জ্যোতি বসু কেন জ্যোতি বসু
₹600
'জ্যোতি বসু কেন জ্যোতি বসু' নামাঙ্কিত গ্রন্থে কমরেড জ্যোতি বসু সম্পর্কে তথ্য সংবলিত যে সব কথা উল্লেখ করেছেন তা সত্যিকারের একটি রাজনৈতিক জীবন আলেখ্য। ছয়টি খণ্ডে প্রকাশিত হতে চলেছে বইটি। এই খণ্ডে জ্যোতি বসুর জন্ম থেকে ১৯৫৩ সাল পর্যন্ত কর্মকাণ্ডের আলোচনা রয়েছে। একজন সাধারণ ছাত্র জ্যোতি বসুর ক্রমান্বয়ে মার্কসবাদী হয়ে ওঠার এবং গণসংগঠনের মধ্যে কাজ করতে করতে পার্টিসদস্য থেকে পার্টিনেতা ও দক্ষ সংগঠক হয়ে ওঠার আনুপূর্বিক বর্ণনা এই গ্রন্থের একটি বিশিষ্ট দিক।
পশ্চিমবঙ্গ তথা ভারতে জ্যোতি বসুর প্রায় সাত দশকের রাজনৈতিক কর্মকান্ডের সঙ্গে পাঠকের পরিচয় ঘটিয়ে দেবে এই বই। জ্যোতি বসুর জন্মের ১১১ তম বর্ষে তাঁর সম্পর্কে লেখা এই বইটির এই খণ্ডটি পাঠক সাধারণের কাছে একটি আকর গ্রন্থ হিসাবে বিবেচিত হতে পারে।
বর্তমান প্রজন্মের তরুণ তরুণীদেরও বিগত প্রায় সাত দশকের বাংলার বামপন্থী আন্দোলন-সংগ্রামের ইতিহাস জানতে ও বুঝতে অবশ্যই সাহায্য করবে বইটি।

ঝাঁকি দর্শন
₹150
প্রবীণ কবি কৃষ্ণ ধর দীর্ঘকাল সম্পাদনা ও সাংবাদিকতা করেছেন। তাই নির্মেদ লক্ষভেদী গদ্য রচনায় তিনি সিদ্ধহস্ত। একটি টানা স্মৃতিকথা লিখেছেন কয়েক বছর আগে। সেখানে জীবন ও দর্শনের অনেক কথা বলেছেন, তবু যেন শেষ হয়নি সেই বলা। এবার স্মৃতির ঝাপি খুলে নতুন করে দর্শনের চেষ্টা, লিখেছেন ' ঝাঁকি দর্শন '। টুকরাে গদ্যর এক বর্ণময় বুনন, কেউ কারও সঙ্গে যুক্ত নয়, কিন্তু পরও নয়, যেন পড়শি।

টিপিক্যাল মিডিলক্লাস
₹100
‘ টিপিক্যাল মিডিলক্লাস ’ গ্রন্থটিতে তিনি, সমকালীন ও আধুনিক দিশাহীন মধ্যবিত্ত শ্রেণির পােস্টমর্টেম করেছেন। মােট সতেরােটি গল্প গ্রন্থটিতে সংকলিত হয়েছে। মধ্যবিত্ত এবং নিম্নমধ্যবিত্তের সমকালীন জীবনের বহুমাত্রিক কোণ থেকে গড়ে ওঠা গল্গুলি সম্পূর্ণ এক অনুভূতির দরজা খুলে দেয়।
তিনি যা দেখেছেন যা বুঝেছেন তাই নিয়েই গড়ে তুলতে চেষ্টা করেছেন নিজস্ব আখ্যান। তাই নিয়েই তার গল্পের পটভূমি। প্রায় সব গল্পই নগরজীবনকেন্দ্রিক। নগরজীবনের মধ্যবিত্ত, সে এক প্রভুজীব। ঈর্ষা, স্পর্শকাতরতা, লােভ, যৌনতা, আদিম রিপু থেকে শুরু করে অর্থনৈতিক নিরাপত্তাহীনতা–পােষা বিড়ালের মতন। রসায়ন ঘটিয়েছেন, সমকালীন মধ্যবিত্ত শ্রেণির জীবনযাপনের এটোকাটা, সাংসারিক ও পারিবারিক জীবনের আত্মকেন্দ্রিকতা, দেউলিয়াপনা ও হ্যাংলামাে। অতি আধুনিক সংলাপ, চলিত কথােপকথন এককথায় বলা যায় যে কথার মধ্যে পােশাক পরানাে হয়নি, মনে হতে পারে সমকালীন কিছু সংলাপের শব্দই বাস্তবে আপনার আশেপাশে ভ্রমণ করছে।

টুকরো হাসির জেল্লা
₹200
'হাসি' এই ছোট্ট শব্দটা এখন লাখ টাকা দামী। ভুবন গ্রামে সবকিছুই মেলে। কিন্তু সেইভাবে পাওয়া যায় না ভেতর থেকে উঠে আসা দম ফাটা হাসি।
পিঠে পড়ার বোঝা নিয়ে সাত সকালে দৌড়োচ্ছে ঘাড়ে-গর্দানে এক দল শিশু। ভবিষ্যৎ গড়তে হাসিমুখ লোপাট হয়ে গেছে। প্রতিযোগিতার ইদুর দৌড়ে ক্লান্ত আধ ফোঁটা মিষ্টি কুঁড়িরা কুড়িতেই 'বুড়ি'। অকারণ বদহজমের হাত থেকে রেহাই দেবার চেষ্টায় লেখকের এই হাসির মুখশুদ্ধি ।

ঠিকানা : খাট
₹750
ধারাবাহিক প্রকাশিত হওয়ার সময় ‘ঠিকানা : খাট’ তীব্র আকর্ষণ সৃষ্টি করেছিল। বহু বিখ্যাত এবং সমাজের নানা আঙিনায় ছড়িয়ে থাকা অসংখ্য চেনা-চেনা মানুষের কথা এসেছে এই স্মৃতিগদ্যে। তীব্র শ্লেষ, তির্যক মন্তব্য, তথ্যের প্রতি অনুরাগ অথচ ঘোড়ার চালে লাফিয়ে লাফিয়ে চলা। নিথর চিত্র, চলচ্চিত্রের মতো চলমান। নক্ষত্রমণ্ডলীর কথা আছে, আবার আছে আটপৌরে মানুষের কথাও। নিত্যপ্রিয় ঘোষের কলমে এত সম্পদ লুকিয়ে ছিল? তীব্র গতি, নিরাসক্ত ভঙ্গি, লেখকের বিশাল ব্যাপ্ত মেধাসম্পন্ন পরিজনদের কথা উপহারপ্রাপ্তি পাঠকসমাজের।

