Add to Wishlist
একই ধরণের গ্রন্থ
অন্য যুগ ছন্ন স্মৃতি এবং অন্যান্য লেখা
By বিষ্ণু বেরা
₹400
প্রয়াত বিষ্ণু বেরার প্রকাশিত, অপ্রকাশিত এবং অগ্রস্থিত নানা ধরনের লেখা দু মলাটের মধ্যে ধরা পড়ল এই বইয়ের সুত্রে। দু'একটি বাদ দিলে আগের বইগুলিতে সংকলিত কোনো লেখা এই বইয়ে স্থান পায়নি। এই বইটি লেখকের মূলত অগ্রন্থিত লেখার সংকলন। তিনটি লেখা আগে কোথাও ছাপা হয়নি। একটি লেখা লেখকের মৃত্যুর পরে ছাপা হয়। সংকলনে ১৯৬৭ সালে প্রথম মুদ্রিত এমন লেখাও রয়েছে। সর্বশেষ মুদ্রিত লেখাটি ২০১৬ সালের।
'গণশক্তি’, ‘নন্দন’, ‘গণনাট্য’-র মতো পত্রপত্রিকা ছাড়াও লিখেছেন একাধিক লিটল ম্যাগাজিনে। গণনাট্য সংঘের জন্য গান, গীতি আলেখ্য, নাটক লেখা ছাড়াও ১৯৯০-র মাঝামাঝি থেকে বেশ কিছু প্রবন্ধ-নিবন্ধ লিখেছেন। নিয়মিত লেখক ছিলেন 'গণশক্তি'র বাংলা নববর্ষ এবং ২৫শে বৈশাখ ক্রোড়পত্রের। এই বইয়ে 'কবিতা-গান গীতি আলেখ্য’, ‘পুস্তক সমালোচনা' বাদ দিলে ৬৭টি লেখা সংকলিত হয়েছে। এই ৬৭টি লেখার মধ্যে সাহিত্য সংস্কৃতি, পঁচিশে বৈশাখ, বৈশাখ বরণ, রাজ্য রাজনীতি ইত্যাদি বিষয়ের উপর লেখা প্রবন্ধগুলি স্থান পেয়েছে।

সৃজন চিন্তনে রবীন্দ্রনাথ
₹150
' সৃজন চিন্তনে রবীন্দ্রনাথ ' গ্রন্থে রবীন্দ্রনাথের সৃজনশীলতার অনেকগুলি প্রবন্ধ এবং তার বিশ্লেষণ করা হয়েছে।
রবীন্দ্রনাথ ব্রাহ্ম ধর্মের মানুষ হলেও নিজের ধর্ম সম্পর্কে বলেছেন : আমার ধর্ম মানবধর্ম। মানুষই তাঁর কাছে শেষ সত্য। মুসলমান প্রজার জমিদার হিসেবে রবীন্দ্রনাথ কিভাবে মুসলমান সমাজকে দেখেছেন, শান্তিনিকেতনের সেবাত্রতে নিয়ােজিত রবীন্দ্রনাথ মুসলমানসমাজকে কিভাবে দেখেছেন, মুসলিম লিশা প্রতিষ্ঠা, মুসলমান ছাত্রদের মন্তব, মাদ্রাসায় বাংলা শিক্ষা, কামাল আতাতুর্কের আধুনিক চিন্তা, আকবর শাহের উদারতা প্রমুখ মুসলমান সমাজের এই বিষয়গুলিকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখেছেন, তার বিশ্লেষণী-সমীক্ষা করা হয়েছে রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ প্রবন্ধে।
আমাদের দেহ সাড়ে তিন হাতের মধ্যে বদ্ধ, কিন্তু তাই বলিয়া ঠিক সাডে তিন হাত পরিমাণ গৃহ নির্মাণ করিলে চলে না। স্বাধীন চলাফেরার জন্য অনেকখানি স্থান রাখার প্রয়ােজন হয়, না হলে আমাদের স্বাস্থ্য ও আনন্দের ব্যাঘাত হয়। আমাদের শিক্ষা সম্পর্কে এই কথাটি সত্য। শিক্ষার দ্দেশ্য হওয়া উচিত সুপ্ত চেতনার বিকাশ। শিক্ষার মধ্যে থাকবে মনােজগতের খােরাক, স্বাধীন কল্পনার বিকাশ। কিন্তু রবীন্দ্রনাথ তাঁর শৈশবে এই প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হয়েছেন। যান্ত্রিক শিক্ষার আঘাতে তার শৈশব কিভাবে ক্ষত-বিক্ষত হয়েছে, সেই অনুভূতি পরবর্তীকালে কিভাবে ফুটে উঠেছে, তার অনুসন্ধান করা হয়েছে রবীন্দ্রদৃষ্টিতে শিক্ষার যান্ত্রিকতা' নামক প্রবন্ধে।
পরিভাষা ও নতুন শব্দসৃষ্টিতে রবীন্দ্রনাথ' প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষাতাত্ত্বিক গুরুত্বের দিকটি অন্বেষণ করা হয়েছে। তিনি পারিভাষিক শব্দ, নতুন শব্দসৃষ্টির মাধ্যমে কিভাবে বাংলা ভাষাকে উৎকৃষ্টতা দান করেন, তা নিয়ে আলােচনা করা হয়েছে। তাঁর প্রবন্ধ, কবিতা, নাটক, উপন্যাস, ছােটগল্প সমস্ত সাহিত্যধারা অনুসন্ধান করে দেখানাে হয়েছে কোথায় কোথায় নতুন শব্দ ব্যবহার করেছেন, বা একটি শব্দকে ভিন্নতর অর্থে গ্রহণ করেছেন।

