Add to Wishlist
পর্যটকের চোখে আজকের চিন
Publisher: একুশ শতক
₹150
Usually dispatched in 2 to 3 days
Safe & secure checkout
একই ধরণের গ্রন্থ
প্রসঙ্গ রবীন্দ্রগান
₹200
নদীকে রবীন্দ্রনাথ জপমালা বলেছেন একটি কবিতায়। জপমালা সাধ্যসাধনের মাধ্যম। নিরবচ্ছিন্ন জাপপ্রবাহ নদীর মতােই মানুষকে, ব্যক্তিকে পৌছে দেয় নৈর্ব্যক্তিক অসীমের চিরবিস্ময়ের কাছে, অনন্তের দুয়ারে। সমুদ্র সেই অনন্ত অসীমের প্রতীক। সেখানে মরজগৎ প্লাবিত হয় অমৃত প্রলেপে। এভাবেই সংস্কৃতির প্রবাহ নিরন্তর মুছে চলেছে অন্ধকারের আবর্জনা। তমসা থেকে নিয়ে যাচ্ছে জ্যোতিতে। সুপ্রাচীনকাল থেকেই ভারতীয় মনীষা বয়ে নিয়ে চলেছে অমৃত-মঞ্জষা - রবীন্দ্রভাবনা যার পরিণতি। গীতবিতান সেই অমৃত-পেটিকা, সােনার তরীতে কালের প্রবাহে যা প্রবাহিত। উপনিষদ থেকে শ্রীচৈতন্য, শাস্ত্রীয় থেকে লৌকিক–সংস্কৃতির সব ভাবনা-চিন্তা-দর্শনের পরিণতি এই গীতবিতান।
গীতবিতান-এর গানগুলি নিয়ে আমার চিন্তা-ভাবনা ব্যক্ত হয়েছে একাধিক গ্রন্থে। বর্তমান গ্রন্থ ' প্রসঙ্গ রবীন্দ্রগান ' তারই অনুসৃতি। এ গ্রন্থের প্রথম প্রবন্ধ-চৈতন্যপ্রবাহে দশদিশি পত্রিকায় প্রকাশিত আমার কীর্তনাঙ্গ রবীন্দ্রসংগীত-এর বর্ধিত রূপ। পরবর্তী নদী-নৌকো-নেয়ে -এর অংশবিশেষ একুশ শতক-এর উৎসব সংখ্যা ১৪২৩-এ প্রকাশিত হয়েছিল। 'গুরবে নমঃ প্রবন্ধটি 'একুশ শতক পত্রিকায় প্রকাশিত আমার পঞ্চক, মহাপঞ্চক ও রবীন্দ্রসংগীতের শুরু প্রবন্ধটির বর্ধিত রূপ।
শব্দ তরঙ্গ প্রবন্ধটিতে 'গীতবিতানে ব্যবহৃত কিছু শব্দ ও বাক্যাংশের ব্যাখ্যা করার চেষ্টা হয়েছে- যা শিক্ষার্থীকে গীতবিতান অনুধাবনে সহায়তা করবে। এর কিছু অংশ আমার নচিকেতার শেষ প্রশ্ন উত্তরে গীতবিতান থেকে গৃহীত। প্রস্থপাঠে পাঠক উপকৃত হবেন আশা করি।

বস বৃত্তান্ত
₹200
আমলা শব্দটা বারবরই একটু গোলমেলে ধরনের৷ যারা আমলা তাঁরা নিজেরাও পছন্দ করেন না এই ব্যঙ্গ-মিশ্রিত তকমাটা, অথচ অনিচ্ছাসত্ত্বেও জড়িয়ে থাকতে হয় ব্যুরোক্রেসির ধোঁয়াশা-মেশানো জগতের অন্দরমহলের মধ্যে৷ যারা এই জগতের সঙ্গে ওতপ্রোত তাঁরা এর ভিতরের গল্প কিছুটা জানেন, হয়তো অনেকটাই জানেন না৷
লেখক নিজে একজন আমলা, চাকুরিজীবনে তাঁকে প্রতিমুহূর্তে মুখোমুখি হতে হয়েছে বড়ো বড়ো আমলাদের, জেনেছেন এই জগৎটা কখনও ধোঁয়াশা-মিশ্রিত, কখনও ভীতিপ্রদ, কখনও পরিপূর্ণ মজার৷
স্যাটায়ার লেখা বর্তমান সময়ে খুব বেশি হয় না, কিছুটা ঝুঁকিও থেকে যায় এই সব বিষয় নিয়ে লিখতে গেলে কেননা স্যাটায়ার লেখায় বিদ্ধ করতে হয় কাউকে না কাউকে৷ আর বাস্তব এই যে, পাঠক খুবই উপভোগ করেন ও ধরনের লেখা৷