ডেভিড ম্যাককাচন চর্চা
₹250
ডেভিড ম্যাককাচন - এক ব্যাতিক্রমী ভারতবন্ধু। বাংলার মন্দির এবং বাংলার পটচিত্র নিয়ে চর্চা করতে গেলে ডেভিডকে স্মরণ করতে হবে। না বাইবেলের ডেভিড নয় - বঙ্গপ্রেমিক ডেভিড ; পুরো নাম- ডেভিড জন ম্যাককাচন (১৯৩০-১৯৭২)।
একুশ শতকে ডেভিড চর্চার নতুন অধ্যায় শুরু করা হোক। তাঁকে শুধু মন্দিরপ্রেমী হিসাবে দেগে দেওয়া ঠিক নয়। মন্দির - মসজিদ - গির্জা - বৌদ্ধবিহার নিয়ে তাঁর আগ্রহ অপরিসীম। আসলে তিনি সমন্বয়বাদী। তিনি প্রাচ্যের স্থাপত্যশিল্প মজে ছিলেন। প্রাচ্য - পাশ্চাত্যের সম্প্রীতি সূত্র সন্ধান করেছিলেন।
৩২ টি গুরুত্বপূর্ণ লেখায় ধরা পড়েছে সামগ্রিক ডেভিড ম্যাককাচন। শুধু জীবন - সান্নিধ্য স্মৃতি সুধা নয়, তাঁর গবেষণা কর্মের মূল্যবান মূল্যায়ণ করা হয়েছে বইটিতে। শুধুমাত্র বাঙালি তথা ভারতীয়দের পর্যালোচনা নয়, সেই সঙ্গে বিদেশি গবেষকদের এক মিলিত সম্মিলন। বিস্মৃত এক বিদেশি বঙ্গবন্ধুকে নিয়ে এক দুষ্প্রাপ্য দলিল।
১. বঙ্গপ্রেমিক ম্যাককাচনের মূল্যায়ণ নিয়ে এই প্রথম সর্ববৃহৎ উদ্যোগ।
২. বাংলা ভাষায় দেশি বিদেশি সমালোচকদের পর্যালোচনা একই মলাটে আনা হলো।
৩. ম্যাককাচন সম্পর্কে বিভিন্ন পত্র - পত্রিকায় ছড়িয়ে থাকা, নির্বাচিত পুরাতন রচনার সাথে একবারে নির্দিষ্ট নতুন রচনাও সামনে আনা হলো।
৪. সত্যজিত রায়ের ' ম্যাককাচন ' বানানটি ব্যবহার করা হয়েছে।

তপন বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত উপন্যাস
₹350
বাংলা সাহিত্য তত্ত্বের এক নির্দিষ্ট গবেষক ড. মাম্পি বৈদ্য এর দীর্ঘদিনের গবেষণালব্ধ ফসলকে 'তপন বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত উপন্যাস : আখ্যানতত্ত্ব ও নিন্মবর্গীয় চেতনার আলোকে' তার বই আকারে প্রথম উদ্যোগ।

তরুণ রুশ
₹150
রুশবিপ্লবের পরে বিশ্বের বিভিন্ন দেশে কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে। তাসখন্দে ভারতীয় কমিউনিস্ট পার্টি তৈরী হলে ব্রিটিশশাসিত ভারতীয় উপমহাদেশে তা নিষিদ্ধ ঘোষিত হয়। তবু সঙ্গোপণে দলের কার্যক্রম পরিচালিত হলে মার্কসীয় তত্ত্ব ও তার প্রয়োগসংক্রান্ত বইয়ের অপ্রতুলতাহেতু তৎকালে ঢাকায় 'গণসাহিত্য চক্র', কলকাতায় 'ন্যাশনাল বুক এজেন্সি' এবং ‘বর্মণ পাবলিসিং হাউস’ এই ঘাটতি মেটাতে দায়বদ্ধতার ভূমিকা পালন করে। ফলে সমকালের রুশবিপ্লব, বলশেভিক দল, লেনিন, মার্কসীয় রাজনৈতিক ও অর্থনৈতিক তত্ত্ববিষয়ক বেশকিছু গ্রন্থ রচিত হয়। বহু বিদেশী মার্কসীয় গ্রন্থও অনূদিত হয়। এই সময়ে ২৫ বছরের তরুণ কমিউনিস্ট রেবতী বর্মণ রচনা করেন ‘তরুণ-রুশ’।
বিপ্লোত্তর রাশিয়ার তৎকালীন রাষ্ট্রব্যবস্থা ও সমাজ, বিপ্লবের পূর্বাভাস, রাশিয়ার সাহিত্যধারা, রাজনৈতিক সাহিত্যকৃতি, মার্কস ও কম্যুনিজম, শেষ বিপ্লব, বিপ্লবোত্তর সোভিয়েত ইউনিয়নের প্রচার, নতুন অর্থনৈতিকব্যবস্থা এবং সমকালীন পররাষ্ট্রনীতি নিয়ে সংক্ষিপ্তসারে বিশ্লেষিত এই গ্রন্থটি বঙ্গদেশে তরুণ রাশিয়ার স্বরূপ উদ্ঘাটন করে। রুশ বিপ্লবের শতবর্ষ পরে গ্রন্থটি এখনও একটি সময়ের দলিল হিসেবে বিশেষভাবে প্রাসঙ্গিক।

তিথির মেয়ে
₹100
সোহম ব্যাঙ্ক ম্যানেজার। ছেলেকে ক্রিকেটার বানাতে চেয়েছিলেন। পারেন নি। ফলে সোহম প্রচণ্ড রাগে ছেলেকে মেরে ফেলেন। পরে একটি ছেলেকে দত্তক নেবার কথা ভাবেন। অনুরাধা মানতে চায় না। তিমির একজন নৈরাশ্যে ডুবে যাওয়া যুবক, তিথি তার প্রাক্তন স্ত্রী। ডিভোর্স হবার কারণ তিনি একটি মেয়ে (ঝিনাই) দত্তক হিসাবে গ্রহণ করে। নিখিলেশ আধ পাগলাটে চরিত্র। একসময় আদর্শবাদী রাজনীতি করতেন। দীক্ষাগুরু সুবল রায় হত্যায় তিনি অভিযুক্ত। যদিও তা চক্রান্ত। নিখিলেশ মৌসুমীকে ভালবাসত, মৌসুমী অনাথ। প্রেগন্যান্ট অবস্থায় মৌসুমীকে ত্যাগ করে নিখিলেশ। তিনি ঝিনাইকে ঘিরে স্বপ্ন দ্যাখে। সিঙ্গল মাদার হিসাবে সে প্রতি মুহূর্তে লড়ে যায় ৷ মৈনাককে সে ভালবাসে। সে ভালবাসাও একসময় অর্থহীন হয়ে যায়৷
একদিকে, সন্তানকে কমোডিটি ভাবা, দত্তক সন্তানকে অবজ্ঞা, ঘৃণা করা। অন্যদিকে দত্তক সন্তানকে ভালবাসার জীবন রাঙিয়ে দেওয়া—এই পরস্পর বিরোধী ভাবনা দ্বন্দ্ব নিয়ে উপন্যাসটি বয়ে চলেছে। ভালবাসা কি শুধু বংশধারায় সঞ্চারিত? নাকি ভালবাসা একটি মহৎ অভ্যাস যা পরশপাথর খুঁজে ফেরে। এটাই ' তিথির মেয়ে ' উপন্যাসের উপজীব্য বিষয়।

তিন দশে অসংখ্য
₹200
বিভিন্ন পত্র - পত্রিকা, ওয়েব ম্যাগাজিনের নিয়মিত লেখিকা মৌ সেন এর প্রথম কবিতার বই "তিন দশে অসংখ্য", তাঁর সাহিত্য পরিধির পরিচয় এই গ্রন্থে পাওয়া যায়।

তিন লেখকের তিন প্রিয় উপন্যাস
₹200
কোন কোন পাঠকের বিশেষ বিশেষ লেখকের ওপর দুর্বলতা থাকে। সেই সব পাঠক-পাঠিকার কাছে তাদের প্রিয় লেখকও থাকে, যাদের লেখা যত্ন সহকারে দরদী মন নিয়ে পড়েন। তাদের প্রিয় লেখকের লেখার সাথে তাদের ব্যক্তিগত জীবন তাদের ভাল লাগে, কারও কাছে আদর্শ বলেও মনে হয়।
ব্যক্তি মানুষ এবং তাঁর সৃষ্টি লেখা নিয়ে আড্ডা এবং চায়ের কাপে ঝড় তোলেন পাঠকরা। এরকমই তিন বিখ্যাত লেখকের তিন অনবদ্য রচনা নিয়ে উপস্থাপনা ' তিন লেখকের তিন প্রিয় উপন্যাস ' ।
অন্ধপ্রেম - শক্তিপদ রাজগুরু
নয়ন শ্যামা - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
কেন বদলে যায় - উমা শঙ্কর

