Add to Wishlist
একই ধরণের গ্রন্থ
পঞ্চাশটি প্রবন্ধ
₹800
যদি সাহিত্য থেকে কিছু নিতে না পারলাম তাহলে বলতে হয় পৃথিবীতে বাস করলাম প্রায় নরকে বাস করার মতোই। সাহিত্য থেকে কিছু নিতে পারলাম না, শিল্প থেকে নিতে পারলাম না, সংগীত থেকে নিতে পারলাম না, শুধু জীবনযাপন করে গেলাম, সে-জীবনযাপন গরুও করে, ভেড়াও করে, তার সঙ্গে মানুষের তফাৎ কী? আমি সাহিত্যকে সেই চোখে দেখি।' - হাসান আজিজুল হক
ষাটের দশকের বাংলা কথাসাহিত্যের যে নবযাত্রা ঘটেছিল তার অন্যতম প্রাণপুরুষ ছিলেন হাসান আজিজুল হক। উত্তাল চল্লিশের দশকের প্রবেশমুখে রাঢ়বঙ্গে জন্ম নেওয়া এই খ্যাতিমান কিংবদন্তিতুল্য কথাশিল্পী দেশে-বিদেশে ঈর্ষণীয় আকর্ষণ কেড়েছেন পাঠক-সমালোচকের, অতিক্রম করেছেন একর পর এক সাফল্যের সিঁড়ি। তাঁর হাতে বাংলা ছোটোগল্পের বাঁকবদল ঘটেছে। ষাটের দশকেই কপালে তিলক পড়ে যায় ছোটোগল্পকার হিসেবে। যে অর্থে আমরা দেখি রবীন্দ্রনাথ মনন সমৃদ্ধ বিশাল গদ্যসাহিত্যের ভাণ্ডার গড়েও কবিই থেকে গেছেন, ভুলেও কেউ বলেন না 'প্রাবন্ধিক রবীন্দ্রনাথ', সৃষ্টির চৌদ্দ আনাই প্রেমে ভরে দিলেও ‘বিদ্রোহী কবি'র ছাপ কোনোদিনই মুছেনি নজরুলের কপাল হতে, তেমনি বুদ্ধদেব বসুর সমৃদ্ধ অনুবাদ, কথাসাহিত্য ও প্রবন্ধ বেমালুম ভুলে 'কবি বুদ্ধদেবে’র জয়জয়কার, তখন আমরা ধরেই নেই, হাসান আজিজুল হকের ক্ষেত্রেও একই ইতিহাসের পুনরাবৃত্তি।
অবিশ্বাস্য রকমের শোনাবে, হাসান আজিজুল হকের মতো এমন শক্তিমান মেধাসম্পন্ন মননশীল প্রাবন্ধিক গত পঞ্চাশ বছরের বাংলা গদ্যের ইতিহাসে হাতে গোনা দু'একজন হতে পারে। বাংলা প্রবন্ধের প্রচলিত ধারণাই তিনি পালটে দিয়েছেন। গল্পের মতো গতিশীল ক্ষুরধার ভাষা, প্রখর-তীব্র-টাটকা যুক্তি-চিন্তা দিয়ে গড়ে তুলেছেন তাঁর প্রবন্ধসাহিত্যের ঘরানা। নিজস্ব মেজাজ ও ঢঙে জলের মতো স্বচ্ছ ও সাবলীল করে হাসান আজিজুল হক এই পঞ্চাশটি প্রবন্ধে উপস্থাপন করেছেন দেশ, জাতি, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, রাজনীতি, সমাজব্যবস্থা সম্পর্কে তাঁর মতামত । একজন সৃজনশীল সেলিব্রেটি লেখকের আমাদের ভাষা, সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কে মতামত এবং নিজস্ব ব্যাখ্যা এই গ্রন্থের মূল উপজীব্য।

সত্যজিৎ রায়ের গোয়েন্দা সাহিত্য ও চলচ্চিত্র
₹200
বাংলা চলচ্চিত্রের প্রারম্ভকাল থেকেই এই মাধ্যমটি বাংলা কথা সাহিত্যনির্ভর। বিশ্বের চলচ্চিত্রের ইতিহাসেও নিজের নিজের দেশের চিরায়ত উপন্যাসকে চলচ্চিত্রায়িত করার অসংখ্য নজির রয়েছে। বিশ্বখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ও রবীন্দ্রনাথ বিভূতিভূষণ প্রভাতকুমার শরদিন্দু প্রেমচন্দ পরশুরাম প্রেমেন্দ্র মিত্র তারাশঙ্কর নরেন্দ্রনাথ মিত্র উপেন্দ্রকিশাের শংকর সুনীল গঙ্গোপাধ্যায় প্রমুখ প্রখ্যাত কথাসাহিত্যের রচনা চলচ্চিত্রে রূপ দিয়েছেন।
আবার ‘সােনার কেল্লা’ ও জয়বাবা ফেলুনাথ' দুটি কিশাের গােয়েন্দা উপন্যাসও চলচ্চিত্রে পরিচালনা করেছেন যা তারই রচনা। এই উপন্যাস ও চলচ্চিত্রে কাহিনিগুলি কী কী পরিবর্তনের মাধ্যমে প্রকাশিত হল, সাহিত্যিক ও পরিচালকের দুটি সত্তা কীভাবে ক্রিয়াশীল ছিল, কেন পরিবর্তন আনতে হল এ বিষয়ে প্রথম বিস্তৃত বিশ্লেষণধর্মী আলােচনা করেছেন শ্ৰীমতী ত্রিপাঠী মিত্র। বাংলা ভাষায় চলচ্চিত্র-বিষয়ক আলােচনায় ' সত্যজিৎ রায়ের গোয়েন্দা সাহিত্য ও চলচ্চিত্র ' গ্রন্থটি নিঃসন্দেহে ব্যতিক্রমী প্রচেষ্টা এবং সার্থক প্রচেষ্টা।

