Add to Wishlist
একই ধরণের গ্রন্থ
সাহিত্য ও শিল্প সম্পর্কে মার্কস ও এঙ্গেলস
₹250
মার্কসবাদের তত্ত্ব প্রতিষ্ঠায় কার্ল মার্কস ও ফেডারিক এঙ্গেলসের নাম এক সাথে উচ্চারিত হয়। বিশ্বে শ্রেণি শােষণের অবসান ঘটিয়ে সাম্য-মৈত্রী ও স্বাধীনতার বাণীপ্রচার এই তত্ত্বের মূল লক্ষ্য। শিল্প-সাহিত্য-সংস্কৃতি নিয়ে সরাসরি তাঁরা কোনাে মত প্রতিষ্ঠার চেষ্টা করেননি। তাঁদের বিভিন্ন আলােচনায় শিল্প-সাহিত্য সম্পর্কে অভিজ্ঞতা ব্যক্ত হয়েছে। যা থেকে বাস্তববাদ সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়। বর্তমান সংকলনে তাঁদের রচনা থেকে এইসব প্রসঙ্গে উদ্ধৃত যার বঙ্গানুবাদ ও টিকা-টিপ্পনী ' সাহিত্য ও শিল্প সম্পর্কে মার্কস ও এঙ্গেলস ' গ্রন্থের উপজীব্য।

মাইকেল ক্যারিট – এক কমিউনিস্ট আইসিএস এর আত্মকথন
₹300
বিগত শতাব্দীর তিরিশের দশক। ব্রিটিশ সাম্রাজ্যবাদের নিষ্পেষণে ভারতবাসীর অবস্থা চরম দুর্দশাগ্রস্ত। এই অবস্থায় একদিকে ব্রিটিশ সরকারের অত্যাচার চরমে উঠেছে, অন্যদিকে প্রতিবাদী মানুষ মাথা তুলছে। চারিদিকে বিদ্রোহের পতাকা দেখা যাচ্ছে। চিরবিদ্রোহী কমিউনিস্ট পার্টির সেই অঙ্কুরোদ্গমের কালে ভারতে আই.সি.এস হয়ে এলেন মাইকেল ক্যারিট। প্রকাশ্যে নিষিদ্ধ এই পার্টির সঙ্গে যােগাযােগ গড়ে উঠল। নিজের জীবন, যৌবন, উজ্জ্বল ভবিষ্যৎ বিসর্জন দিয়ে ক্যারিট দাঁড়ালেন নিপীড়িত মানুষের পাশে। তাঁরই আত্মত্যাগ ও আদর্শের জন্য নিজেকে উৎসর্গ করার অনন্য নজির রয়েছে এই আত্মকথনে।
সাম্রাজ্যবাদী শাসনে ক্ষমতার কেন্দ্রীয় বলয়ে থাকা একজন মানুষ সমাজতন্ত্র ও উপনিবেশের স্বাধীনতায় বিশ্বাসী। শুধু নিষ্ক্রিয় বিশ্বাস নয়, সক্রিয় অংশগ্রহণ করার দুঃসাহসও তার আছে। ফলতঃ স্পষ্ট বৈপরীত্যের সংঘাতে এবং লুকোচুরির বিপজ্জনক খেলায় জীবন হয়ে ওঠে এক রহস্য-রােমাঞ্চের নায়কের মতাে। মাইকেল ক্যারিটের A Mole in the Crown সেই আত্মজৈবনিক বর্ণনাতেই টানটান।
মূলানুগ ও প্রাঞ্জল ভাষান্তরে এ গ্রন্থ বাংলার ইতিহাস-চর্চারও এক অন্যতম উপাদান হয়ে থাকবে।

