Add to Wishlist
একই ধরণের গ্রন্থ
গোর্কির জীবন গোর্কির আখ্যান
₹200
গাের্কির মা উপন্যাস বিশ্ব সাহিত্যের এক শ্রেষ্ঠ সৃষ্টি। বিশ শতকের প্রথম দশকে প্রকাশের সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর ১২৭টি ভাষায় দ্রুত অনূদিত হয়ে ছড়িয়ে পড়ে, তােলপাড় হয় পাঠক মহলে। উপন্যাসের সারা শরীরে মার্কস-এঙ্গেলসের কমিউনিস্ট ইস্তাহারের বর্ণময়চ্ছটা। একটা উদ্দেশ্যমূলক, সমাজ বিপ্লবের প্রতি অনুরক্ত, কিছুটা প্রচারমূলকও বটে, এমন একটি কথা কাহিনি যে শিল্পগুণেও উতরে যায়, পাঠকের হৃদয়ে স্থান করে নয় যা এক শতাব্দী পরেও সমান সত্য, বােধকরি অদ্বিতীয় এক দৃষ্টান্ত। উপন্যাসে লেখকের অনুপুঙ্খ বীক্ষণে মহাকাব্যিক দৃষ্টির প্রসার এক আশ্চর্য মহিমময় কাণ্ড ঘটিয়েছে। রাশিয়ার শ্রমিক বস্তির এক পােড়খাওয়া মা-এর চোখ দিয়ে গােটা আখ্যানটি নির্মিত ও বিবৃত। শূন্য এক অন্ধকার থেকে আলােয় উদ্ভাসিত এক জীবন, যা উত্তরণের, সমাজতান্ত্রিক মানবতা ও বাস্তবতার এক অনন্য নজির। বিশ্বময়ী নারী শক্তির জয়ধ্বনি গাের্কির এই উপন্যাস।
শতবর্ষে উপনীত এই উপন্যাসের মর্মবস্তু, শিল্পনির্মিতি আমরা ' গোর্কির জীবন গোর্কির আখ্যান ' গ্রন্থে উপলব্ধি ও বিশ্লেষণের প্রয়াস করেছি। আর গাের্কির বর্ণময়, তিক্ত জীবনটাকে না জানলে মা-উপন্যাসের অন্দরমহলে প্রবেশ করা যায় না। তাই ব্যক্তি জীবন ও সাহিত্য জীবনের সংক্ষিপ্ত রূপরেখা অঙ্কনের চেষ্টা করা হয়েছে।

রবীন্দ্রনাথের কীর্তনাঙ্গের গান
₹50
বাংলার কীর্তন গানের সংক্ষিপ্ত ইতিবৃত্তর পটভূমিতে রবীন্দ্রনাথের কীর্তনাঙ্গের গানের কথা, রূপ, রস ও মর্মসত্য সন্ধান ও লিখনের প্রয়াস পেয়েছি। চেষ্টা করেছি গায়নরীতি বুঝিয়ে বলার। রবীন্দ্রনাথের কীর্তনাঙ্গের গান এর একটি তালিকাও যুক্ত করেছি এই সঙ্গে, পাঠকের কাজে লাগতে পারে ভেবে। কোনাে কোনাে গানের কীর্তনাঙ্গ পরিচিতি নিয়ে বিশেষজ্ঞরা বিতর্ক তুলতে পারেন। হােক না বিতর্ক, ভালােই তাে, চর্চা বাড়বে।

