Add to Wishlist
বাড়ি ঘর
By তৃষ্ণা বসাক
Publisher: একুশ শতক
₹60
‘ বাড়ি ঘর ‘ উপন্যাসের ভরকেন্দ্র নিরাশ্রয়তা। গৃহের চার দেওয়ালের মধ্যে ঘটলেই হিংসা, সন্ত্রাসের ভয়াবহতা কমে না, বিস্তার কিছু ছোট হয় এইমাত্র। আরো অনেক ছোট-বড়, কেন্দ্রাতিগ ও কেন্দ্রাভিগ বল এর বিভিন্ন তলে ক্রিয়াশীল, যারা কথাবস্তুর একমুখিনতাকে ভেঙে দিতে চেয়েছে নিজেদের মতো করে।
In stock
Usually dispatched in 2 to 3 days
Safe & secure checkout
SKU:
ES-bg02
Tags:
bari ghar, novel, trishna basak, uponnas, উপন্যাস, তৃষ্ণা বসাক, বাড়ি ঘর
‘ বাড়ি ঘর ‘ উপন্যাসের ভরকেন্দ্র নিরাশ্রয়তা। গৃহের চার দেওয়ালের মধ্যে ঘটলেই হিংসা, সন্ত্রাসের ভয়াবহতা কমে না, বিস্তার কিছু ছোট হয় এইমাত্র। আরো অনেক ছোট-বড়, কেন্দ্রাতিগ ও কেন্দ্রাভিগ বল এর বিভিন্ন তলে ক্রিয়াশীল, যারা কথাবস্তুর একমুখিনতাকে ভেঙে দিতে চেয়েছে নিজেদের মতো করে।
Additional information
| Weight | 0.3 kg |
|---|
একই ধরণের গ্রন্থ
পছন্দের ৬ নাটক
By চন্দন সেন
₹150
এই সময়ের প্রবল জনপ্রিয় নাটককারদের অন্যতম প্রবীণের লেখা মঞ্চে আলােড়ন-তােলা ছটি বিচিত্র স্বাদের আধুনিক নাটক, - তিনটি বড়, তিনটি ছােট, -বিষয়ে নয়, আয়তনে। একদিকে চৈতন্যদেবের কৈশাের ও যৌবনের আশ্রয়ে গড়ে ওঠা এক ভিন্ন ব্যাখ্যার দৃশ্যকাব্য, - অন্যদিকে ক্যানিং থেকে নাম বদলে কোলকাতার এক ধর্মপ্রাণ' অভিজাত বাড়ীতে পরিচারিকার কাজ করতে আসা জাহানারাদের জীবন। সঙ্গে ইচ্ছেমৃত্যু বা মার্সি কিলিং-এর পরােক্ষে পাশে দাঁড়ানাে এক যন্ত্রণাদগ্ধ জীবনকথা। কবি পুশকিন, বিজ্ঞানী গ্যালিলিও কিংবা রাজনৈতিক উচ্চাশায় মানবিকতা বিসর্জনের আধারে লেখা তিনটি ছােট নাটক যা ইতিমধ্যেই বিষয়বৈচিত্র্যে ও প্রযােজনাগুণে দারুণ রসিকাদৃত।

রিপোর্টাজ : দীপেন্দ্রনাথ বন্দোপাধ্যায়
₹400
দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একজন বাঙালি সাহিত্যিক ও প্রথিতযশা সাংবাদিক। তার উপন্যাস ও ছোটগল্প ছাড়াও রিপোর্টাজগুলি উন্নতমানের সাহিত্য হিসেবে বিবেচিত হয় বাঙালি পাঠকমহলে।
সিপিআই পার্টির মুখপত্র কালান্তর দৈনিকের সম্পাদনার মাধ্যমে তার সাংবাদিক জীবন শুরু হয়। প্রকাশকালের শুরু থেকে তিনি এখানে সাংবাদিকতা করেছেন। কালান্তরে 'জনমত' বিভাগে শ্রীচরণ বন্দ্যোপাধ্যায়, তপন উপাধ্যায়, নচিকেতা দাস, সিরাজ ইসলাম ইত্যাদি ছদ্মনামে লিখতেন। তার 'রিপোর্টাজ'গুলি অত্যন্ত জনপ্রিয় এবং সাহিত্যগুনে সমৃদ্ধ ছিল। সারা ভারত প্রগতি লেখক সংঘের সম্পাদক ছিলেন।

ভারতে বহুত্ববাদ
By প্রবীর সরকার
₹200
ভারতে ধর্মান্ধতা, বিভিন্ন ধর্মের নামে এক সম্প্রদায় আর এক সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ, সংঘর্ষ যা অবশ্যই হিংসাশ্রয়ী হয়ে উঠছে তা খুবই চিন্তার কারণ। বর্তমানে রাষ্ট্রের দ্বারা ধর্মকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। ফলে শ্রেণিসংগ্রামে যথাযথ বিকাশ ঘটছে না। অস্পৃশ্যতা, ধর্মান্ধতা, জাত-পাত ভেদাভেদ, সাম্প্রদায়িকতা অবসানের জন্য স্বাধীনতার পরে দেশের আধা সামস্ততান্ত্রিক ভূমি ব্যবস্থা ও সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফল যা হবার তাই হয়েছে। বিজ্ঞানের অগ্রগতিকে রুদ্ধ করে দিয়ে অবৈজ্ঞানিক এবং কুসংস্কারাচ্ছন্ন চিন্তাভাবনা ভারতের সমাজ ও রাজনৈতিক জীবনে ক্রমবর্ধমান প্রভাব ফেলছে। সময় থাকতেই একে রুখে দেওয়া দরকার। এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই " ভারতে বহুত্ববাদ " গ্রন্থটি নির্মাণ করা হয়েছে।
ধর্মান্ধতার বিরুদ্ধে, অস্পৃশ্যতার বিরুদ্ধে ভারতে রামমোহন বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র বিবেকানন্দ, রবীন্দ্রনাথ-মহাত্মা গান্ধী, আম্বেদকর প্রভৃতি মনীষিরা সারাজীবন আন্দোলন করে গিয়েছেন, অনেকাংশে সফলও হয়েছেন। বর্তমানে সেই অন্ধকার দিনগুলিকে আবার ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। এর বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ করার জন্যই এই গ্রন্থ। গণ আন্দোলনের পুরোধা নেতৃত্ব ডঃ সুজন চক্রবর্তী মুখবন্ধ বইটিকে সমৃদ্ধ করেছে।