নাট্য ব্যক্তিত্ব বাদল সরকার
By দর্শন চৌধুরী
₹480
নাট্য ব্যক্তিত্ব বাদল সরকার – তাঁর এই থার্ড থিয়েটার তথা বিকল্প থিয়েটার নিয়ে নানামহলে নানারকম আলােচনা হয়েছে। তাঁর রাজনীতিভাবনা নিয়েও অনেক কোলাহল হয়েছে। আর অস্বীকারই বা কী করে করা যায়, রাজনীতির সেই উত্তাল, দামাল, ভয়ংকর আবহে নাট্যকর্মীর অবস্থান নির্ণয়ও সহজ থাকে না। টালমাটাল অবস্থায় ভাবনার দোলাচলতা এবং চিন্তার বিভ্রান্তি দূর করাও সহজসাধ্য হয়না।
নাটকে রাজনীতি নিয়ে যাঁদের ছুৎমার্গ রয়েছে, তাঁদের কথা না ভেবে, যারা প্রতিনিয়ত নাট্যকর্মে রাজনীতিকেই প্রধান করে তােলেন, বাদল সরকার তাঁদের মধ্যে অন্যতম। অতএব, তাঁর নাটকের ও নাট্যপ্রযােজনার যেমন আলােচনা করতে হয়, তেমনি তাঁর রাজনীতি ভাবনা নিয়েও ভাবতে হয়।
সমকালের একজন প্রধান বিতর্কিত নাট্যব্যক্তিত্ব সম্পর্কে যে কোনাে আলােচনাই যেমন অনেককেই আকর্ষণ করে, তেমনি পক্ষে-বিপক্ষে নানা বিতর্কেরও সুত্রপাত করে। অবশ্য সেটা আলােচনার গুণে নয়, উজ্জল নাট্যব্যক্তিত্বের নাট্যকর্মকাণ্ডের ক্রিয়া ও কারণেই। প্রাবন্ধিক দুর্বল, অশক্ত, অনুপযুক্ত হয়েও সেই নাট্যসম্ভারের আলােচনা হাজির করলেন। অক্ষমকে ক্ষমা করায় দোষ নেই।

সুলভ শৌচালয়
By তাপস রায়
₹150
সুলভ শৌচালয় এর গল্পগুলি প্রধানত প্রেমের। কোনো কোনোটিতে দ্বিধাহীন প্রেম, কোথাও ঘোমটাটানা গ্রামীণ বধূটির লজ্জাশীলা পা ফেলা। অল্প করে দৃষ্টি ফেলেছে সে। নানা কোন উপস্থানে প্রেম কোথাও জোনাকির মতো মিটমিট করছে, কোথাও জোৎস্নার মতো অহংকার নিয়ে ঝাঁপিয়ে পড়া তার।

ভারতের অনুপম লোকনৃত্য কলা
₹600
ভারতের লোকনৃত্য অগণন। রূপে রসে স্নিগ্ধ। স্থান মাহাত্ম্যে ভাস্বর। নৃত্য আঙ্গিক, চঞ্চল চরণছন্দে মুদ্রা কেবল রেখাগতি নয়। আরও, আরও কিছু। দৃষ্টি সুখের সৃজনমুদ্রা। লেখক স্বচক্ষে প্রত্যক্ষ করেছেন নানারঙের নিতি নৃত্য, লোকনৃত্য। ভারত সরকারের সংস্কৃতি কেন্দ্রের উপ - অধিকর্তা হওয়ার দরুন , কর্মসূত্রে রাজ্য রাজ্য ঘুরে সংগ্রহ করেছেন নৃত্যকলা। সরল বিশ্লেষণ, তৌলবিচার, শিল্পীদের শরীরী নৃত্যছন্দ, রূপবিভৰ, বস্ত্ৰ আবরণ, আভরণ স্থানিক রূপ বৈশিষ্ট্য, মেলা উৎসব, পুজো-পার্বণ লোকবিশ্বাস, সংস্কার আনন্দের বর্ণ সমাহার লক্ষ করা যাবে আমাদের দেশের সাড়ে চারশোর অধিক লোকনৃত্যে। ফলকথা, দীর্ঘ অভিজ্ঞতার ফসল - " ভারতের অনুপম লোকনৃত্য কলা" । পুলকিত হবেন, নবীন শিল্পী ও নৃত্যকলা রসের সন্ধানী। খুঁজে নিতে পারেন অনেক, অনেক কিছু। এবং সমৃদ্ধ করতে পারেন, নিজেকে আপন চর্যার শ্রমজলে, ঐরূপে ও ঐশ্বর্যে।

স্তব্ধতার গান শোনো
By শঙ্কর বসু
₹200
পুরস্কারপ্রাপ্ত লেখক শঙ্কর বসুর অনেক গুলি কাব্যগ্রন্থের মধ্যে অন্যতম হলো “স্তব্ধতার গান শোনো”। তাঁর সাহিত্য পরিধির পরিচয় এই গ্রন্থে পাওয়া যায়।