পঁচিশটি গল্প
By সৌরভ হোসেন
₹400
মাটি-শিকড় ও জীবনের গল্প বুনেন সৌরভ হোসেন। গ্রাম চেনেন। মাটি চেনেন। জীবিকা চেনেন। চেনেন প্রান্তিক জীবনের প্রান্তিক স্বর ও শ্বাসকে। আবার রাজনীতি সচেতন সৌরভের কলমে উঠে আসে রাজনীতির সমকাল, দ্বন্দ্ব আর ভেতরের সারশূন্যতা। গ্রামে থাকার সুবাদে লেখক দেখেছেন কীভাবে সাধারণ মানুষের জীবনে ধর্ম আষ্টেপৃষ্ঠে আছে। ধর্মের সে নানান ফিকির-ফন্দি গল্পে জীবন্ত হয়ে উঠে আসে। আবার দেশ-কালের রাষ্ট্রীয় ফোঁসফাঁস আর মানুষের অস্ত্বিত্বের বিপন্নতার ছবি শব্দের মায়াজালে বুনেছেন লেখক। সে বুনন হয়ে উঠেছে মর্মস্পর্শী আর সাহিত্য-সন্দর্ভ। সৌরভের লেখার বিশেষ বৈশিষ্ট্য হল গ্রামীণ আঞ্চলিক কথ্যভাষার সুনিপুণ ব্যবহার। যা কখনও জাদুবাস্তবতায় মোড়া আবার কখনও রুঢ় বাস্তবে গাঁথা। ভাষা আর জীবন কখনই আলাদা হয় না। একে অপরের সঙ্গে জড়িয়ে থাকে। সৌরভের গল্পে মানুষ যেমন কথা বলে তেমনই কথা বলে নদী আর মাটি। সেখানে সৌরভ অন্যদের থেকে আলাদা। সেটা তাঁর নিজস্ব স্বর ও শৈলি। আবার চরিত্র সৃষ্টিতে, চরিত্রের ভাষ্যবুননে তাঁর কল্পনাশক্তির প্রয়োগও অনবদ্য। লেখক পঁচিশটি গল্পকে জীবনের নানান ক্ষেত্র ও পরিসর থেকে লিখেছেন। সেদিক দিয়ে এ বই জীবনের এক বৈচিত্রময় আখ্যান। বাগড়ি মাটির মানুষগুলো সব সময়ের সব দেশের সব কালের হয়ে ওঠেন। গল্পগুলো শুধুই গল্প নয়, সময়ের দলিল। জীবনের পরতে পরতে এসব গল্পের চরিত্ররা অনবরত কথা বলে চলেছেন। সে কথা আমাদের শুনিয়েছেন সৌরভ। আমাদের শুধু কানপাতার অপেক্ষা।

এক পাগলের বটজন্ম কথা
By প্রলয় নাগ
₹100
ইতিহাসকে যতই মুছে ফেলার চেষ্টা হোক, প্রতিবাদের প্রবহমানতা কখনো স্তব্ধ হয় না। তা এক চলমান প্রক্রিয়া, চলতেই থাকবে। সময় তো অনুকূল নয়, কোনও কালেও তা ছিল না। গল্পগুলোও প্রতিকূল সময়ের বয়ান।
একদিকে ধর্মীয় বিভাজনের গন্ডী যেমন টানা হচ্ছে, মানুষের 'মানুষ' পরিচয়কে মুছে ফেলার চেষ্টা হচ্ছে - লেখক এর বিপরীত প্রান্তে দাঁড়িয়ে অন্যকথা বলছেন। পাথরের মূর্তি থেকে জীবন্ত মানুষ বেরিয়ে আসা, নিজেই নিজের মৃতদেহ দাহ করা, কোনটা সত্য আর কোনটা মিথ্যে ? সবকিছুর আড়াল থেকে বেরিয়ে আসছে আরেক সত্য। সর্বস্ব হারানো পাগলের মধ্যেও জেগে উঠেছে প্রতিবাদীচেতনা।

আমলাকথা
₹250
সাম্প্রতিক সাহিত্য-মহলে নীলাঞ্জন চট্টোপাধ্যয় এক পরিচিত নাম । তিনি কবি, কথক ও প্রাবন্ধিক। ১৯৮০ সালে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (একজিকিউটিভ)- এ পেশাগত জীবন শুরু করেন। ১৯৯৮ সালে প্রমােশন পান আই.এ.এস-এ। পশ্চিমবাংলার বহু জেলায় চাকরির অভিজ্ঞতা তার। দেখেছেন অনেক জনপদ। অনেক মানুষ। প্রায় সাইত্রিশ বছরের চাকরি জীবনের অভিজ্ঞতা নিয়ে লিখেছেন-আমলাকথা (প্রথম খণ্ড)। পাঠকের মনে হবে তিনি মজার এক উপন্যাসই পড়ছেন। আমলাকথা’র (দ্বিতীয় খণ্ড)-ও প্রকাশ পাবে যথাসময়ে।