তিনটি কিশোর উপন্যাস
₹100
ফুটবল, ক্রিকেট ও রাইডিং নিয়ে একসঙ্গে এমন জমজমাট তিনটে উপন্যাস বাংলা কিশোর সাহিত্যে সত্যিই বিরল। কিশোর বয়সে বড়ো ফুটবলার হওয়ার যে স্বপ্ন দেখে বিল্ট, বস্ত্রীর ছেলে সন্তু সেই বয়সেই অসাধারণ এক স্পিন বোলারের সম্ভাবনা নিয়ে উদয় হয়। কিংবা হীরকের নজরে পড়ে রাহুলকে। যে রাহুল অনায়াস গতিতে যে কোনো রাইডারের রেকর্ড ভাঙার জন্য তৈরি হয়।
অসামান্য লেখনীর মুন্সীয়ানায় এই ত্রয়ীর স্বপ্নকে ভিন্ন ভিন্ন তিনটি কিশোর উপন্যাস এ ধরা হয়েছে। একবার পড়তে শুরু করলে কখনও যা ছেড়ে ওঠা যায় না।

তিরিশ কাহন
₹250
একগুচ্ছ বিভিন্ন স্বাদের প্রবন্ধ নিয়ে এই গ্রন্থ 'তিরিশ কাহন'। লেখক অতীত জীবনের কথা বলতে গিয়ে যে সরল ও অকৃত্তিম গ্রাম্য সমাজ ও জীবনের চিত্র তুলে ধরেছেন তা পাঠক মনে এক অনন্য অনুভূতির সৃষ্টি করবে।

তিরিশটি কিশোর গল্প
₹120
গল্পে কিছু বলতে চেয়েছি। আদৌ তা পেরেছি কিনা, তা নিয়ে আমারও যথেষ্ট দ্বিধা-সংশয় রয়েছে। ' তিরিশটি কিশোর গল্প ' বইয়ে ‘টুকলুমামার দশকাহন, 'বাঘের গল্ধ, শালিখ শালিখ', 'ভূত হাসে হি-হি', 'কে?, বুধিয়ার সঙ্গে সারান্ডায় ও আট একে আট’–এই সাত বই থেকে তিরিশটি গল্প বাছা হয়েছে। নিজের, কিন্তু পছন্দের গল্প দু'মলাটে বন্দি করতে পেরে ভালাে লাগছে। যাদের জন্য এই পরিকল্পনা, সেই ছােটোরা যদি এ-বই গ্রহণ করে, সামান্য হলেও যদি তাদের স্পর্শ করে, হলে আমার এই ভালো লাগা বহুগুণ বেড়ে যাবে।

তূলনামূলক সাহিত্য একটি তির্যক প্ররোচনা
₹400
তুলনামূলক সাহিত্য প্রসঙ্গে বাংলায় প্রথম স্বয়ংসম্পূর্ণ সংকলন। তুলনামূলক সাহিত্যের ছাত্র -ছাত্রীদের কাছে বিষয়টির তৎপর্য নানাদিক থেকে বোঝানো হয়েছে বইটির বিভিন্ন প্রবন্ধে। সাধারণ পাঠকের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বইটি। রবীন্দ্রনাথ থেকে উৎপল দত্ত - দিকপাল দিকপাল সব লেখকদের ভাবনায় সমৃদ্ধ একটি বই।

তেভাগার তিন তীর্থ
₹600
পৃথিবীর আদিমতম লড়াই জমির লড়াই। আজও সে লড়াই অব্যাহত। কখনো জয়, কখনো পরাজয়, কিন্তু লড়াই চলমান। সাম্প্রতিক মহাযুদ্ধে আবার প্রমাণ হল যে, আমাদের দেশে কৃষকরাই প্রকৃত লড়াই করেন এবং তাঁরাই পথ দেখান। প্রকৃতি দেয় জমি। কান্না, ঘাম, রক্তের বিনিময়ে সেই জমিতে ফসল ফলান কৃষকবন্ধুরা। আর সেই ফসল ভোগ করে বলদর্পী জমিদার, জোতদার, মহাজন তথা শক্তিমানেরা। আর কৃষক ঘরে ফেরে শূন্য হাতে। সঙ্গে থাকে বাড়তি ঋণের বোঝা, ক্ষুধা, অনাহার, ক্রমক্ষীয়মান কঙ্কাল সদৃশ রোগপীড়িত দেহ। যুগযুগ ধরে চলতে থাকা এমন ব্যবস্থাকে ‘বিধিলিপি' বলে মেনে নিয়ে কৃষকের মনুষ্যেতর জীবন কেটে যায়। এমন দুঃসহ অবস্থার বিরুদ্ধে বিদ্রোহের অপর নাম তেভাগা আন্দোলন।
এমন নয় যে এর আগে বিক্ষোভ, আন্দোলন হয়নি। সব আমলেই নিরন্ন, পদদলিত, অপমানিত কৃষক মাথা তুলবার চেষ্টা করেছেন। কিন্তু, সেগুলি স্ফুলিঙ্গ থেকে অগ্নিশিখায় পরিণত হতে পারেনি। তেভাগাই বাংলার বুকে প্রথম সুসংগঠিত ব্যাপক বিদ্রোহ—যেখানে যুগলাঞ্ছিত কৃষক সরাসরি রাজশক্তিকে চ্যালেঞ্জ জানিয়েছিল। তারই বিবরণ রয়েছে আলোচ্য " তেভাগার তিন তীর্থ " বইটিতে। তেভাগা মানে শুধু উৎপন্ন ফসলের ভাগাভাগির হিসেবের লড়াই নয়, তার চেয়েও আরো বড় অন্যকিছু। দেশ বিভাগের কুটিল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রথম প্রতিরোধের ডাক এসেছিল এই কৃষক সমাজ থেকেই। সেই পাপ আজও দূর হয়নি, এখনও চলেছে। তাই অভিযাত্রা থামছে না। শোষণ ও সাম্প্রদায়িকতার দুই দুর্লঙ্ঘ্য পাহাড় যতদিন না অপসারিত হয় ততদিন শুধু কৃষকের নয় শ্রমিক, কৃষকসহ সকল শোষিত মানুষের সংগ্রাম চলবেই। আমাদের সংগ্রাম চলবেই।

