Add to Wishlist
বাড়ি ঘর
By তৃষ্ণা বসাক
Publisher: একুশ শতক
₹60
‘ বাড়ি ঘর ‘ উপন্যাসের ভরকেন্দ্র নিরাশ্রয়তা। গৃহের চার দেওয়ালের মধ্যে ঘটলেই হিংসা, সন্ত্রাসের ভয়াবহতা কমে না, বিস্তার কিছু ছোট হয় এইমাত্র। আরো অনেক ছোট-বড়, কেন্দ্রাতিগ ও কেন্দ্রাভিগ বল এর বিভিন্ন তলে ক্রিয়াশীল, যারা কথাবস্তুর একমুখিনতাকে ভেঙে দিতে চেয়েছে নিজেদের মতো করে।
In stock
Usually dispatched in 2 to 3 days
Safe & secure checkout
SKU:
ES-bg02
Tags:
bari ghar, novel, trishna basak, uponnas, উপন্যাস, তৃষ্ণা বসাক, বাড়ি ঘর
‘ বাড়ি ঘর ‘ উপন্যাসের ভরকেন্দ্র নিরাশ্রয়তা। গৃহের চার দেওয়ালের মধ্যে ঘটলেই হিংসা, সন্ত্রাসের ভয়াবহতা কমে না, বিস্তার কিছু ছোট হয় এইমাত্র। আরো অনেক ছোট-বড়, কেন্দ্রাতিগ ও কেন্দ্রাভিগ বল এর বিভিন্ন তলে ক্রিয়াশীল, যারা কথাবস্তুর একমুখিনতাকে ভেঙে দিতে চেয়েছে নিজেদের মতো করে।
Additional information
| Weight | 0.3 kg |
|---|
একই ধরণের গ্রন্থ
পছন্দের ৬ নাটক
By চন্দন সেন
₹150
এই সময়ের প্রবল জনপ্রিয় নাটককারদের অন্যতম প্রবীণের লেখা মঞ্চে আলােড়ন-তােলা ছটি বিচিত্র স্বাদের আধুনিক নাটক, - তিনটি বড়, তিনটি ছােট, -বিষয়ে নয়, আয়তনে। একদিকে চৈতন্যদেবের কৈশাের ও যৌবনের আশ্রয়ে গড়ে ওঠা এক ভিন্ন ব্যাখ্যার দৃশ্যকাব্য, - অন্যদিকে ক্যানিং থেকে নাম বদলে কোলকাতার এক ধর্মপ্রাণ' অভিজাত বাড়ীতে পরিচারিকার কাজ করতে আসা জাহানারাদের জীবন। সঙ্গে ইচ্ছেমৃত্যু বা মার্সি কিলিং-এর পরােক্ষে পাশে দাঁড়ানাে এক যন্ত্রণাদগ্ধ জীবনকথা। কবি পুশকিন, বিজ্ঞানী গ্যালিলিও কিংবা রাজনৈতিক উচ্চাশায় মানবিকতা বিসর্জনের আধারে লেখা তিনটি ছােট নাটক যা ইতিমধ্যেই বিষয়বৈচিত্র্যে ও প্রযােজনাগুণে দারুণ রসিকাদৃত।

নব্য তোতাকাহিনী ও অন্যান্য
₹300
আমাদের সময় ও সমাজ ইদানীং বহুধা আক্রান্ত। অভ্যন্তরীন উপনিবেশবাদ ক্রমশ আততায়ীর চরিত্র অর্জন করে ইতিহাস ভাবাদর্শ-প্রগতি মূল্যবোধকে নস্যাত করতে উদ্যত। হিন্দি-হিন্দু-হিন্দুস্তান নীতির ফ্যাসিবাদী পতাকাবাহীরা গত সাত বছরে উত্তরোত্তর বিষক্রিয়া ছড়িয়ে দিয়ে সমাজমন ও রাষ্ট্রসংস্থাকে পঙ্গু করে ফেলেছে। তথাকথিত জাতীয় শিক্ষানীতি একতরফাভাবে চাপিয়ে দিয়ে শাসকেরা আগামী প্রজন্মগুলির মগজধোলাই করে নিজেদের পাইকবরকন্দাজে পরিণত করতে চাইছে। রবীন্দ্রনাথের তোতা কাহিনির বিকটতম সংস্করণ তৈরি করেছে ধর্মান্ধ অত্যাচারী শক্তি। সামূহিক সর্বনাশের এই কালবেলায় নব্যতোতাকাহিনির ভয়ংকর স্বরূপ উদঘাটন করেছেন মননশীল প্রাবন্ধিক তপোধীর ভট্টাচার্য। সেইসঙ্গে রুগ্ন ও নিরালোক সমাজের বিপন্নতার বিভিন্ন দিকের ওপর বিশ্লেষণী আলোকপাত করেছেন আরো কিছু সময়ের স্বর খচিত প্রবন্ধে।