বিভূতিভূষণ :অনুভবে ,অন্বেষণে
₹300
বাঙালির প্রিয় লেখক বিভূতিভূষণ। আজও পুনর্পাঠে আমাদের তিনি বিস্মিত করেন। পল্লিপ্রকৃতি, নদী, গাছপালা ও মাটির সোঁদা গন্ধ-এইসব নিয়েই তিনি। এসবের প্রতি তাঁর আকুলতা। সে আকুলতা আমাদেরও ছুঁয়ে-ছুঁয়ে যায়।
শুধু কি প্রকৃতির প্রতি অনুরাগ, তীক্ষ্ণ পর্যবেক্ষণ, তাঁর শব্দের কারুকাজ আজও আমাদের অভিভূত করে রাখে। তিনি জীবনকে দেখেছিলেন, সময়কে চিনেছিলেন। ছিল মানুষের প্রতি অফুরান আস্থা ও সুগভীর ভালোবাসা। সে কারণেই এমন দক্ষ-হাতে আঁকতে পেরেছিলেন সময়ের জলছবি, লিখেছিলেন সময়ের বেদনালিপি 'অশনি সংকেত'-এর মতো উপন্যাস তিনি লিখেছিলেন। তাঁর উপন্যাসে, কত গল্পেই তো মহিমান্বিত হয়ে উঠেছে মানুষ।
ছোটোদের সাহিত্যেও তিনি তুলনারহিত। 'চাঁদের পাহাড়' ঘিরে আমাদের কৌতূহল-বিস্ময় আজও একই রকম। একালের ছোটোরাও মনে মনে 'শঙ্কর' হয়ে যায়, 'অপু' হয়।
বিভূতিভূষণ শুধুই প্রকৃতির, তিনি প্রকৃতির কথাকার, এই চেনা ভাবনা থেকে বেরিয়ে এসেছেন গ্রন্থকার পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। বিভূতিভূষণের ভাবনার জগৎ যে বহুদূর বিস্তৃত ছিল, দৃষ্টি ছিল প্রসারিত, আড়ালে থাকা সেই সত্যটি স্পষ্ট হয়ে উঠেছে এই সংক্ষিপ্ত আলোচনায়। মিশে আছে বিভিন্ন সময়ে পড়া বিভূতিসাহিত্য ঘিরে বিস্ময় ও মুগ্ধতা। বিভূতিভূষণের গল্প-উপন্যাস নিয়ে আলোচনা তো আছেই, রয়েছে তাঁর দিনলিপির প্রসঙ্গ, শিশু-কিশোর সাহিত্যের প্রসঙ্গ। এমনকি বিভূতিভূষণের শিক্ষকতা, ব্যাকরণ বই লেখার কথাও বাদ পড়েনি। রয়েছেন বিভূতি-পত্নী রমাও। দরকারি তথ্য, প্রয়োজনীয় পঞ্জি। জীবনপঞ্জি, গ্রন্থপঞ্জি, বিভূতিকাহিনি অবলম্বনে নির্মিত চলচ্চিত্রপঞ্জিও।
এই বইটি পড়তে পড়তে প্রিয় লেখক সম্পর্কে নিজের অনুভূতি মিলিয়ে নেওয়ার সুযোগ পাবেন পাঠক। বিভূতিভূষণের পৃথিবী যে কত বড়ো, তা নতুন করে উপলব্ধি করবেন।

আলহামব্রার লোককাহিনি
By এষা দে
₹200
স্পেনে দীর্ঘ আটশো বছর মুসলমান শাসনের অন্ত ঘটে ১৪৯২ সালে খ্রিস্টান শক্তির পুনর্বিজয় অভিযানের সমাপ্তিতে। শেষ মুসলমান রাজ্য গ্রানাডার একদা শাসক ও অনুপম স্থাপত্যকীর্তি রাজপ্রাসাদ আলহাম্ব্রাকে ঘিরে জনগণ পরবর্তী কালে সৃষ্টি করেন অপরূপ সব কাহিনি। রহস্য, রোমাঞ্চ, অলৌকিক, কৌতুক, প্রেম-বহু রসের সমাহারে এক একটি নিটোল গল্পে আছে মধ্যযুগীয় সমাজের সর্বশ্রেণির চরিত্র চিত্রন, আছে বিজেতা ও বিজিতের আদানপ্রদান, অথচ নেই ধর্মীয় বিদ্বেষের কোন চিহ্ন। 'আলহামব্রার লোককাহিনি' গ্রন্থের উদার মানবতার স্নিগ্ধ কাহিনিগুলির পাঠযোগ্যতা অপরিসীম।