দলিত সাহিত্য
₹900
যারা অর্থনৈতিকভাবে বঞ্চিত এবং সামাজিকভাবে নিগৃহীত, তারাই সাধারণত দলিত। তবে এইসব বৈশিষ্ট্যের সঙ্গে যুক্ত হয়েছে জাতিগত দ্বেষণা এবং বর্ণবাদী বিদ্বেষ, ঘৃণা। ভারতীয় ধর্মনিয়ন্ত্রিত ও জাতপাতভিত্তিক সমাজে এর সঙ্গে 'অস্পৃশ্য' শব্দটিকেও জুড়ে দেয়া হয়েছে। ফলে দলিত বললে সমাজের এক প্রান্তিক শোষিত, বঞ্চিত ও অবহেলিত নৃগোষ্ঠীর বিপর্যয়-যাপিত জীবনের দৃশ্য ফুটে ওঠে। এই প্রতিকূল পরিসরে জন্ম ও বেড়ে ওঠা মানুষেরা যখন তাদের জীবনের অভিজ্ঞতার কথা নিজের মনের মাধুরী মিশিয়ে শিল্পে রূপ দেন, তখনই তা হয়ে ওঠে দলিত সাহিত্য। এই সংকলনে দলিত সাহিত্যের স্বরূপ, পরিসর, পরিপ্রেক্ষিত, ঐতিহ্য, ঐতিহাসিক বিবর্তন, বিষয়বস্তু এবং নন্দনতত্ত্ববিষয়ক আলোচনার পাশাপাশি বিভিন্ন রাজ্যের দলিত-সাহিত্যচর্চার ধারাভাষ্য এবং পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের প্রবন্ধকার, কবি, গল্পকার, ঔপন্যাসিক এবং নাট্যকারের অভিজ্ঞতাসঞ্জাত কিছু মৌলিক রচনা বিন্যস্ত হয়েছে। তবে দলিত- সাহিত্যিকদের সঙ্গে কিছু অ-দলিত এবং দলিত-বান্ধব লেখকেরও কিছু প্রবন্ধ যুক্ত হয়েছে এখানে। ফলে সব মিলিয়ে সংকলনটি রূপ নিয়েছে দলিত-সাহিত্য ও তৎসংক্রান্ত সাহিত্যচর্চার এক পূর্ণাঙ্গ অমনিবাসে।

দলিত সাহিত্যের দিগবলয়
₹200
বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে এই মুহূর্তে দলিত সাহিত্য ও তার আন্দোলন সজীব। বাংলার থেকে দলিতরা তাদের নিজেদের বিষয়ে লিখছেন চর্যাপদের কাল থেকে বা তারও আগে। এই গ্রন্থে সর্বভারতীয় দলিত সাহিত্যের কথা, মূল্যায়ণের ধারা, প্রতিবাদ, পশ্চাদভূমি, উদ্দেশ্যমুখীনতা, প্রতিবন্ধকতা এবং দলিত সাহিত্যে মহিলাদের উপস্থিতিসহ ভারতের প্রথম মহাকাব্যের সৃজনকর্তা অস্পৃশ্যসন্তান মহাকবি বাল্মীকি এবং দ্বিতীয় মহাকাব্যের স্রষ্টা শূদ্রসন্তান কৃষ্ণদ্বৈপায়ণকে নিয়েও আছে আলোচনা।

দাসীসমা ভাৰ্য্যা
₹150
গৌতম বুদ্ধের আবির্ভাব ও তাঁর ভাবাদর্শ এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল গণ-চেতনায়, তার প্রকাশ ঘটেছিল প্রচলিত দৃষ্টিভঙ্গিতে, ব্যক্তিগত জীবনচর্চায় l পাশাপাশি বাণিজ্যের ক্রম-প্রসারণে ধনজীবী বণিক সম্প্রদায়ের প্রভাব বৃদ্ধি পাচ্ছিল সমাজে l এরই সঙ্গে শাস্ত্রচর্চার আদি অকৃত্রিম ঐতিহ্যের সঙ্গে মেধা, মুক্তচিন্তা ও উদার দৃষ্টির মেলবন্ধনে সমাজে কিছু নতুন মানুষ এসেছিলেন যাঁরা নতুন ভাবে ভাবতে ও ভাবাতে পারঙ্গম l নারীরাও ছিলেন এই তালিকায় l প্রচলিত রীতির অন্যায্য দিক নিয়ে তাঁরা প্রশ্ন তুলতেন l সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করে প্রয়োজনে প্রতিবাদ করতেন l সে রকমই এক ঘটনার বিবরণ তুলে ধরা হয়েছে এই আলেখ্যে l
সাকেতের শ্রেষ্ঠী ধনঞ্জয়, শ্রাবস্তীর শ্রেষ্ঠী সুদত্ত ও মৃগারের অন্তঃপুরের নারীদের মনোজগতের নানা প্রশ্ন ও প্রতিবাদের তীক্ষ্ণ বাদানুবাদ ও কাটাছেঁড়ার সাহসী প্রকাশ নিয়ে এই আখ্যান l সেখানে উপাসিকা বিশাখা স্বয়ং বুদ্ধদেবকে প্রশ্ন করতেও দ্বিধা করছেন না l আবার বুদ্ধের প্রদর্শিত পথ ধরেই সমাজে নারীর অবস্থানকে তিনি বোঝার চেষ্টা করছেন l কিছু কিছু বক্তব্য যথার্থভাবে প্রকাশ করতে কখনও কখনও অতীতের দিকে দৃষ্টি দিতে হয় l টি.এস এলিয়ট একেই বলেছেন Mythic Method l অতীতের পৃষ্ঠা থেকে সেই মিথকে খুঁজে বের করে আনতে হয় l এবং এই মিথের মধ্যে থাকে নানা ডায়ামেনশন l এই আখ্যানে কিছু মৌলিক সামাজিক সমস্যাকে তুলে ধরা হয়েছে যা আজও সমান ভাবে প্রাসঙ্গিক l তাই এই আখ্যান আজও মানবমনকে সংবেদিত করবে l একই সঙ্গে এ কথাও বলার যে এই লেখার বর্ণনায় রয়েছে মহাকাব্যিক গাম্ভীর্য l ভাষাই এর বাহক l তৎসম শব্দ ও পালি ভাষার সুপ্রযুক্ত প্রয়োগ আখ্যানের সময়কালকে ধরতে সাহায্য করেছে l নারীর প্রতিবাদের মূল সুরটিও তাতে চিরন্তন রূপে বাঁধা পড়েছে l

দীপেন্দ্রনাথ বন্দোপাধ্যায় উপন্যাস সমগ্র
₹250
দীপেন্দ্রনাথের রচনা মননশীল পাঠকদের কাছে অত্যন্ত সমাদরপ্রাপ্ত ও অগ্রগণ্য। তার ছোটগল্প ও সাংবাদিকতা ছাড়াও উপন্যাসগুলি উন্নতমানের সাহিত্য হিসেবে বিবেচিত হয় বাঙালি পাঠকমহলে। তার প্রথম উপন্যাস 'আগামী (মাঝি)' প্রকাশিত হয় ১৯৫১ খ্রীষ্টাব্দে (১৩৫৮ বঙ্গাব্দের ১৫ কার্তিক)। অন্যান্য উপন্যাসগুলির মধ্যে 'তৃতীয় ভুবন (অক্টোবর ১৯৫৭)', 'গগন ঠাকুরের সিঁড়ি (চৈত্র ১৩৬৮)' এবং 'বিবাহবার্ষিকী (অক্টোবর ১৯৭৭)' পাঠকমহলে সাড়া ফেলে। সবকটি উপন্যাস নিয়ে ' দীপেন্দ্রনাথ বন্দোপাধ্যায় উপন্যাস সমগ্র ' গ্রন্থটি রচিত।

