Add to Wishlist
স্মৃতিকথায় দেবেন্দ্রনাথ
Publisher: একুশ শতক
₹150
‘ স্মৃতিকথায় দেবেন্দ্রনাথ ‘ গ্রন্থের রচনাগুলিতেই পাঠক বক্তব্য-বিষয়ের পরিচয় পাবেন। আলাদা ভাবে তার মূল্যায়ন বা বিশ্লেষণ করার আর প্রয়ােজন নেই। রচনাগুলি নিজ মূলেই ভাস্বর, পাঠক বিবেচনা করবেন। গ্রন্থের রচনাগুলিকে প্রথমে ঠাকুরবাড়ির সদস্য-সদস্যা ও পরে ঠাকুরবাড়ির বাইরের লােক এই দুটি ভাগে মােটামুটি সাজান হল।
In stock
Usually dispatched in 2 to 3 days
Safe & secure checkout
SKU:
ES-sd01
Categories:
প্রবন্ধ, রবীন্দ্র বিষয়ক, সমস্ত বই
‘ স্মৃতিকথায় দেবেন্দ্রনাথ ‘ গ্রন্থের রচনাগুলিতেই পাঠক বক্তব্য-বিষয়ের পরিচয় পাবেন। আলাদা ভাবে তার মূল্যায়ন বা বিশ্লেষণ করার আর প্রয়ােজন নেই। রচনাগুলি নিজ মূলেই ভাস্বর, পাঠক বিবেচনা করবেন। গ্রন্থের রচনাগুলিকে প্রথমে ঠাকুরবাড়ির সদস্য-সদস্যা ও পরে ঠাকুরবাড়ির বাইরের লােক এই দুটি ভাগে মােটামুটি সাজান হল।
Additional information
| Weight | 0.4 kg |
|---|
একই ধরণের গ্রন্থ
মুখোমুখি তারাশঙ্কর
₹350
তারাশঙ্কর রবীন্দ্র সান্নিধ্যে উপনীত হবেন—এ অত্যন্ত স্বাভাবিক কিন্তু কবি রবীন্দ্রনাথ ঠাকুর যে সন্তানসম সাহিত্যিক তারাশঙ্করের সাহিত্য পাঠে কাব্যদৃষ্টিতে নবচিন্তার রসদ পাবেন তারাশঙ্কর অনুপ্রাণিত হয়ে উঠবেন এ আমাদের কাছে বড় বিস্ময়ের মনে হয়। তেমনি সাহিত্যিক শৈলজানন্দকে অনুসরণ করেই তারাশঙ্কর যে নতুন পথের দিশা পেয়েছিলেন—এ কথা তিনি নিজেই জানিয়ে গিয়েছেন।
ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে তারাশঙ্করের জাতীয় চিন্তা ও চেতনার বিষয়টি উদ্ভাসিত হয়ে ওঠে। গান্ধীবাদী তারাশঙ্কর কেন বামশিবিরে যুক্ত হয়েছিলেন আবার কেনই বা সেখান থেকে তিনি সরে আসেন তারও অনুসন্ধান করতে চেয়েছি আমরা।
তেমনি বাংলা ভাষা এবং অসমে অত্যাচারিত বাঙালির জন্য তারাশঙ্করের মসীযুদ্ধ; বিদেশে সাহিত্য সম্মেলনে ছত্রিশটি দেশের বিরুদ্ধে তারাশঙ্কর কিভাবে ভারতীয় সাহিত্য ও সংস্কৃতির পক্ষে মুখোমুখি ভয়ঙ্কর লড়াই করেছিলেন তার এক বিশেষ অনুসন্ধান এখানে লিপিবদ্ধ করা হয়েছে। কোন মুখাপেক্ষি হয়ে বিধান পরিষদের সদস্য তারাশঙ্কর কাশী গিয়েছিলেন, কার এবং কিসের মুখাপেক্ষি হয়ে তিনি রামায়ণ গবেষণায় রত হয়েছিলেন - এই সব ভিন্নমাত্রিক বিচিত্র বিষয় নিয়ে নিবন্ধগুলি রচিত হয়েছে।

একটি সত্যের সন্ধানে উত্তর ইউরোপ