গণআন্দোলনের ইতিকথা (১৭৬৩ – ১৯৬৭)
₹400
ভারতবর্ষের ইতিহাসে গণআন্দোলনের দীর্ঘ পরম্পরা লক্ষণীয়। দেশকালপাত্র নিরপেক্ষভাবে সর্বদেশেই গণআন্দোলনের মূল কারিগর হলেন আদিবাসী, কৃষক, শ্রমজীবী সাধারণ মানুষেরাই। ঔপনিবেশিক আমলে এবং স্বাধীনতা-উত্তর কালপর্বে পশ্চিমবঙ্গ তথা ভারতের গণআন্দোলনেও তার ব্যতিক্রম ঘটেনি। " গণআন্দোলনের ইতিকথা " গ্রন্থে বিশ্লেষণাত্মকভাবে দেখার চেষ্টা হয়েছে ১৭৬৩ থেকে ১৯৬৭ সাল অব্দি গণআন্দোলনের সংগ্রামী ইতিকথা-কে। এই গ্রন্থে আলোচিত বিষয়বস্তু দুটি পর্যায়ে বিভক্ত, (১) ঔপনিবেশিক যুগের গণআন্দোলন এবং (২) স্বাধীনতা-উত্তরকাল পর্বের গণআন্দোলন।
প্রথম অধ্যায়ে, ১৭৬৩ সালের (বাংলা ১১৭৬ সনের) মন্বস্তরজনিত জনবিক্ষোভ (যা সাধারণ্যে, সন্ন্যাসী বিদ্রোহ নামে সমধিক পরিচিত) থেকে স্বাধীনতা (১৯৪৭) অব্দি নানান গণআন্দোলনের সংক্ষিপ্তাকারে এবং পরবর্তী দু'টি অধ্যায়ে যথাক্রমে গান্ধীজীর নেতৃত্বে বা তার প্রভাবে সমসময়ে গড়ে ওঠা অসংখ্য আন্দোলন/প্রতিরোধের বর্ণনা এবং পরের অধ্যায়ে ' তেভাগা আন্দোলনের ' সবিস্তার আলোচনা করা হয়েছে। পরবর্তী সাতটি অধ্যায়ে স্থান পেয়েছে স্বাধীনতা ও দেশভাগ-উত্তর সময়কালে প্রথম দু'দশকের (১৯৪৭-৬৭) মুখ্যত বামপন্থীদের প্রভাবে গড়ে ওঠা নানান আন্দোলনমালার সালতামামি।
এই দুটি পর্যায়ের গণআন্দোলনের মধ্যে কোন যোগসূত্রতা আপাতদৃষ্টিতে না থাকলেও গভীরভাবে পর্যবেক্ষণ ও পর্যালোচনা করলে দেখা যায় ঔপনিবেশিক আমলের গণআন্দোলনের সংগ্রামী পরম্পরার গভীর প্রভাব কৃষক শ্রমিক সাধারণ মানুষের চেতনায় ঔপনিবেশিক উত্তরকালেও থেকে গিয়েছে। স্বাধীনতা-উত্তরকালপর্বে সংগ্রামী জনগণ পূর্ববর্তী সংগ্রামগুলি থেকে অনুপ্রেরণা লাভ করেছে। আজও পৃথিবী জুড়ে অন্যায় শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে মেহনতী নিপীড়িত মানুষের প্রতিবাদী গণআন্দোলনের তরঙ্গ সদা বহমান। তাই বর্তমান গ্রন্থের উপজীব্য বিষয়বস্তুর প্রাসঙ্গিকতা ও ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম তা বলাই বাহুল্য। নীলেন্দু সেনগুপ্ত বিশিষ্ট কমিউনিস্ট নেতা জ্যোতি বসু, অধ্যাপক গৌতম চট্টোপাধ্যায় প্রমুখের তাৎপর্যপূর্ণ সাক্ষাৎকারের সাহায্যে ‘গণআন্দোলনের ইতিকথা'-কে সার্থক ও সুচারুভাবে তুলে ধরেছেন তথ্য ও উপাদানের কষ্টিপাথরে বিচার-বিশ্লেষণ করে, তা এই গ্রন্থের অন্যতম সম্পদ। গ্রন্থটি নিঃসন্দেহে গবেষক ও সাধারণ পাঠকের মনোযোগ আকর্ষণ করবে।

