Add to Wishlist
একই ধরণের গ্রন্থ
চলচ্চিত্র চিন্তন
By পার্থ রাহা
₹100
ছবির তালিকা দেওয়া আমার উদ্দেশ্য নয়। আমি জানাতে চাই সাম্রাজ্যবাদের হুমকির সামনেও তৃতীয় দুনিয়ার সিনেমা আজ দেশে দেশে আন্দোলন সংগ্রামের হাতিয়ার হয়ে উঠেছে। তথাকথিত মহাশক্তির জি-৮ দেশের ভিতরেও জাপান, ইটালিতে, খােদ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবল আন্দোলনের সাক্ষী তৃতীয় দুনিয়ার সিনেমা গ্লোবাল রসা আর ফার্নান্ডাে সােলানাসরা যাকে বলেছেন থার্ড সিনেমা। আসুন আমরা স্মরণ করি, চ্যাপলিনের সেই কালজয়ী বক্তৃতার কথাগুলি। আসুন অসম্ভবের জন্য সংগ্রাম করি। ইতিহাসের মহান ঘটনা হল যা অসম্ভব মনে হয়েছিল তাকে সম্ভব করা।
' চলচ্চিত্র চিন্তন ' সংকলনের সবচেয়ে পুরােনাে লেখা ইঙ্গম্যার বের্গম্যানকে নিয়ে। প্রকাশিত হয় ১৯৭৩ খ্রিস্টাব্দে। আর সাম্প্রতিকতম রচনা সেন্সর শিপ প্রকাশিত হয়েছে ২০০৬-এ। এই তেত্রিশ বছর ধরে নানান পত্রপত্রিকা বা বইতে ছড়ানাে ছিটানাে রচনার সংখ্যাতাে কম নয়। সেই অগুনতি রচনা থেকে কিছু রচনা বেছে নিয়ে মলাটের ভিতরে বেঁধে রাখা হয়েছে।
আমার রচনাগুলির শেষ বিচারক আপনারা, যারা সারাদিনের ঘাম ঝরানাে হাঁটাহাঁটির পরেও বােকাবাক্সের হাতছানি এড়িয়ে এখনও বই পড়েন তারা। আমার এই রচনাগুলি আপনাদের কোনাে উপকারে লাগলেই আমার পরম প্রাপ্তি।

রবীন্দ্রনাথ ও দলিতসমাজ
₹800
রবীন্দ্রনাথ নিজেই বলেছেন: 'আমি ব্রাত্য, আমি মন্ত্রহীন'। এটা কবির আপ্তবাক্য নয়। এটা তাঁর জীবন-অভিজ্ঞতারই মরমী প্রকাশ। রবীন্দ্রনাথ ছিলেন বর্ণাশ্রম-নিয়ন্ত্রিত সমাজের অভিশাপ 'পীরালি ব্রাহ্মণ'। এবং সেকারণে এক-ঘরে। সারা জীবন তাঁকে এই ধর্মভিত্তিক জাতিগত অস্পৃশ্যতার খেসারত দিতে হয়েছে। অন্য গোত্রের সঙ্গে তাঁদের পরিবারের বৈবাহিক সম্বন্ধ হতো না। ছিলো না সামাজিক সম্পর্কও। সমাজের নিম্নবর্গের মানুষের সঙ্গে তাই আজীবন ছিলো তাঁর সখ্যতা। 'রথের রশি' তিনি টানিয়েছেন নিম্নবর্গের অচ্ছুত মানুষদের দিয়ে। কিন্তু সংস্কারের কারণেই পুরীর মন্দিরে তাঁকে ঢুকতে দেয়া হয়নি। অঢেল বিত্ত-বেসাত থাকা সত্ত্বেও এবং নোবেল পুরস্কার পাওয়ার পরেও তাঁকে সামাজিক ও মানসিকভাবে চাপে থাকতে হয়েছে। তাঁর রচনায় তাই জাতপাত, বর্ণাশ্রম এবং জাতিগত-দ্বেষণার কথা বারে বারে এসেছে। ব্যক্তিজীবনে তিনি সরাসরি যুদ্ধ করেছেন অস্পৃশ্যতার বিরুদ্ধে। নমঃশূদ্রদের সম্মেলনে যোগ দিয়েছেন তিনি অসুস্থ শরীরে। নিম্নবর্গের মানুষের কল্যাণে বাস্তবায়নে সচেষ্ট থেকেছেন বিভিন্ন প্রকল্প নিয়ে। রবীন্দ্রনাথের ব্যক্তিজীবনের কাজকর্মে ও সাহিত্যে বিম্বিত এই সব বিষয় বিশ্লেষিত হয়েছে এ গ্রন্থের বিভিন্ন প্রবন্ধে। রবীন্দ্রনাথের অন্ত্যজ, ব্রাত্য মানুষেরাই একালের দলিত মানুষের পূর্বসূরি। দলিত-সাহিত্যের প্রেক্ষিতেই তাঁর সাহিত্যে সন্ধান করা হয়েছে একালের দলিতসমাজকে।