দীপেন্দ্রনাথ বন্দোপাধ্যায় গল্পসমগ্র
₹500
দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একজন বাঙালি সাহিত্যিক ও প্রথিতযশা সাংবাদিক। তাঁর রচনা মননশীল পাঠকদের কাছে অত্যন্ত সমাদরপ্রাপ্ত ও অগ্রগণ্য। তাঁর গল্পগুলোর মধ্যে 'গ্রহণ (১৯৫২)', না (১৯৫২), শাঁখা-সিঁদুর (১৯৫৬), ঘাম (১৯৫৮), চর্যাপদের হরিণী (১৯৫৯), অশ্বমেধের ঘোড়া (১৯৬০), উৎসর্গ (১৯৬২) ইত্যাদি তার সাহিত্যমেধার পরিচয়জ্ঞাপক। নকশাল বিদ্রোহ ও ভারতের কমিউনিস্ট পার্টিগুলির আভ্যন্তরীণ ভাঙ্গন বিষয়ে তার গল্প 'শোকমিছিল (১৯৭৭)' এক মর্মস্পর্শী আখ্যান পেশ করে সেই সময়ের দলিল হিসেবে। তাঁর সব গল্পগুলি একসাথে এই বইটিতে তুলে ধরা হয়েছে।

দুখের আখ্যান
₹130
' দুখের আখ্যান ' উপন্যাসের নায়ক সাত বছর অতিক্রান্ত এক বালক। নাম দুখে। সুন্দরবনের গরান খালি গায়ের থেকে বাবা পঞ্চানন, স্ত্রী গঙ্গা ও তাদের নিয়ে চলে আসে কলকাতায়। সুন্দরবনের ঢাবি, পরে মধু সংগ্রাহক পঞ্চানন আক্রান্ত হন দক্ষিণ রায় বা বাঘের হাতে। চিকিৎসা সূত্রে কলকাতা আসা। এরপর তার কর্মজীবন বাড়ি তৈরীর কাজের। আর গঙ্গা কাজে ঢুকে যায় এক কালি তৈরির কারখানায়। দুখেও কাজ পায় চায়ের দোকানে। বিচিত্র এই জীবন। শহরে সমাজে যেন নিজেকে নিরাবরণ করে দেয় তার সামনে। নিজের কঠোর শ্রম আর এক সহকর্মীর বন্ধুত্বে সে অর্জন করে নেয় আশ্চর্য সব অভিজ্ঞতা।
সুন্দরবনে তার জন্মমুহূর্ত ছিল চমকপ্রদ। প্রবল এক ঝড়ের রাতে তার জন্ম। যখন বাজপড়া তালগাছের ডগায় আগুন লাগে। তার বাবা হয় সংজ্ঞাহীন। আর তার মা গঙ্গার মনের ইচ্ছা পূর্ণ করার জন্য দেখা দেন বনবিবি। তিনি প্রায় অচৈতন্য গঙ্গাকে উপহার দিয়ে যান দুখেকে। আর সুন্দরবনের এক লােককথা বা মিথ বনবিবি, জঙ্গলী শা, ধােনাই-দুখের আখ্যানের সঙ্গে যুক্ত হয়ে যায় দুখের জীবন। গােড়াতে সুন্দরবন পরে মহানগর কলকাতার বিচিত্র যােগাযােগে এই মিথের আশ্চর্য উন্মােচন ঘটে দুখের জীবনে। এক লােককথা নতুন তাৎপর্য নিয়ে জড়িয়ে যায় গােটা উপন্যাসে। যা আবহমানকালের এক আশ্চর্য সমাজসত্য।

দেবীপ্রসাদের দর্শন, বিজ্ঞান ও সমাজ ভাবনা
₹300
‘দেবীপ্রসাদের দর্শন, বিজ্ঞান ও সমাজ ভাবনা’ বইটিতে বিশিষ্ট বস্তুবাদী দার্শনিক দেবীপ্রসাদের ঐকান্তিক প্রচেষ্টায় কেমনভাবে ভারতের প্রাচীন রচনায় ভাববাদী মোড়কের আবরণে থাকা বস্তুবাদী দর্শনের চর্চা উন্মোচিত হয়েছে তা তুলে ধরা আছে। সেই বস্তুবাদী দর্শনের প্রভাবেই প্রাচীন ভারতীয় বৈজ্ঞানিক অগ্রগতিরও আবহ তৈরি হয়েছিল। পরে বস্তুবাদী দর্শনকে দমন ও বিনষ্ট করে ভাববাদী একচ্ছত্রতা সমাজজীবনকে যেমন সংখ্যাগরিষ্ঠ–শূদ্রদ্বেষী করে তুলেছিল, তেমনই সমাজ থেকে বৈজ্ঞানিক মনন ও বৈজ্ঞানিক চর্চাকেও হঠিয়ে দিয়েছিল। সেই ইতিহাসের আলোকে আজকের ভারতীয় সমাজের সামনে আসা বিপদ এবং সেই বিপদ থেকে প্রতিকারের এবং প্রতিরোধের দিশাও রয়েছে বইটিতে।

দেশ বিদেশের আরো কিছু গল্প
₹120
' দেশ বিদেশের আরো কিছু গল্প ' গ্রন্থটিতে মোট ১৭ টি গল্প স্থান পেয়েছে। গল্পগুলি নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়টি প্রথমেই নজরে এল, তা হল, দেশি ও বিদেশি—দুই জাতের ফুল দিয়েই তিনি মালাটি গেঁথেছেন। তার এই সংকলনে মালয়ালম, হিন্দি, মারাঠি, তেলেগু ও ডােগরি জাতীয় দেশজ ভাষার গল্প যেমন রয়েছেন, তেমনই রয়েছে ইংরেজি, ফরাসি, ইন্দোনেশিয়, চিনা, ব্রহ্মদেশীয়, পােলিশ ও ইতালিয় ভাষার গল্প। সংকলনটির আরও একটি বিশেষত্ব হল, এতে দিনাে বুঝাতি'র রচিত কল্পবাস্তবতার দুরুহ গল্পের (এই পৃথিবীর শেষদিন) পাশে ইন্দোনেশিয় লােককথা (কাবায়ন ও এক জাদুপাখি)ও স্থান পেয়েছে। ভালাে লাগল এটাও দেখে যে, গল্পগুলি খুব এলােমেলােভাবে নির্বাচিত হয়নি। ওই নির্বাচনের মধ্যে অনুবাদক তখা সংকলকের একটি প্রগতিশীল বােধ ও সমাজের প্রতি দায়বদ্ধতা প্রকাশ পেয়েছে। অনুবাদক ও সংকলক সেজন্য পাঠক-সমাজের অকুণ্ঠ ধন্যবাদ পাবেন।

দেশ বিদেশের আরো গল্প
₹100
' দেশ বিদেশের আরো গল্প ' গল্পসংকলনটিতে মালয়ালম, উর্দু, তামিল, অসমিয়া, গুজরাতি ভাষার গল্প যেমন আছে, তেমনি সলমন রুশদি, লিও টলস্টয়, ডিকেন্স, চিনের রেশি বা জন্মসূত্রে উরুগুয়ে কিন্তু আর্জেন্টিনাবাসী লেখক হােরেশিও চিরােগা-ও অন্তর্ভুক্ত হয়েছে। রুশদি তার স্যাটানিক ভার্সেস বা মিডনাইট চিলড্রেন-এর জন্য পরিচিত হলেও তাঁর ' চটিজোড়ার নিলামে ' গল্পটি আমাদের বিস্মিত করে। মাইনি মােহান্ত অসমিয়া ভাষায় জানকী গল্পে রামায়ণকে বিনির্মাণ করেছেন। নির্মাণ বা আখ্যানের যে মহৎ শিল্প - গল্পগুলি পড়লেই টের পাওয়া যায়। ভাষান্তরের ভেল্কির গুণে মনে হয় লেখকেরা বুঝি বাংলা ভাষাতেই গল্পগুলি লিখেছেন।

