Add to Wishlist
পদাতিক
Publisher: একুশ শতক
₹100
সত্তর দশকের প্রথমার্ধে পশ্চিমবঙ্গের ওপর যে স্বৈরতন্ত্রী তাণ্ডব বেপরােয়া হিংস্রতায় গণতন্ত্রের পতাকাকে ভূলুণ্ঠিত করেছিল সেই অদ্ভুত আঁধারে ছাওয়া সময়ের অংশীদার ‘ পদাতিক ‘ উপন্যাস গড়ে উঠেছে সম্পূর্ণ কাল্পনিক কিছু চরিত্র চিত্রণের ভেতর দিয়ে।
In stock
Usually dispatched in 2 to 3 days
Safe & secure checkout
SKU:
ES-p01
Tags:
dipak bondopadhhai, podatik, দীপক বন্দোপাধ্যায়, পদাতিক
সত্তর দশকের প্রথমার্ধে পশ্চিমবঙ্গের ওপর যে স্বৈরতন্ত্রী তাণ্ডব বেপরােয়া হিংস্রতায় গণতন্ত্রের পতাকাকে ভূলুণ্ঠিত করেছিল সেই অদ্ভুত আঁধারে ছাওয়া সময়ের অংশীদার ‘ পদাতিক ‘ উপন্যাস গড়ে উঠেছে সম্পূর্ণ কাল্পনিক কিছু চরিত্র চিত্রণের ভেতর দিয়ে।
Additional information
| Weight | 0.4 kg |
|---|
একই ধরণের গ্রন্থ
দেশ বিদেশের আরো কিছু গল্প
By শ্যামল মৈত্র
₹120
' দেশ বিদেশের আরো কিছু গল্প ' গ্রন্থটিতে মোট ১৭ টি গল্প স্থান পেয়েছে। গল্পগুলি নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়টি প্রথমেই নজরে এল, তা হল, দেশি ও বিদেশি—দুই জাতের ফুল দিয়েই তিনি মালাটি গেঁথেছেন। তার এই সংকলনে মালয়ালম, হিন্দি, মারাঠি, তেলেগু ও ডােগরি জাতীয় দেশজ ভাষার গল্প যেমন রয়েছেন, তেমনই রয়েছে ইংরেজি, ফরাসি, ইন্দোনেশিয়, চিনা, ব্রহ্মদেশীয়, পােলিশ ও ইতালিয় ভাষার গল্প। সংকলনটির আরও একটি বিশেষত্ব হল, এতে দিনাে বুঝাতি'র রচিত কল্পবাস্তবতার দুরুহ গল্পের (এই পৃথিবীর শেষদিন) পাশে ইন্দোনেশিয় লােককথা (কাবায়ন ও এক জাদুপাখি)ও স্থান পেয়েছে। ভালাে লাগল এটাও দেখে যে, গল্পগুলি খুব এলােমেলােভাবে নির্বাচিত হয়নি। ওই নির্বাচনের মধ্যে অনুবাদক তখা সংকলকের একটি প্রগতিশীল বােধ ও সমাজের প্রতি দায়বদ্ধতা প্রকাশ পেয়েছে। অনুবাদক ও সংকলক সেজন্য পাঠক-সমাজের অকুণ্ঠ ধন্যবাদ পাবেন।

আমার একান্নটি গল্প
₹400
আসলে শুধু একটি প্লট পেলেই যে গল্প হবে তা নয়, তার সঙ্গে লাগসই সংলাপ জুড়ে দিলেই যে গল্প হবে তাও নয়, গল্পটি আশ্চর্যভাবে শুরু করে, অতিদক্ষতায় তার শরীর সাজিয়ে, তার শেষটিও অতি চমৎকারভাবে করেও যে একটি নিটোল গল্প হবে তাও নয়, তার সঙ্গে কোনাে একটা আশ্চর্য তুলির ছোঁয়া থাকবে গল্পের গায়ে। লেখকের হাতে এই অদৃশ্য তুলি ধরিয়ে দেয় সেই অদৃশ্য পরিটা। তারই ছোঁয়ায় খুব সাধারণ প্লট হয়ে ওঠে একটি আশ্চর্য গল্প। ' আমার একান্নটি গল্প ' গ্রন্থে স্থান পেয়েছে গত তিরিশ বছরের সময়কাল থেকে বেছে নেওয়া কিছু গল্প। তাতে সেই অদৃশ্য পরির ছোঁয়া কতটা আছে তা বিচার করবেন পাঠক।

গণতন্ত্র, নাগরিক অধিকার এবং ধর্ম
₹250
গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রধান নীতি হল সাধারণ নাগরিকের মতামত প্রকাশের স্বাধীনতা এবং খোলামেলা পরিসর। কিন্তু বাস্তব চালচিত্র অন্যরকম। কেবল ভারতবর্ষ নয়, এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং লাতিন আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক সমাজ, বিরোধী রাজনৈতিক দল, মানবাধিকার কর্মী ও সংগঠনের উপরে নিরবিচ্ছিন্ন আগ্রাসন চালানো হচ্ছে। এর সঙ্গে তথাকথিত ধর্ম এবং মৌলবাদী ভাবনাপুষ্ট প্রাতিষ্ঠানিক গোষ্ঠীকে সহায়ক উপাদান হিসাবে ব্যবহার করা হচ্ছে। মানুষের উপর কীভাবে ফ্যাসীবাদী কায়দায় অত্যাচার করা হচ্ছে, তার বিস্তৃত তথ্য এবং পরিপ্রেক্ষিত বর্ণনা করা হয়েছে " গণতন্ত্র, নাগরিক অধিকার এবং ধর্ম " গ্রন্থে ।

