Add to Wishlist
দেড়শো গজে জীবন
Publisher: একুশ শতক
₹200
১৯৭১-এর ভারত বাংলাদেশের মধ্যের বাউন্ডারি চুক্তি অনুসারে সিদ্ধান্ত হয় আন্তর্জাতিক সীমানা বা জিরো লাইন-এর দেড়শো গজের মধ্যে কেউ বসবাস করবে না ও সেখানে কোনো নির্মাণ কাজ হবে না। দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনার ভিত্তিতে আশির দশকের শেষে ভারত দেড়শো গজ ছেড়ে বেড়া দেওয়ার কাজ শুরু করে। লক্ষ্য, অনুপ্রবেশ, চোরাচালান, পাচার বন্ধ করা। ২০১৩ থেকে ভারত সরকার বেড়াকে মজবুত, নিচ্ছিদ্র ও উঁচু বানানোর কাজে হাত দেয়। উদ্দেশ্য, যাতে কেউ কোনো ভাবে এপার ওপার না করতে পারে। দেড়শো গজের মানুষের অসহায়তা থেকে যায় অলক্ষ্যে। ভারাতের জিরো লাইন থেকে দেড়শো গজের বেড়া পার হয়ে আসার উপর কঠোর থেকে কঠোরতর নজরদারির একের পর এক নানা সরকারি পরিকল্পনা দেড়শো গজের মানুষদের দৈনন্দিন জীবন বিপদসঙ্কুল করে তোলা। সীমান্তরক্ষীদের অন্যায় অত্যাচার আর দাবীর পাশাপাশি থাকে নানা দুর্বৃত্তের ছোবল। ২০১৫য় ভারত বাংলাদেশ চুক্তির ফলে ছিটমহল হস্তান্তরের সিদ্ধান্ত নেয় দুই দেশ। কিন্তু দেড়শো গজের মানুষের জীবন থমকে থাকে। তারা যে অন্ধকারে ছিল সেই অন্ধকারেই থেকে যায়। কারণ তারা ছিটমহলের মানুষ নয়, উদ্বাস্তুও নয়, তারা দেড়শো গজের মানুষ। ঠিক যেমনটি দেখা যায় কোচবিহারে।
সসীমকুমার বাড়ৈ-এর ” দেড়শো গজে জীবন ” উপন্যাসটি এই প্রান্তিক মানুষদের জীবনভিত্তিক উপন্যাস। এ কাহিনি দেশ ভাগের ফলে সীমান্তে বসবাসকারী প্রান্তিক মানুষের ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া জীবনের কথা। এটা কোচবিহার অঞ্চলে কাটাতার আর আন্তর্জাতিক সীমানার মধ্যে আটকে পড়া ‘নো ম্যানস ল্যান্ড’-এর মানুষদের কথা। তাদের দৈনন্দিন জীবনের নির্মম যন্ত্রণা ও প্রশাসনিক নির্লিপ্ততা ও অসহযোগিতার দৃশ্য উপন্যাসটির পাতায় পাতায় ফুটে ওঠে। দেড়শো গজের মানুষের অসহায়তার ছবি রূপান্তরিত হয় সংগঠিত প্রতিবাদ প্রতিরোধের হুংকারে।
In stock
Usually dispatched in 2 to 3 days
Safe & secure checkout
SKU:
ES-dgj01

Additional information
| Weight | 0.5 kg |
|---|
একই ধরণের গ্রন্থ
মৃত্যুখাদে কুহক
₹150
গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে তাকালে আরব সাগরে ভেসে ওঠে দু'তিনটা দ্বীপ। তাদের একটি এ্যালিফ্যান্টা। একঘন্টা সমুদ্রের বুক চিতিয়ে জলযানে গেলে দেখা মেলে ঘোড়াপুরী বা এ্যালিফ্যান্টা দ্বীপের। পাখির কুজনে মুখরিত গাছপালা, পাহাড় আর ধ্বংসপ্রায় গুহাভাস্কর্য নিয়ে সমুদ্রের বুকে দাঁড়িয়ে আছে এই রহস্যময় সবুজদ্বীপটি। আরেকদিকে শৈলপর্বত মাথেরানের অপূর্ব সৌন্দর্য আর অতলখাদ। দুই-এর মাঝে এক অদৃশ্যসুতোর টান। এরকম পরিবেশে মাথায় আসে রহস্য সন্ধান, শুধু রহস্য সন্ধান। যার ফলশ্রুতিতে সৃষ্টি হল উপন্যাস ‘মৃত্যুখাদে কুহক'। ইতিহাস আর আধুনিক প্রযুক্তির হাত ধরে জীববিজ্ঞানের অধ্যাপক প্রোষিত মৃত্যুর মুখে দাঁড়িয়েও খুলতে চাইল রহস্যকপাট। নির্মেদ মগজ বনাম আততায়ীর সুচারু বুলেটের লড়াই একটি অনাদিকালের খেলা। এই মারণ-বাঁচন খেলায় কে বাজিগর সেটাই দেখার।