দেশভাগ ও ছিন্নমূল মানব
₹300
বিংশ শতাব্দীর ৪০ এর দশকে পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের আর্থ-সামাজিক ও রাজনৈতিক সবচেয়ে বড় সংকট ছিল ধারাবাহিক দাঙ্গার ফলশ্রুতিতে দেশভাগ ও ছিন্নমূল সমস্যা। ধর্মের ভিত্তিতে দেশভাগ ও দাঙ্গার প্রভাবে ভারত ও পাকিস্তানের সংখ্যালঘু মানুষ ' ছিন্নমূল উদ্বাস্তু ' জীবনকে বেছে নিতে বাধ্য হয়। তাই, স্বাধীনতার চেয়ে দেশভাগের গুরুত্ব কোন অংশে কম নয়। ' দেশভাগ ও ছিন্নমূল মানব ' গ্রন্থে পূর্ব পাঞ্জাব ও পশ্চিমবঙ্গের উদ্বাস্তুদের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের দ্বি-মুখী নীতি ও পরিকল্পনার কথা তথ্যনিষ্ঠ ভাবে তুলে ধরা হয়েছে। পশ্চিমবঙ্গে ছিন্নমূল মানুষের জীবন সংগ্রাম ও লড়াকু আন্দোলনের বস্তুনিষ্ঠ আলোচনায় ' UCRC ' (United Central Rehabilitation Council)- গৌরবজ্জল ও যোগ্য নেতৃত্বের কথা গ্রন্থটিতে তন্নিষ্ঠভাবে তুলে ধরা হয়েছে। এরা নিছক পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের ভিত্তি রচনা করেন নি, গড়ে তুলেছেন বামপন্থী সংস্কৃতি। দেশবিভাগের ফলশ্রুতি হিসেবে নারী জীবনের বিপর্যয় ও তাদের উদ্বাস্তু জীবনে আত্মপরিচয়ের সংকট- অনুসন্ধান এই গ্ৰন্থের উল্লেখযােগ্য অবলােকন। নীলেন্দু বিশিষ্ট কমিউনিস্ট নেতা জ্যোতি বসুর একতাৎপর্যপূর্ণ সাক্ষাৎকারের সাহায্যে উদ্বাস্তু সমস্যা ও ৫০-এর দশকের ধারাবাহিক গণ-আন্দোলনের প্রসঙ্গকে সার্থকভাবে তুলে ধরেছেন তথ্য ও উপাদানের কষ্টিপাথরে যাচাই করে, তা এই এস্থের অন্যতম সম্পদ।

দ্বিজেন্দ্রলাল রায়
₹170
রবীন্দ্রনাথের অলােকসামান্য, বিস্ময়কর ও বহুমুখী প্রভাবের কালেও যেসব সাহিত্যিক, কবি আপন প্রতিভার মৌলিকতা দেখিয়েছিলেন, দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন তাদের মধ্যে অন্যতম। একথা সর্বজনস্বীকৃত যে দ্বিজেন্দ্রলাল রায় বাংলা সাহিত্যের একজন শক্তিমান শিল্পী। বাংলা কাব্যে তাঁর প্রকাশ কে স্বয়ং কবিগুরুই স্বাগত জানান। বলেন, “দ্বিজেন্দ্রলাল বাংলাভাষায় একটা নতুন শক্তি আবিষ্কার করিয়াছেন।" আরাে জানান, আমি অন্তরের সহিত তাহার প্রতিভাকে শ্রদ্ধা করিয়াছি এবং আমার লেখায় বা আচরণে কখনাে তাহার প্রতি অশ্রদ্ধা প্রকাশ করি নাই।
বর্তমানকালের অনেক প্রতিনিধিস্থানীয় প্রাবন্ধিকেরই দ্বিজেন্দ্রচর্চায় বিমুখতা আমাদের বেদনাহত করলেও, অনেকেই উৎসাহে নতুন লেখাও লিখে দিয়েছেন-আমরা আপ্লুত, আমরা কৃতজ্ঞ। এছাড়াও সংকলনভুক্ত বেশ কিছু রচনা সংশ্লিষ্ট রচয়িতা কিংবা তাদের আইনানুগ উত্তরাধিকারীর সৌজন্যে পুনর্মুদ্রিত হয়েছে। এ-গ্রন্থটি যদি ভালাে লাগে তার কৃতিত্ব স্বয়ং লেখকদের, কারণ তারা বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্রকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।

দ্বীপবাসিনী
₹100
উপন্যাসের সন্ধানে যাত্রা শুরু করে এক কথাকার পৌছে যান অজানা এক দ্বীপে, তারপর কী? তারপর কাহিনীর টানে, রহস্য উদ্মােচনে নাকি নিজেকে আবিষ্কারের নেশায় সামিল হবেন পাঠক ? টান টান উত্তেজনায় ভরা এক রহস্য উপন্যাস ' দ্বীপবাসিনী '

ধরা অধরার মাঝে
₹250
" ধরা অধরার মাঝে " গ্রন্থটি চরিত্রের দিক থেকে ইতিহাস না রম্যরচনা, না কি দুটোই একসঙ্গে, ভেবে কোনও হদিশ পাওয়া যায় না। এতে রাশি রাশি তথ্য আছে, একজন পদার্থবিজ্ঞানী কী করে ঘটনাচক্রে বড় মাপের আমলা হয়ে উঠলেন তার গল্প আছে, আর সেই সূত্রে সরকারি কাজকর্মের ধরণ-ধারণ নিয়ে মজার মজার ঘটনার বিশদ বিবরণ আছে। এতই মজার যে একবার পড়তে শুরু করলে শেষ না করা পর্যন্ত কোনও রেহাই নেই।
গ্রন্থটির আপাদমস্তক টস্ টস্ করছে অনুপম রসবোধে। তার সঙ্গে উপরিপাওনা হিসেবে বুদ্ধিদীপ্ত তির্যক মন্তব্য— কখনও আশপাশে ঘটে যাওয়া কাণ্ড-কারখানা নিয়ে আর কখনও বা নিজেকে নিয়েই। নিজেকে দিয়ে রসিকতা করার মতো বুকের পাটা সবার থাকে না। কিন্তু এই লেখকের আছে। আর তা প্রচুর পরিমাণেই। ফলে এই বইটির উপভোগ্যতার কোনও জবাব নেই। এতে একই সঙ্গে আছেন জ্যোতি বসু, নিরুপম সেন, সূর্যকান্ত মিশ্র, কাস্তি গঙ্গোপাধ্যায়ের মতো চরিত্রেরা। আবার পাশাপাশি বিরাজ করছেন মমতাও।
পদার্থবিজ্ঞানী থেকে মুখ্য সচিব হয়ে ওঠা গল্পের মতো মনে হলেও সত্যি। গ্রন্থের লেখক প্রাক্তন মুখ্য সচিব অর্ধেন্দু সেন পদার্থবিজ্ঞানের গবেষণা অসমাপ্ত রেখে আই এ এস হয়েছিলেন। চাকুরিস্থল হিসাবে বেছে নিয়েছিলেন পশ্চিমবঙ্গ। বামফ্রন্ট সরকারের ৩৪ বছরের দীর্ঘ শাসনকালের প্রায় শুরু থেকে শেষ পর্যন্ত পশ্চিম বাংলায় নানা দায়িত্বপূর্ণ প্রশাসনিক পদে কাজ করে মুখ্যসচিব হিসাবে অবসর গ্রহণ করেন। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্য এবং প্রশাসনের উঁচু থেকে নীচের মহল পর্যন্ত নানাভাবে নজর করার সুযোগ পেয়েছিলেন তিনি। রাজনৈতিক বিভিন্ন দলের জেলার নেতা-কর্মী-সংগঠক ছাড়াও রাজ্য ও জাতীয় স্তরের অনেক নেতা নেত্রীর সঙ্গে কাজ করার সুযোগ তাঁর হয়েছিল। তিনি তার চৌত্রিশ বছরের দীর্ঘ কর্মজীবনের কথা " ধরা অধরার মাঝে " গ্রন্থে লিপিবদ্ধ করেছেন সংক্ষিপ্ততম পরিসরে।
টানটান গদ্যে তীব্র কৌতূক আর ঠাট্টাতামাশা ও মজা করার মধ্য দিয়ে পাঠককে চুম্বকের মতো টেনে রাখবে। পাঠক পড়তে পড়তে বলবেন— বাহ্। এতো দিন লেখেন নি কেন!