উধাও পথের ডাকে
₹200
' উধাও পথের ডাকে ' বইটিতে আছে দিল্লি, দক্ষিণ ভারত, আসাম ও মেঘালয়ের একটি করে, উত্তরপ্রদেশের দুটি, মহারাষ্ট্রের তিনটি, সিকিমের পাঁচটি (যার মধ্যে একটি ট্রেবুট) ও উড়িষ্যার মােট সাতটি পর্যটন স্থানের বিবরণ। লিখতে বসে দেখলাম, গত দু'দশক ধরে আমি ঘুরে বেড়িয়েছি ঠিক হিসেব করে নয়, বেশ কিছুটা এলােমেলাে ভাবে। মন যেখানে টেনেছে, ছুটে গেছি সেখানেই, তা সে শহর, সমুদ্র, মন্দির, পাহাড়, জঙ্গল-যাই হােক না কেন।
হিমালয় ভ্রমণ যদিও আমার নেশা, তবে ঐতিহাসিক স্থান আর ভারতের প্রাচীন মন্দিরগুলােও আমায় ভীষণ টানে। বড় ভালাে লাগে মন্দিরগুলাের পৌরাণিক ঐতিহাসিক প্রেক্ষাপট জানতে, লােকগাথা শুনতে আর আধুনিকতার ছোঁয়ায় তাদের আজকের হাল হকিকৎ জানতে ও পাঠকদের জানাতে। তাই বেশ কিছুটা তথ্য ভারাক্রান্ত হলেও বিস্তৃতভাবে তুলে ধরার চেষ্টা করেছি পুরীর জগন্নাথ মন্দির, কামাখ্যা ও মথুরা বৃন্দাবনের মন্দিরগুলিকে।

অন্ধ জন্মান্ধদের কথা অথবা একটি প্রেমের উপাখ্যান
By সমীর রক্ষিত
₹100
প্রথমত এই ' অন্ধ জন্মান্ধদের কথা অথবা একটি প্রেমের উপাখ্যান ' উপন্যাসটি শারদ সংখ্যা নন্দন ২০১৫-তে প্রকাশিত হয়। স্বল্পায়তনের এই উপন্যাসটি মােটামুটি এভাবেই আমার ভাবনায় ছিল। তবে একটি দুটি ক্ষেত্রে সামান্য কিছুটা যুক্ত করার ভাবনাও ছিল। তেমনটা করেই এই উপন্যাসটি প্রকাশিত হল। এই প্রসঙ্গে আমি সেই সব পাঠক-পাঠিকা ও শুভানুধ্যায়ী ও সাহিত্যিক বন্ধুদের স্বত:স্ফূর্ত মতামত জানাবার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

বাঙালির সৃষ্টি ও মনন : কালে কালান্তরে
₹300
বহমান সময়ের বিচিত্র স্বর ও অন্তঃস্বর খচিত বাংলা সাহিত্য পর্বে - পর্বান্তরে কীভাবে রূপান্তরিত হয়েছে, এ সময়ের অগ্রণী তত্ত্ববিদ ও ভাষ্যকার তপোধীর ভট্টাচার্য ' বাঙালির সৃষ্টি ও মনন : কালে কালান্তরে ' গ্রন্থের বিভিন্ন প্রতিবেদনে তার মনােজ ভাষ্য উপস্থাপিত করেছেন।
চর্যাপদে বাঙালি চৈতন্যে যে বহুমাত্রিক মন্থনের সূত্রপাত হয়েছিল, তার অভিঘাত নানা পরিসরে বিস্তৃত হলাে ক্রমশ। মধ্যযুগে বাঙালির বিশ্ববীক্ষা শুধুমাত্র প্রাতিষ্ঠানিক বৃত্তে সীমিত ছিল না; লােকায়ত জীবনচর্যার সঙ্গে সংশ্লেষণ অব্যাহত ছিল আগাগােড়া। রুদ্ধতা ও মুক্তি-এষণার দ্বিবাচনিকতায় পথ থেকে পথান্তরে এগিয়ে গেছে বাঙালির মনন ও সৃষ্টি। প্রাক-আধুনিক যুগ থেকে আধুনিক কালে বহমান চৈতন্যে কীভাবে বিধৃত হয়েছে ছেদ ও ধারাবাহিকতার দ্বিরালাপ, সেই সমাজ-সত্যের উন্মােচন লেখকের অন্বিষ্ট। শ্রদ্ধাশীল অনুসন্ধিৎসার সঙ্গে সম্পৃক্ত যৌক্তিক জিজ্ঞাসা প্রতিটি বয়ানের মূল সঞ্চালক।