাসিক পদচিহ্ন
By প্রভাত সেন
₹400
ভারতবর্ষে কমিউনিস্ট আন্দোলনের সূচনা যাঁরা করেছিলেন সৌমেন্দ্রনাথ ঠাকুর তাঁদের অন্যতম। তাঁর দলের নাম হয় কমিউনিস্ট লিগ অফ ইন্ডিয়া , ক্রমশ সিপিআই দলের ছায়া থেকে তাঁরা সরে আসেন এবং তৃতীয় পার্টি কংগ্রেসে দলের নাম হয় Revolutionary Party Of India (RCPI)। বর্তমান গ্রন্থের লেখক প্রভাত সেন। সৌমেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে পরিচয় হওয়ার পর থেকেই এবং কমিউনিস্ট লিগের শুরু থেকে শেষজীবন পর্যন্ত একত্রে কাজ করেছেন।
তাঁর লেখার মধ্যে দিয়ে প্রাক স্বাধীনতা ১৯৩০ থেকে স্বাধীনতা উত্তর ১৯৫০ পর্যন্ত দেশের ও বিদেশের পটভূমিকায় RCPI দলের রাজনৈতিক চিন্তার ও কার্যাবলির বিবরণ তুলে ধরেছেন প্রভাত সেন। এই গ্রন্থ নেহাত স্মৃতিকথা নয় - এক জ্বলন্ত সময়ের দলিল।