ধর্ম ও অনুতাপ
₹200
ধর্ম ও অনুতাপ আজকের ভারতের সবচেয়ে আলোচনার বিষয়। দুই যুবক, যুবতীর ভালোবাসার মধ্যে ঢুকে পড়ে এই সমাজের মানুষেরা। ভিন্ন ধর্মী এই তরুণ-তরুণী সেই চক্রান্ত এর শিকার। দুটি প্রান নষ্ট হয়। কিন্তু সমাজ ধর্ম খোঁজ এ। এই উপন্যাসটি তাই ব্যক্ত করে।

ধুলামাটির আখ্যান
₹200
সাত ভাই চম্পার দেশ উত্তরপূর্ব ভারতে বঙ্গ সাহিত্যের এক রত্নখনি বর্তমান।কথাসাহিত্যের রয়েছে এক সমৃদ্ধ ঐতিহ্য। সময়ের সঙ্গে তাল রেখে বারবার সৃষ্টি হয়েছে নবীন সব পাঠকৃতি। দেখার চোখ পালটে গেছে, প্রবীণরা তাদের নির্ধারিত ওভার শেষ করে ফিরে গেছেন প্যাভেলিয়ানে। যখন পালটে যাচ্ছে কথাভাষা তখন ব্যাটন ধরার জন্য দৌড়তে শুরু করেছেন একঝাঁক নতুন কথাকার। রূপদক্ষ শিল্পীর আগমনে আবার উর্বর হয়েছে উত্তরপূর্বের শিল্পভূমি। প্রান্তিক ভারতবর্ষ সীমান্তে নদীতীরবর্তী ভূখণ্ডের কৃষিভিত্তিক গ্রামীণ জনবিন্যাস প্রাধান্য পেয়েছে কথাবয়নে। বাঙালিপ্রধান প্রধান তিন জেলা কাছাড় হাইলাকান্দি করিমগঞ্জের প্রধান শহরসীমা থেকে নিরাপদ দূরত্বে বেড়ে ওঠা কথাকার তৃণময় সেন এখন দিল্লির বাসিন্দা, বহুজাতিকের কর্মচারী। দূরে থাকলেও তৃণময় উত্তরপূর্বের কথাসাহিত্যে এক অপরিহার্য নাম। লিটিল ম্যাগাজিন থেকে সামাজিক মাধ্যমে আত্মপ্রকাশ করে এখন ‘ধুলামাটির আখ্যান’ নামের অনবদ্য এক ছোটোগল্প সংকলন গ্রন্থ প্রকাশে উদ্যোগী হয়েছেন।

ধূসর মস্কো
₹300
১৯৮৭ থেকে ১৯৯৩ - এই ছয় বছর লেখিকা মস্কোতে ছিলেন লুমুম্বা বিশ্ববিদ্যালয় এ আন্তর্জাতিক সাংবাদিকতার ছাত্রী হিসাবে। সরাসরি দেখেছেন সেই সময়ের রাশিয়ার অশান্ত - অস্থির - দিশেহারা সামাজিক এবং রাজনৈতিক অবস্থা। লেনিনের নেতৃত্বে জারের রাশিয়া থেকে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নে উত্তরণের ইতিহাস একটু একটু করে ভাঙতে দেখেছেন এই ৬ বছরে। একটি ইতিহাস ভাঙতে দেখার সাক্ষী লেখিকা। তারই বর্ণনা এই গ্রন্থে তুলে ধরেছেন।

নকশিকথা
₹150
' নকশিকথা ' গল্প সংকলনটি লেখিকার দ্বিতীয় প্রয়াস। কুড়িটি ছোটো বড়ো গল্পের সমাহার। কখন হালকা চালে কখন গভীর কথনে লেখা হয়েছে মানুষের কথা। অতি কঠিন বর্তমান সময়ের প্রেক্ষাপটে অসহায় মানুষের আনন্দ বেদনা ও সামাজিক অবক্ষয়ের চিত্রটি যেমন স্পষ্ট তেমনই এই ক্ষয়িয়ু মূল্যবোধের কাঠামোতে মানুষের চিরদরদি ও মরমি মনটিকেই খুঁজেছেন যেন লেখিকা৷ ‘নকশিকথা’ অক্ষরের মালায় জীবনের জলছবিটির নকশা তোলার একটি সার্থক প্রয়াস। বিচিত্র স্বাদের গল্পগুলির ঘটনাবলি ও চরিত্রগুলি কাল্পনিক।

নজরুল প্রতিভার নানাদিক
₹150
কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬), এই নামটিকে ঘিরে আমাদের শ্রদ্ধা ও প্রীতির পরিমাণ হয়তাে নিতান্ত কম নয়। কিন্তু সেই তুলনায় শ্রদ্ধার দায়িত্ববােধ অনেকটাই খঞ্জ। যিনি এপার-ওপার দুই বাংলার সাহিত্য সংস্কৃতির প্রাণপুরুষ এবং অন্যতম মিলনসেতু, তার জীবনধারা ও চিন্তা-চেতনা নিয়ে নানামহলে প্রচারিত নানারকম অলীক কল্প-কাহিনি ও কুৎসার জাল কেটে প্রকৃত সত্যকে উপস্থাপিত করার জন্য প্রচুর অজানা তথ্য ও প্রাজ্ঞ যুক্তির সাহায্যে এটি একটি গবেষণাধর্মী প্রয়াস। এই সত্যানুসন্ধানের মধ্য দিয়ে ' নজরুল প্রতিভার নানাদিক ' বাংলা সাহিত্যের আঙিনায় উন্মােচিত হয়েছে।