স্বপ্ন দেখে যাই
₹200
রবার্ট ব্রাউনিং,জন কিটস প্রভৃতি কবির কবিতা অনুবাদক রবীন্দ্রনাথ সরকার এর কাব্যগ্রন্থের মধ্যে অন্যতম হলো “স্বপ্ন দেখে যাই”। তাঁর সাহিত্য পরিধির পরিচয় এই গ্রন্থে পাওয়া যায়।

বাঙালি হিন্দুর জাত – জগৎ
₹600
বাঙলায় সাধারণ মানুষের ক্ষেত্রে না হলেও বাঙলার শিক্ষিত লােকের ক্ষেত্রে জাত এবং জাতির মধ্যে যে আকাশ-পাতাল পার্থক্য বিদ্যমান, সে ব্যাপারে সর্বক্ষেত্রে সঠিক ধারণা থাকলেই হতো স্বাভাবিক। কিন্তু সেটা যে হয়নি তার প্রমাণ পাওয়া যায় শুধুমাত্র বাংলার বহু শিক্ষিত লােকের কথাবার্তা আলাপ-আলােচনা বা সভাসমিতির বক্তৃতাতেই নয়, পত্র-পত্রিকায় প্রকাশিত চিঠিপত্রে এবং দু-একটি পুস্তকেও। তার ফলে যাদের মুশকিল হয়েছে সবচেয়ে বেশি, তারা হলেন আমাদের সাধারণ জনসমষ্টি। এই অবস্থার মধ্যেও অধিকাংশ লােকের যাতে পড়তে না হয়, তার জন্য আমরা সতর্কতা অবলম্বন করতে যথেষ্ট চেষ্টা করেছি।
তাই যখন আমরা জাত লিখেছি, তখন কেউই যাতে জাতি না খোঁজেন তাতে, কিংবা যখন আমরা জাতি লিখেছি তখনও কেউই যেন জাত না বােঝেন তাতে, তারজন্যও আমরা কম সতর্ক ছিলাম না বললে অত্যুক্তি হবে না। কিন্তু অতীতের কোনাে প্রাতঃস্মরণীয় ব্যক্তির কোনাে গুরুত্বপূর্ণ বক্তব্য বা সিদ্ধান্ত যখন আমাদের উদ্ধৃত করতে হয়েছে, তখন তিনি তাঁর সময়ের রীতি অনুসারে জাত এবং জাতির মধ্যে কোনাে পার্থক্য না দেখিয়ে যেভাবে জাত এবং জাতি লিখেছিলেন, আমরাও সেভাবেই শব্দ দুটি উদ্ধৃত করেছি। তা সত্ত্বেও কোন্ জাতটি হবে জাত আর কোন্ জাতটি হবে জাতি, এটা বুঝতে যেন কোনাে জটিলতার মােকাবিলা করতে না হয় কাউকেই তার জন্যও সতর্ক ছিলাম আমরা, কারণ উল্লিখিত বক্তব্যটিকে আমরা রেখে দিয়েছি উদ্ধৃতিসূচক চিহ্নের মধ্যে। জাত এবং জগৎ এর উৎপত্তি, এই বাঙালি হিন্দুর, জাত এবং জগৎ নিয়ে ভাবনা লেখক ' বাঙালি হিন্দুর জাত - জগৎ ' গ্রন্থে তুলে ধরেছেন।

রবীন্দ্রনাথ ও পাশ্চাত্য
₹120
রবীন্দ্রনাথ এই গ্রন্থের উপলক্ষ্য নন, তিনি লক্ষ্য। উপলক্ষ্য হল শ্রীযুক্ত তারকনাথ সেন মহাশয়ের একটি সুদীর্ঘ প্রবন্ধ। ' রবীন্দ্রনাথ ও পাশ্চাত্য ' গ্রন্থে রবীন্দ্র-সাহিত্যের বিষয়বস্তুর বিশ্লেষণ আছে কিন্তু কোন স্তুতি-নিন্দা নেই, কোন বিশিষ্ট ভাববস্তুর মূল্যবিচার বা কাব্যবিচার নেই।