হিমালয়ের দিনলিপি
₹150
আমার পায়ে হেঁটে হিমালয়ে ঘুরে বেড়ানাের শুরু আজ থেকে প্রায় তিরিশ বছর আগে। ৮০-র দশকে। ১৯৮৫ সালে প্রথম কেদারনাথ যাই। একা একা। সেও এক বিচিত্র অভিজ্ঞতা। তারপর থেকে প্রতি বছরই হিমালয়ের উদ্দেশ্যে বেড়িয়ে পড়ি। কখনও পূর্ব হিমালয়, কখনও গাড়ােয়াল, আবার কখনও নেপাল, কখনও বা মানালী, লাদাক। কখনও সঙ্গী বন্ধুরা, কখনও একা। পাহাড়ে ঘােরার কিছু টুকরাে কথা ' হিমালয়ের দিনলিপি ' গ্রন্থে প্রকাশ পেয়েছে। গ্রন্থটিতে লেখার পাশাপাশি বেড়ানার কিছু ছবি, মানচিত্র স্থান পেয়েছে।

তরুণ রুশ
₹150
রুশবিপ্লবের পরে বিশ্বের বিভিন্ন দেশে কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে। তাসখন্দে ভারতীয় কমিউনিস্ট পার্টি তৈরী হলে ব্রিটিশশাসিত ভারতীয় উপমহাদেশে তা নিষিদ্ধ ঘোষিত হয়। তবু সঙ্গোপণে দলের কার্যক্রম পরিচালিত হলে মার্কসীয় তত্ত্ব ও তার প্রয়োগসংক্রান্ত বইয়ের অপ্রতুলতাহেতু তৎকালে ঢাকায় 'গণসাহিত্য চক্র', কলকাতায় 'ন্যাশনাল বুক এজেন্সি' এবং ‘বর্মণ পাবলিসিং হাউস’ এই ঘাটতি মেটাতে দায়বদ্ধতার ভূমিকা পালন করে। ফলে সমকালের রুশবিপ্লব, বলশেভিক দল, লেনিন, মার্কসীয় রাজনৈতিক ও অর্থনৈতিক তত্ত্ববিষয়ক বেশকিছু গ্রন্থ রচিত হয়। বহু বিদেশী মার্কসীয় গ্রন্থও অনূদিত হয়। এই সময়ে ২৫ বছরের তরুণ কমিউনিস্ট রেবতী বর্মণ রচনা করেন ‘তরুণ-রুশ’।
বিপ্লোত্তর রাশিয়ার তৎকালীন রাষ্ট্রব্যবস্থা ও সমাজ, বিপ্লবের পূর্বাভাস, রাশিয়ার সাহিত্যধারা, রাজনৈতিক সাহিত্যকৃতি, মার্কস ও কম্যুনিজম, শেষ বিপ্লব, বিপ্লবোত্তর সোভিয়েত ইউনিয়নের প্রচার, নতুন অর্থনৈতিকব্যবস্থা এবং সমকালীন পররাষ্ট্রনীতি নিয়ে সংক্ষিপ্তসারে বিশ্লেষিত এই গ্রন্থটি বঙ্গদেশে তরুণ রাশিয়ার স্বরূপ উদ্ঘাটন করে। রুশ বিপ্লবের শতবর্ষ পরে গ্রন্থটি এখনও একটি সময়ের দলিল হিসেবে বিশেষভাবে প্রাসঙ্গিক।

কিংবদন্তি বনফুল
₹150
বাংলা সাহিত্যে বনফুলের আবির্ভাব এক উজ্জ্বল পথচিহ্ন বা মাইলস্টোন হিসেবে স্বীকৃত। স্বয়ং রবীন্দ্রনাথ তাকে অভিনন্দন জানিয়েছিলেন, যদিও সাহিত্যে তিনি ছিলেন সম্পূর্ণ রবীন্দ্রপ্রভাবমুক্ত, এক স্বতন্ত্র শক্তিমান বলিষ্ঠ ধারার ধারক, স্রষ্টা তথা প্রবর্তক। বৈচিত্র্যহীনতার প্রতি ছিল তার স্বাভাবিক বিতৃষ্ণা। তাঁর এই বিশিষ্ট শিল্পভাবনা তথা মানসিকতা বাংলা সাহিত্যকে বহুতর বৈচিত্র্যমণ্ডিত বিপুল অবদানে সমৃদ্ধ করেছে। ' কিংবদন্তি বনফুল ' গ্রন্থটিতে শিল্পভাবনা তথা মানসিকতা বাংলা সাহিত্যে তাঁর অবদান ফুটে উঠেছে।

তূলনামূলক সাহিত্য একটি তির্যক প্ররোচনা
By সুমন গুন
₹400
তুলনামূলক সাহিত্য প্রসঙ্গে বাংলায় প্রথম স্বয়ংসম্পূর্ণ সংকলন। তুলনামূলক সাহিত্যের ছাত্র -ছাত্রীদের কাছে বিষয়টির তৎপর্য নানাদিক থেকে বোঝানো হয়েছে বইটির বিভিন্ন প্রবন্ধে। সাধারণ পাঠকের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বইটি। রবীন্দ্রনাথ থেকে উৎপল দত্ত - দিকপাল দিকপাল সব লেখকদের ভাবনায় সমৃদ্ধ একটি বই।