নদিয়া জেলার লোকসঙ্গীতে বৈষ্ণব প্রভাব
₹300
বাংলা লোকসংগীতের ধারায় নদিয়া জেলার একটি বিশিষ্ট ভূমিকা রয়েছে, সে লোকসংগীতটির ধারা পুষ্ট হয়েছে শ্রীচৈতন্য প্রবর্তিত বৈষ্ণবধর্মের সঙ্গে লোকায়াত বৈষ্ণবধর্ম ও সংস্কৃতির মেলবন্ধনে। বৈষ্ণবধর্মের নামসংকীর্তন মানুষকে জাতি-ধর্ম-নির্বিশেষে প্রলুব্ধ করলেও নদিয়া জেলায় শ্রীচৈতন্য প্রচারিত ধর্মীয় আবেগ বা ভাবটি কেবল সংকীর্তনের মধ্যে জায়মান থাকেনি, বরং তা বাংলার লোকসংগীতে তার সাঙ্গীকরণের দিকটি স্পষ্ট হয়ে ওঠে বহু মাত্রিক চেতনার পরিসরের দ্বারা–বিশেষ করে নদিয়ায় যে লোকসঙ্গীতের উদ্ভব ও বিকাশের পথে, যে ধর্মটি নদিয়ার লোকসংগীতকে পুষ্ট করেছে, সেটি অবশ্যই শ্রীচৈতন্য প্রবর্তিত বৈষ্ণবধর্মান্দোলনের ধারা।
শ্রীচৈতন্যের ‘প্রেমভক্তি’ আচ্ছন্নভাবে নদিয়ার লোকসংগীতকে বিশেষভাবে প্রভাবিত করেছে, যেমন—সারি, জারি, অষ্টক, কবিগান, কর্মসংগীত, বোলান ও অন্যান্য ধর্মীয় সঙ্গীতকে। আর এর মূলে পদাবলীর কথা সঙ্গীতসহ সুর-তাল-লয় সুষমাও নদিয়ার লোকসংগীতকে প্রভাবিত করেছে বলা চলে। নদিয়ার অধিকাংশ সঙ্গীতেই রাধা, কৃষ্ণ, শ্রীচৈতন্য প্রসঙ্গ এমন নিবিড়ভাবে বন্দিত হয়েছে, এবং যাকে বলতে গেলে উপেক্ষা করা যায়নি। ' নদিয়া জেলার লোকসংগীতে বৈষ্ণব প্রভাব ' গ্রন্থটি যেকোনো বৈষ্ণবধর্ম জিজ্ঞাসু ব্যক্তিত্ব, বহু অজ্ঞাত অজানা বিষয় সম্পর্কে অবগত হয়ে নিজেও যেমন ঋদ্ধ হতে পারবেন, তেমনি সাধারণ পাঠকও গ্রন্থটির মধ্যে পেয়ে যাবেন অনেক নতুন তথ্য।

নন্দকুমার
₹100
নাট্যকার হিসাবে ক্ষীরােদপ্রসাদ বিদ্যাবিনােদের যথার্থ স্থান এখনও পর্যন্ত নিরূপিত হয়েছে কিনা বলা শক্ত। তাঁকে প্রধানত আমরা চিনি, অন্তত জনপ্রিয়তার নিরিখে বিচার করলে, তাঁর নৃত্যগীতালেখ্য 'আলিবাবা' এবং পৌরাণিক নাটক 'নর-নারায়ণ- এর সৌজন্যে। পৌরাণিক নাটকে তার সামর্থ্যের কথা নাট্যসমালােচকগণ স্বীকার করেন। আলিবাবা-র জনপ্রিয়তা এখনও বিলীন নয়।
তার নাটকগুলোর মধ্যে জাতীয় প্রেমের উন্মাদনা ছিল অতি তীব্র। সম্ভবত এই কারণেই শেষােত্ত নাটকটির অভিনয় ও প্রচার বন্ধ করে দেন ইংরেজ সরকার। ক্ষীরােদপ্রসাদের নাট্যরচনার এই পর্যায়টি অনুপুঙ্খ বিচার বিশ্লেষণের অবকাশ আমার ঘটে পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ে ' নন্দকুমার ' নাটকটি আলােচনা করতে গিয়ে। ক্ষীরােদপ্রসাদের স্বাদেশিক বােধ তার ইতিহাস-চেতনাকে আচ্ছন্ন করেছিল কিনা এবং তাতে নাটকের ক্ষতিবৃদ্ধি কিছু ঘটেছে কিনা ইত্যাকার বিষয়ে কিছু ধারণা তৈরি করতে পেরেছিলাম। এই ক্ষুদ্র গ্রন্থটি তারই অতিসামান্য পরিচয় বহন করবে।

নবজাগরণ বিশ্বের পশ্চিমে ও পূর্বে
₹250
এতকাল আমরা জেনে এসেছি - এই আধুনিক বিশ্ব গড়ে তোলার মূল কারিগর-পাশ্চাত্য সভ্যতা। আর সেটা এমনভাবে মনে করা হয় যেন এর আগের সময়টা সার্বিকভাবে ছিল প্রাগৈতিহাসিক কাল।
কিন্তু যারা চোখের ঠুলি সরিয়ে আপাত মুগ্ধতা অতিক্রম করতে পেরেছেন, দেখতে পাবেন বর্তমান বিশ্বে কীভাবে সক্রিয় রয়েছে তাদের নির্লজ্জ শোষন প্রকৃতি - তাদের দ্বিচারিতা কীভাবে ভোগপ্রবণ সাধারণ মানুষজনকে মোহাচ্ছন্ন করে রেখেছে। এইভাবেই জীবনযাপনের প্রায় সমস্ত ক্ষেত্রেই মোহগ্রস্ত করে রাখেন অধিকাংশ প্রবক্তা-বুদ্ধিজীবীদের-রাজনৈতিক নেতৃবৃন্দকেও, যারা এই আধুনিকতাকে রেঁনেসা নামে এক অলৌকিক মোড়কে সেটা প্রচার করে যাচ্ছেন।
ইতিহাস বলে—প্রকৃত রেঁনেসার মূল শিরদাঁড়া স্তম্ভ ছিল প্রখর ও নিষ্কলুষ যুক্তিবোধ—তার প্রধান লক্ষ্য ছিল, আত্ম আবিষ্কারের মাধ্যমে মানুষসত্তার সৃজনশীলতার উন্মেষ।
কিন্তু এটাই আশ্চর্যের মূল সুত্র দুটি আজ নিতান্তই অর্থহীনতায় পর্যবসিত, উপযোগিতার নিরিখে দ্রুত বাতিলের পর্যায়ে চলে যাচ্ছে। যারা সেই দৌড়ে সামিল হতে পারছেনা বিপর্যস্ত, ভুলণ্ঠিত হচ্ছে। সেই সাধারণ মানুষরা মুনাফা শিকারীদের কাছে নেহাতই অবজ্ঞার পাত্র। তাচ্ছিল্য
করার উপযুক্ত।
নবজাগরণ বিশ্বের পশ্চিমে ও পূর্বে গ্রন্থটি বস্তুত সেই অনুসন্ধান, যা এর উৎসভূমি খুঁজে পাবার চেষ্টা করেছে।

নব্য তোতাকাহিনী ও অন্যান্য
₹300
আমাদের সময় ও সমাজ ইদানীং বহুধা আক্রান্ত। অভ্যন্তরীন উপনিবেশবাদ ক্রমশ আততায়ীর চরিত্র অর্জন করে ইতিহাস ভাবাদর্শ-প্রগতি মূল্যবোধকে নস্যাত করতে উদ্যত। হিন্দি-হিন্দু-হিন্দুস্তান নীতির ফ্যাসিবাদী পতাকাবাহীরা গত সাত বছরে উত্তরোত্তর বিষক্রিয়া ছড়িয়ে দিয়ে সমাজমন ও রাষ্ট্রসংস্থাকে পঙ্গু করে ফেলেছে। তথাকথিত জাতীয় শিক্ষানীতি একতরফাভাবে চাপিয়ে দিয়ে শাসকেরা আগামী প্রজন্মগুলির মগজধোলাই করে নিজেদের পাইকবরকন্দাজে পরিণত করতে চাইছে। রবীন্দ্রনাথের তোতা কাহিনির বিকটতম সংস্করণ তৈরি করেছে ধর্মান্ধ অত্যাচারী শক্তি। সামূহিক সর্বনাশের এই কালবেলায় নব্যতোতাকাহিনির ভয়ংকর স্বরূপ উদঘাটন করেছেন মননশীল প্রাবন্ধিক তপোধীর ভট্টাচার্য। সেইসঙ্গে রুগ্ন ও নিরালোক সমাজের বিপন্নতার বিভিন্ন দিকের ওপর বিশ্লেষণী আলোকপাত করেছেন আরো কিছু সময়ের স্বর খচিত প্রবন্ধে।