₹200
যেমন ভূমির উর্বরতার উপর ফসলের উৎকর্ষতা নির্ভর করে, ঠিক তেমনি সাহিত্যের ভালােমন্দ সমাজমানসের উপর নির্ভর করে। বিজ্ঞান প্রমাণ সাপেক্ষ বিষয়বস্তুর মূল্যায়নের উপর নির্ভরশীল, কিন্তু সাহিত্য তা নয়। ' একটি সত্যের সন্ধানে উত্তর ইউরোপ ' গ্রন্থটি শুধুই সত্য সন্ধানী পর্যটনের গল্প কথা । এই লেখা পড়তে গিয়ে কখনােও হয়তাে মনে হবে একটি চিন্তাধারা বা জগৎ থেকে অন্য চিন্তাধারা বা জগতে যেতে হচ্ছে। কিন্তু সেটাই প্রকৃতির সত্যরূপ। ছােটো ছােটো ঘটনা ও তার অন্তর্নিহিত সত্য এক অদৃশ্য বন্ধনে প্রকৃতির শাশ্বত সত্যকে প্রকাশ করে। সংক্ষেপে অনেক তথ্যের সমাবেশ ও বিশ্লেষণ হয়েছে এবং তা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পর্যালােচনা করেছি কিন্তু সম্পূর্ণতা দিতে চাইছি বৈজ্ঞানিক জ্ঞানের দৃষ্টিকোণ থেকে। আছে চারটি দেশের শুধুই ভ্রমণ কাহিনি। সুইডেন পর্যটন কাহিনি, ডেনমার্ক ভ্রমণ ইত্যাদি।

প্রথম পঁচিশ
By মুর্শিদ এ এম
₹150
প্রান্তিক মানুষের জীবনযাত্রার অন্তর্ভেদী কথাকার মুর্শিদ এ এম। খুঁড়ে খুঁড়ে, নিবিড় কলমের আঁচড়ে উৎকীর্ণ করেন এমন সব কথামালা, যা হারিয়ে যাচ্ছে ক্রমশই। যাঁদের চোখ আছে, অথচ ঠিক পাশেরটুকু খুঁটিয়ে দেখা হয়নি, তারা একটু চোখ ফেরাতে পারেন। একসঙ্গে জুড়ে-গেঁথে থাকা বিশেষ একটি সম্প্রদায়, ঠিকঠাক যাদের হাঁড়ির খবরও নেওয়া হয়নি কোনােদিন, মুর্শিদ সেই অন্তরমহলেরই তীব্র ভাষ্যকার। হাঁকডাক করে লােক জড়াে করার অভিপ্রায়ে থাকেন না তিনি। মায়াময় আর নিগুঢ় স্বরের বয়ানে যে ধূসরিত লৌকিক জীবনের ছবি আঁকেন, তা ইতােমধ্যে তাকে ব্যাতিক্রমী করে তুলেছে।
প্রবহমান জীবনকথা ভেঙে ভেঙে নিয়তই আর-এক জীবন নির্মিত হয়ে চলেছে। মুর্শিদ যেন সেইসব ভাঙচুরের প্রত্যক্ষ সাক্ষী হিসেবে জবানবন্দি দিতে এসেছেন। তার কাধের ঝােলায় লুঙ্গি-ফতুয়া আর বােরখা-মহল্লার গুঞ্জন লেগে আছে। গভীরতর ছায়া থেকে, অপরিচয়ের অন্ধকার থেকে উথিত সেইসব গুঞ্জন আর জীবনকথার নির্বাচিত পাঁচিশটি সংকলিত হল ' প্রথম পঁচিশ ' গ্রন্থে। আমাদের দৃঢ় বিশ্বাস, উৎসাহী পাঠকবর্গ ঠিক পাশে-পাশে ভেসে চলা অচেনা এক ভুবনের বর্ণময় আলােছায়ার সঙ্গে ক্রমান্বয়ে সহযাত্রী হতে থাকবেন।

দেশ বিদেশের আরো গল্প
By শ্যামল মৈত্র
₹100