সময় অসময় নিঃসময়
₹180
আমাদের লেখায় বড়াে নির্জনতা এখন। হয়তাে এই নির্জনতায় বিষাদ নেই তত। আছে উদ্ভট মান্যতার বােধ ; মান্যতা বলব, বৈধতা নয়। এখন আমরা প্রাজ্ঞ হতে পারি না সহজে। তাই আমাদের ইদানীংকার পাঠকৃতিতে দেখতে পাই-সমস্ত কেমন যেন আপাত, ত্রিশঙ্কু, চূড়ান্তবিন্দু থেকে স্থিরীকৃত দুরত্বে রুদ্ধ। নিশ্চয় এই বােধও সময়-শাসিত। কিন্তু কীভাবে অস্বীকার করি যে আজকের লেখকেরা এবং আলােচকেরা সিদ্ধান্ত এড়িয়ে যাওয়াতে পারদর্শী? গভীর গভীরতর কোনাে কারণে, সম্ভবত বিশ্বায়নের ছলে সংক্রামিত নির্মানবায়নের প্রভাবে, আমাদের সমস্ত বােধই অসাড় আজ। দাতা যেখানে, গ্রহীতাও সেখানে। ভুল প্রমাণিত হতে বড়া ভয়। প্রতিটি পাঠকৃতি যে-ধরনের প্রত্যাশা জাগিয়ে শুরু হয়, আপাত-সমাপ্তির বিন্দুতে পৌছে দেখি, প্রত্যাশাকে কৌশলে পাশ কাটিয়ে গেছে বৌদ্ধিক চাতুর্য। ব্যতিক্রম আছে, কিন্তু তা তাে নিয়মকেই প্রমাণিত করে। এ সময়ের কবি ও কথাকারেরা, প্রাবন্ধিক ও সাংস্কৃতিক যােদ্ধারা এই বাচনের যথার্থতা খুঁজুন তাদের সৃষ্টি ও জীবনের যুগলবন্দি পাঠকৃতিতে। কিংবা প্রতিপ্রশ্ন করুন। বাঙালির সমস্ত ভুবনে অব্যাহত থাকুক এই খোঁজা বা প্রতিপ্রশ্ন ; হয়তাে পরিসর অনুযায়ী মীমাংসা ভিন্ন হবে, হয়তাে কোনাে মীমাংসাই হবে না, তবু। ' সময় অসময় নিঃসময় ' গ্রন্থটি সাহিত্যচর্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

ঘুরে এলাম পাহাড় মরু সাগরের দেশ
₹200
ভ্রমণ নিয়ে আমার প্রথম বই 'লিড্সের ডায়েরি'। মাঝখানে বেশ কয়েকটি বছর পেরিয়ে এসে ' ঘুরে এলাম পাহাড় মরু সাগরের দেশ ' বইটি আমার ভ্রমণমূলক গ্রন্থ হিসেবে দ্বিতীয় প্রকাশ। কিশোরীবেলা থেকে আজ প্রবীণত্বের মধ্যগগনে পৌঁছে অনুভব করছি ভ্রমণের নেশা আমার অস্তিত্বে মিশে গিয়েছে। আমার ভালো লাগে লেখার ভিতর দিয়ে পাঠককে আমার সাথে আমার পাশে নিয়ে সর্বত্র ঘুরে বেড়াতে। বাংলার বহু প্রথিতযশা ভ্রমণ কাহিনি লেখকেরা আমার মধ্যে যে নেশার বীজ বপন করেছিলেন তার অবদানও কিছু কম নয়। আমার বারবার মনে হয়েছে আমি যা দেখেছি, যা অনুভব করেছি তা শুধু নিজে উপলব্ধি না করে যাঁরা বেড়াতে ভালোবাসেন তাঁদের মাঝেও যদি পৌঁছে দেওয়া যায়, এই ভাবনা থেকেই লেখার তাগিদ অনুভব করেছি। পুস্তিকাকারে ভ্রমণের অভিজ্ঞতা লিপিবদ্ধ করে প্রকাশ করার থেকে আর ভালো কিই বা হতে পারতো।

আরো পঞ্চাশ
By কানাই কুণ্ড
₹250
গল্পের পরিপ্রেক্ষিত, নির্মাণকৌশল ও চরিত্রবিন্যাসে লেখক এই সময়ের গল্পকারদের মাঝে ব্যতিক্রমী। গল্পের মানুষগুলিও আমাদের চেনা সংসারের নয়। শহর গ্রাম-গঞ্জ, মফঃসল আছে বটে, কিন্তু শুধুই বাংলার নয়, সারা ভারতের। বুনােটের শ্রী ও সুষমায়, পটভূমি নক্সার কারুকাজে পরিস্ফুট তার স্বাতন্ত্র। চেনা গণ্ডির বাইরে তার গল্পের ঘর সংসার। সেজন্যই তাঁর গল্পের ভিতরে অচেনার আকর্ষণ পাঠককে টানে। ' আরো পঞ্চাশ ' গ্রন্থের গল্পগুলি পাঠককে যথেষ্ট আকর্ষণ করতে সক্ষম হবে।
তিনি দেখেছেন অনেক, চষে বেড়িয়েছেন দেশবিদেশ, অভিজ্ঞতার পুঁজিও অনেক। তার গল্প কাহিনি অন্য এক দুনিয়ার ভিতরে নিয়ে কেমন যেন বশ করে ফেলে। ছাড়া যায় না।