নির্বাচিত কালি – কলম
₹200
কল্লোলকে ঘিরে যে নতুনতর সাহিত্য-সৃষ্টির প্রয়াস, কালি-কলমের আত্মপ্রকাশে তা আরও প্রাণরসে উজ্জীবিত হয়ে উঠেছিল। কারণ, কল্লোল ও কালি-কলমের মধ্যে আদর্শগত কোনও প্রভেদ ছিল না। অচিন্ত্যকুমার সেনগুপ্তের ভাষায় বলা যায়, একই মুক্ত বিহঙ্গের দুই দীপ্ত পাখা। কালি-কলম দীর্ঘায়ু হয়নি। ক্রমাগত এসেছে নানা প্রতিকূলতা। সম্পাদনার দায়িত্ব থেকে প্রথমে প্রেমেন্দ্র মিত্র, পরে শৈলজানন্দ মুখােপাধ্যায় সরে দাঁড়িয়েছেন। একা সামলেছেন মুরলীধর বসু।
কালি-কলমের স্বল্পায়ু জীবন ঘটনাবহুল। প্রকাশিত হয়েছে অজস্র স্মরণীয় রচনা। কোনও কোনও লেখা নিয়ে বিতর্কের ঝড়ও উঠেছে। এমনকি গ্রেফতারি পরােয়ানা নিয়ে পুলিশ হাজির হয়েছে পত্রিকা-দপ্তরে। পুলিশ-বিভাগের বিচারে অশ্লীল-সাহিত্য প্রচার করেছে কালি-কলম। ধুলাে-মলিন কালি-কলমের পাতা থেকে রকমারি রচনা নিয়ে এই সংকলন ' নির্বাচিত কালি – কলম '। গল্প-উপন্যাস-কবিতার পাশাপাশি গ্রন্থিত হয়েছে মূল্যবান প্রবন্ধ। কালি-কলম প্রাচীন ঐতিহ্যবহ গ্রন্থাগারেও সহজলভ্য নয়। দুষ্প্রাপ্য পত্রিকাটির নির্বাচিত রচনার মহার্থ সংকলন প্রকাশিত হল পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের সুযােগ্য সম্পাদনায়।

আলহামব্রার লোককাহিনি
By এষা দে
₹200
স্পেনে দীর্ঘ আটশো বছর মুসলমান শাসনের অন্ত ঘটে ১৪৯২ সালে খ্রিস্টান শক্তির পুনর্বিজয় অভিযানের সমাপ্তিতে। শেষ মুসলমান রাজ্য গ্রানাডার একদা শাসক ও অনুপম স্থাপত্যকীর্তি রাজপ্রাসাদ আলহাম্ব্রাকে ঘিরে জনগণ পরবর্তী কালে সৃষ্টি করেন অপরূপ সব কাহিনি। রহস্য, রোমাঞ্চ, অলৌকিক, কৌতুক, প্রেম-বহু রসের সমাহারে এক একটি নিটোল গল্পে আছে মধ্যযুগীয় সমাজের সর্বশ্রেণির চরিত্র চিত্রন, আছে বিজেতা ও বিজিতের আদানপ্রদান, অথচ নেই ধর্মীয় বিদ্বেষের কোন চিহ্ন। 'আলহামব্রার লোককাহিনি' গ্রন্থের উদার মানবতার স্নিগ্ধ কাহিনিগুলির পাঠযোগ্যতা অপরিসীম।

শ্রেষ্ঠ কবিতা
₹250
সত্তর দশকের কবি। প্রকাশিত কাব্যগ্রন্থ বাদামী ঘােড়ায় শেষ অশ্বারােহী, উদাসীন পাহাড় ও প্রিয় পাখিগুলি, অপ্রকাশিত পাণ্ডুলিপি, এই ভ্রষ্ট সময়, তােমরা আলােয় থাকো, এখনও স্বপ্ন দেখি এবং রৌদ্রের প্রয়ােজনে। ' শ্রেষ্ঠ কবিতা ' য় এইসব কাব্যগ্রন্থর কিছু কবিতা সংকলিত হয়েছে।

মেঘে ঢাকা নক্ষত্ররা
By ঈশা দাশগুপ্ত
₹200
মহাত্মা গান্ধীর অনেক আগেই আর একজনকে ‘মহাত্মা” নামে ডেকেছিল মানুষ। দল, রাজনীতির বাইরে ভারী স্বতঃস্ফূর্ত ছিল সে ডাক। তার লেখা বই থেকেই প্রথম জন্ম নেয় 'দলিত' মহাশব্দটি। তিনি জ্যোতিবা ফুলে, মহারাষ্ট্রের ইতিহাস যাঁকে চেনে মহাত্মা ফুলে নামে। বাংলা যখন জাতিভেদ বিরোধী আগুনের তাতটুকুও নেই, তখন মহারাষ্ট্রে জ্যোতিবা ফুলে সাবিত্ৰীবাঈ ফুলে তৈরী করেছিলেন এই আন্দোলন – যেমন ছিল তার আগুন, তেমনই ছিল তাপ। সেই তাপটুকু এক মুঠোতে ধরার চেষ্টা করে এই বই। বাংলা থেকে ঠিক মুখ ফিরিয়ে নয়, বাংলাকে মনে রেখেই দেশের দিকে তাকাবার চেষ্টা করে এই বই। যেমন, বেথুন স্কুল প্রতিষ্ঠার অনেক আগেই তৈরী হয় সাবিত্রীবাঈ-এর মেয়েদের ইস্কুল – সে ইতিহাস কাহনও গায় এই বই "মেঘে ঢাকা নক্ষত্ররা"। সেই পথেই আসেন ছত্রপতি সাহু, তারাবাঈ, বাবাসাহেব আম্বেদকরও - তাদের এক আকাশ মাথা তুলে দাঁড়াবার কথন নিয়ে।