' দেশ বিদেশের আরো গল্প ' গল্পসংকলনটিতে মালয়ালম, উর্দু, তামিল, অসমিয়া, গুজরাতি ভাষার গল্প যেমন আছে, তেমনি সলমন রুশদি, লিও টলস্টয়, ডিকেন্স, চিনের রেশি বা জন্মসূত্রে উরুগুয়ে কিন্তু আর্জেন্টিনাবাসী লেখক হােরেশিও চিরােগা-ও অন্তর্ভুক্ত হয়েছে। রুশদি তার স্যাটানিক ভার্সেস বা মিডনাইট চিলড্রেন-এর জন্য পরিচিত হলেও তাঁর ' চটিজোড়ার নিলামে ' গল্পটি আমাদের বিস্মিত করে। মাইনি মােহান্ত অসমিয়া ভাষায় জানকী গল্পে রামায়ণকে বিনির্মাণ করেছেন। নির্মাণ বা আখ্যানের যে মহৎ শিল্প - গল্পগুলি পড়লেই টের পাওয়া যায়। ভাষান্তরের ভেল্কির গুণে মনে হয় লেখকেরা বুঝি বাংলা ভাষাতেই গল্পগুলি লিখেছেন।

সুন্দরবনের মহাল কইন্যা
₹200
সুন্দরবন সুন্দরী গরান গেঁও কেওড়ার মতো ম্যানগ্রোভ উদ্ভিদের এক রহস্যময় বন যে প্রহরে প্রহরে রূপ পালটায়। তাকে ঘিরে পৃথিবীর অন্যতম বিপজ্জনক মধু আহরণ করা পেশায় নিযুক্ত মউলেরা বুঝে যায় বনের অভ্যন্তরে শুরু হয়েছে জংলি মৌমাছি বনাম পোষা মৌমাছির অশুভ লড়াই। বদলে যাচ্ছে সুন্দরবনের পরিবেশ এবং সামাজিক পরিস্থিতি। জল-জঙ্গল কেন্দ্রিক জীবন জীবিকায় নেমে আসছে এক গভীর সংঘাত। যে লড়াইয়ে শুধু সুন্দরবন নয় বনের আদি পতঙ্গ জংলি মৌমাছির ভবিষ্যৎও বিপন্ন। মৌমাছির লড়াই রূপান্তরিত হচ্ছে দ্বীপবাসীর আর্থ-সামাজিক লড়াইয়ে। মউলেরা বোঝে মৌমাছির বাঁচা মরায় শুধু তাদের জীবন জীবিকাই নয়, বিপন্ন গোটা মানবজাতির ভবিষ্যৎ। স্বার্থান্বেষীদের বিরুদ্ধে অসম লড়াইয়ে অবতীর্ণ হয় প্রান্তজনেরা এবং নেতৃত্বে উঠে আসে একটি সাধারণ মেয়ে। সৃষ্টি হয় বাংলা সাহিত্যে এক অকথিত আখ্যানের ' সুন্দরবনের মহাল কইন্যা '
মৌমাছির গুরুত্ব বিষয়ে বহুপূর্বেই অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, মৌমাছি ছাড়া মানব সভ্যতার আয়ু মাত্র চার বছর। বিভিন্ন কারণে মোট মৌমাছির কুড়ি শতাংশ ইতিমধ্যে হ্রাস পেয়েছে। এই বিপন্ন অনুভূতি চেপে বসেছে এক সাধারণ যুবতী চূর্ণীর মাথায়। সে মহাল-এ গিয়ে অর্থাৎ মধু ভাঙতে গিয়ে শিখে যায় বাদাবন ও মৌমাছিদের আচার আচরণ ও ব্যথা বেদনার কথা। চূর্ণী মৌমাছিদের এই অশুভ লড়াই থামাতে চায়। দক্ষিণরায়-এর চেয়েও হিংস্র স্বার্থান্বেষী মানুষের চোখে চোখ রেখে শক্তি জুগিয়ে আস্তে আস্তে সে অস্তজ মানুষের চোখে হয়ে ওঠে বনবিবির ছায়া। কিন্তু বাদাবনে তো শুধু পালা মৌমাছিরই অনুপ্রবেশ ঘটছে না, অর্থ এবং রাজনৈতিক শক্তিতে বলীয়ান অনেক কুশীলবরাও হাজির। ফলে ডাঙার লড়াই কি চেনা গণ্ডির ছক মানবে?