আমার একান্নটি গল্প
₹200
আসলে শুধু একটি প্লট পেলেই যে গল্প হবে তা নয়, তার সঙ্গে লাগসই সংলাপ জুড়ে দিলেই যে গল্প হবে তাও নয়, গল্পটি আশ্চর্যভাবে শুরু করে, অতিদক্ষতায় তার শরীর সাজিয়ে, তার শেষটিও অতি চমৎকারভাবে করেও যে একটি নিটোল গল্প হবে তাও নয়, তার সঙ্গে কোনাে একটা আশ্চর্য তুলির ছোঁয়া থাকবে গল্পের গায়ে। লেখকের হাতে এই অদৃশ্য তুলি ধরিয়ে দেয় সেই অদৃশ্য পরিটা। তারই ছোঁয়ায় খুব সাধারণ প্লট হয়ে ওঠে একটি আশ্চর্য গল্প। ' আমার একান্নটি গল্প ' গ্রন্থে স্থান পেয়েছে গত তিরিশ বছরের সময়কাল থেকে বেছে নেওয়া কিছু গল্প। তাতে সেই অদৃশ্য পরির ছোঁয়া কতটা আছে তা বিচার করবেন পাঠক।

সেদিন ঈশ্বর এসেছিলেন
₹150
"গান্ধর্ব রত্ন" সম্মানে সম্মানিত কবি কেতকীপ্রসাদ রায়ের অনেক গুলি কাব্যগ্রন্থের মধ্যে অন্যতম হলো "সেদিন ঈশ্বর এসেছিলেন"। তাঁর সাহিত্য পরিধির পরিচয় এই গ্রন্থে পাওয়া যায়।

এভারেস্ট ও অন্যান্য প্রসঙ্গ
₹200
আমাদের দেশের উত্তরদিক জুড়ে ২,৫০০ কিলােমিটার বিস্তৃত হিমালয়ের ভ্রমণ -ট্রেকিং-মাউন্টেনিয়ারিংয়ের বাইরে তার ইতিহাস, নৃতত্ত্ব, পুরাতত্ত্ব, প্রাণীতত্ত্ব নিয়ে যে রূপ আছে তা নিয়েই ১৬টি সিরিয়াস লেখার সুন্দর সংকলন ' এভারেস্ট ও অন্যান্য প্রসঙ্গ '। পড়তে পড়তে হিমালয় সম্পূর্ণ নতুন রূপে ধরা দেবে, যা হয়তাে নতুন দেখা নতুন ভাবনার দিক উন্মােচিত করবে।

বার্ষিকীর বারান্দা
₹200
আমাদের ছোটোদের সাহিত্য অতীব সমৃদ্ধ। এই সমৃদ্ধির আড়ালে বার্ষিকীর ভূমিকাও কম নয়। স্মরণীয় বহু ছোটোদের লেখার প্রথমপাঠ লুকিয়ে রয়েছে ছিন্ন-জীর্ণ হারানো-পুরোনো বার্ষিকীতে। বছর-বছর প্রকাশিত এই সব বার্ষিকীর পাতায় পাতায় কত না বিস্ময়। ১৩২৫-এ ঠাকুরবাড়ির জামাতা নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় ছোটোদের কথা ভেবে বার্ষিকী প্রকাশের পরিকল্পনা করেছিলেন। তাঁরই সম্পাদনায় বাংলা ভাষার প্রথম বার্ষিকী ‘পার্বণী’ প্রকাশিত হয়েছিল, শারদোৎসবের প্রাক্কালে। প্রকাশমাত্রই অভূতপূর্ব সাফল্য পায়। রবীন্দ্রজামাতার হাত ধরেই ছোটোদের সাহিত্যের নতুন এক দরজা খুলে যায়। গলি, মেঠোপথ, পিচপথ পেরিয়ে দাঁড়ায় উন্মুক্ত এক প্রাঙ্গণে। সন্দেহ নেই যে, এর ফলে শিশু-কিশোর সাহিত্যের পরিসর অনেক বিস্তৃত হয়েছিল।
এখন আর পুজোর মুখে নতুন লেখার ডালি সাজিয়ে সে-ভাবে বার্ষিকী প্রকাশিত হয় না। দু-একটি যদিও বা প্রকাশিত হয়, তা পুরোনো লেখারই পুনর্মুদ্রণ। বার্ষিকী নিয়ে কৌতূহলের শেষ নেই। অনেক বার্ষিকীই এখন সুলভ নয়। তাই বার্ষিকীর হারানো ইতিহাস ফিরে দেখতে চেয়েছেন পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। বার্ষিকীর এই বারান্দায় দাঁড়ালে, লেখাগুলি পড়লে ছোটোরা জানতে পারবে আমাদের শিশু-কিশোর সাহিত্যের সমৃদ্ধির ইতিহাস। মনে মনে তারা নিশ্চয়ই গৌরববোধ করবে, কত সোনার ফসল তাদের জন্য ছড়ানো রয়েছে। বড়োরা অনায়াসে পেয়ে যাবেন অনেক স্মরণীয় রচনার প্রথম প্রকাশের হদিশ। স্পষ্ট হয়ে উঠবে বার্ষিকীর প্রবহমানতা, খানিক ইতিহাস। ধারাবাহিকতা রেখে সব বার্ষিকীর কথা লেখা না হলেও অনেকখানিই তুলে ধরা হয়েছে " বার্ষিকীর বারান্দা " গ্রন্থে।