চোর – A Manual Of Thieves
By সমীর বিশ্বাস
₹400
যে-সব ব্যক্তি সরাসরি বা প্রত্যক্ষভাবে চুরি-ছিনতাই-ডাকাতি-রাহাজানি-জলদস্যুতা প্রভৃতি অপরাধের সাথে যুক্ত থাকে তাদের নিয়েই ' চোর - A Manual On Thieves ' গ্রন্থে আলােচনা করা হয়েছে।

রাড় বাংলা দুঃখিনী মা আমার
By অমিত রায়
₹200
রাড় বাংলার প্রকৃতি ও লোকজীবনের সঙ্গে মিশে থাকে শহরের প্রাত্যহিক জীবন। এই প্রত্যক্ষতা ও সংকটের কথা তিনি ছন্দে নিয়ে আসেন সচেতন ভাবেই। ঐতিহ্যের এই পরম্পরা তার কবিতার স্বভূমি। কবিতার আদিগন্ত আকাশ।

শক্তিতত্ত্ব ও শাক্তপদাবলি
By বিকাশ পাল
₹400
শাক্তপদাবলি নিয়ে অনেক বই থাকাসত্ত্বেও মনে হয়েছে, ছাত্র, গবেষক এবং অধ্যাপকদের উপযুক্ত বই-এর অভাব রয়েছে। সেদিকে লক্ষ রেখেই শক্তিতত্ত্ব ও শাক্তপদাবলি র বিভিন্ন দিক প্রাঞ্জল ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। সেই সঙ্গে কিছু পদের রসগ্রাহী আলােচনা টীকা-টিপ্পনীসহ করার চেষ্টা করেছি। তবে আলােচনায় অনেক সময় একই প্রসঙ্গ এবং উদ্ধৃতি একাধিকবার এসেছে আলােচনার সূত্রেই। কোথাও পাঠক যাতে হোঁচট না খান সেদিকে দৃষ্টি রেখেই অবশ্য তা করতে হয়েছে।

এক পাগলের বটজন্ম কথা
By প্রলয় নাগ
₹100
ইতিহাসকে যতই মুছে ফেলার চেষ্টা হোক, প্রতিবাদের প্রবহমানতা কখনো স্তব্ধ হয় না। তা এক চলমান প্রক্রিয়া, চলতেই থাকবে। সময় তো অনুকূল নয়, কোনও কালেও তা ছিল না। গল্পগুলোও প্রতিকূল সময়ের বয়ান।
একদিকে ধর্মীয় বিভাজনের গন্ডী যেমন টানা হচ্ছে, মানুষের 'মানুষ' পরিচয়কে মুছে ফেলার চেষ্টা হচ্ছে - লেখক এর বিপরীত প্রান্তে দাঁড়িয়ে অন্যকথা বলছেন। পাথরের মূর্তি থেকে জীবন্ত মানুষ বেরিয়ে আসা, নিজেই নিজের মৃতদেহ দাহ করা, কোনটা সত্য আর কোনটা মিথ্যে ? সবকিছুর আড়াল থেকে বেরিয়ে আসছে আরেক সত্য। সর্বস্ব হারানো পাগলের মধ্যেও জেগে উঠেছে প্রতিবাদীচেতনা।

তিনটি কিশোর উপন্যাস
₹100
ফুটবল, ক্রিকেট ও রাইডিং নিয়ে একসঙ্গে এমন জমজমাট তিনটে উপন্যাস বাংলা কিশোর সাহিত্যে সত্যিই বিরল। কিশোর বয়সে বড়ো ফুটবলার হওয়ার যে স্বপ্ন দেখে বিল্ট, বস্ত্রীর ছেলে সন্তু সেই বয়সেই অসাধারণ এক স্পিন বোলারের সম্ভাবনা নিয়ে উদয় হয়। কিংবা হীরকের নজরে পড়ে রাহুলকে। যে রাহুল অনায়াস গতিতে যে কোনো রাইডারের রেকর্ড ভাঙার জন্য তৈরি হয়।
অসামান্য লেখনীর মুন্সীয়ানায় এই ত্রয়ীর স্বপ্নকে ভিন্ন ভিন্ন তিনটি কিশোর উপন্যাস এ ধরা হয়েছে। একবার পড়তে শুরু করলে কখনও যা ছেড়ে ওঠা যায় না।